Author: TMTV Desk

প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও আনোয়ারুল ইসলাম সরকারের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের সংশয় রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী দোসররা এখনও রয়ে গেছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি। তিনি আরও বলেন, বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে…

Read More

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, বিশ্বের জনবহুল ও সভ্য দেশ হিসেবে চীন ও ভারতের মধ্যে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, উভয় দেশ ভালো প্রতিবেশী হয়ে গ্লোবাল সাউথে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারে। রোববার চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দুই নেতার বৈঠকে এসব কথা উঠে আসে। গ্লোবাল সাউথ বলতে অপশ্চিমা উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো হয়। বৈঠকে শি জিনপিং বলেন, ‘বিশ্ব পরিবর্তনের দিকে যাচ্ছে। ভারত-চীন গ্লোবাল সাউথের অংশ। তাই ড্রাগন ও এলিফ্যান্ট একত্রিত হওয়া জরুরি। উভয় দেশের সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী করা জরুরি।’ ড্রাগন ও এলিফ্যান্ট হলো এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রতীক। চীনা…

Read More

জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হওয়া নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ৷ সভার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধানত আলোচনা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কার্যকলাপ ও আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। ফ্যাসিস্ট সরকার পতনের পরে রাজনৈতিক দলগুলোর যে ঐক্য সেটা ধরে রাখতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থ ও দলীয় স্বার্থ…

Read More

ইসরায়েল অক্টোবর ২০২৩ থেকে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় কমপক্ষে ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৯ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৯টি মরদেহ স্থানীয় হাসপাতালগুলোতে আনা হয়েছে এবং আরও ২২৪ জন আহত হয়েছে। এর ফলে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ৪৯০ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে। মরদেহ উদ্ধার কারতে কর্মীরা সেখানে পৌঁছতে…

Read More

স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, ‘যেহেতু ৩১ আগস্ট চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেইট পর্যন্ত রাস্তার উভয় পাশে সকাল সাড়ে ১১টায় স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরস্পর মুখোমুখি হয়ে আক্রমণাত্মক অবস্থায় সংঘর্ষে লিপ্ত হয় এবংবর্তমানে পক্ষসমূহ এখনও উত্তেজনাপূর্ণ ও আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। সেহেতু আমার…

Read More

রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষদিন সকল কার্যক্রম পণ্ড করে দিয়েছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। রোববার (৩১ আগস্ট) সকালে রাকসু নির্বাচন কমিশন অফিসে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে রাকসু নির্বাচনের সকল কার্যক্রম ভেস্তে দেওয়া হয়; ভাংচুর করা হয় চেয়ার-টেবিল। এরপর নির্বাচন কমিশন অফিসে তালা লাগিয়ে অবস্থান শুরু করে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এরপর সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে শাখা ছাত্র নেতা-কর্মীদের বাধার সম্মুখীন হন। আম্মার নিজেও তালা মারা গেইটের সামনে নির্বাচন কমিশনের গেইটে অবস্থান করছেন। এসময় বিএনপন্থী শিক্ষকরা এসে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন। প্রত্যক্ষদর্শী ও…

Read More

মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগে নাফ নদীতে অভিযান চালিয়ে ১২২ জন মাঝি-মাল্লাকে আটক করেছে কোস্টগার্ড।ম শুক্রবার (২৯ আগস্ট) সকালে নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এই অভিযান চালায় বাহিনীটি। আটককৃতদের মধ্যে ২৯ জন স্থানীয় বাসিন্দা এবং ৯৩ জন রোহিঙ্গা। কোস্টগার্ড গার্ড জানায়, শাহপরীর দ্বীপ থেকে কিছু ফিশিং বোট মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছে এমন তথ্যের ভিত্তিতে নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে ১৯টি ফিশিং বোটসহ ১২২ জনকে আটক করা হয়। বাহিনিটি আরও জানায়, জলসীমা অতিক্রমের কারণে প্রায়ই বাংলাদেশি মাঝি-মাল্লাদের আরাকান আর্মি ধরে নিয়ে যায়। তাই জেলেদের সতর্ক ও সীমান্ত আইন রক্ষায় কোস্টগার্ড তৎপর রয়েছে।

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর রাজধানীর পল্টনে একটি বিক্ষোভ মিছিলে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এতে নূরসহ ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশ লোক হামলায় অংশ নেয়, যাদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা ছিল। পরবর্তীতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলাকারীদের প্রতিহত করে।

Read More

ইংরেজি একটি প্রবাদ আছে ‘মর্নিং শোজ দ্য ডে’ অর্থাৎ দিনের শুরুর কর্ম উদ্যমতাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যায়। আরেকটু ভেঙে বললে বলা যায় যে, সকালের যেকোনো সুস্থ অভ্যাস আপনাকে ধীরে ধীরে কর্মঠ এবং আত্মবিশ্বাসী করে তোলে। বিদেশি একটি সাইটের বরাত দিয়ে চলুন স্বাস্থ্যকর অভ্যাসগুলো জেনে আসা যাক। এক তাড়াহুড়ো করে দিন শুরু করার কোনো প্রয়োজন নেই। আস্তে-ধীরে শুরু করুন। প্রাকৃতিক আলো যেন আপনাকে জাগিয়ে তুলতে পারে। দুই নিশ্বাস নিন। মেডিটেশন কিংবা ধ্যানে বসুন এবং নিজেই নিজেকে কয়েকটি বিষয় বলুন- পাঁচটি জিনিস যা আপনি দেখতে পাচ্ছেন, চারটি জিনিস যা অনুভব করতে পারছেন, তিনটি জিনিস যা শুনতে পাচ্ছেন, দুইটি জিনিস যার…

Read More

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শিরোপা হারানোর ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার  ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে এই ড্রয়ের পর বাংলাদেশের শিরোপা ভাগ্য এখন ভারতের ওপর নির্ভরশীল। ম্যাচের শুরুতেই দুর্দান্ত খেলছিল বাংলাদেশ। ষষ্ঠ মিনিটেই ভুটান গোলরক্ষকের ভুলে বল পেয়ে পূর্ণিমা মারমা জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর সুরভী আকন্দ প্রীতি আরও দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। একবার তার শট ভুটান গোলরক্ষক কেলজাং ওয়াংমো ফিরিয়ে দেন এবং আরেকবার শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চোরতেন জাংমোর গোলে ভুটান সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল করার জন্য অনেক চেষ্টা করেও ভুটানের রক্ষণভাগ ভাঙতে পারেনি। এই…

Read More