খুলনার রূপসা সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেন। নগরীর লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল নদীতে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানান। নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, মরদেহ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টিশার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। পিবিআই ও সিআইডির টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন…
Author: TMTV Desk
মেক্সিকোতে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনগণ রাজপথে নেমেছে। ২০০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণার পর থেকে নিখোঁজের সংখ্যা দ্রুত বেড়ে প্রায় দেড় লাখে পৌঁছেছে। নিখোঁজদের পরিবার, বন্ধুবান্ধব ও মানবাধিকার কর্মীরা মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, কর্দোভাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করে ন্যায়বিচার ও প্রিয়জনদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। পরিবারগুলোর অভিযোগ, মাদক চক্রে জোর করে নিয়োগ ও হত্যার কারণে এই গুমের ঘটনা ঘটছে। মাদক চক্র ছাড়াও নিরাপত্তা বাহিনীর দায়িত্বে অভিযোগ উঠেছে। বিক্ষোভের জেরে মেক্সিকো সিটির প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায়। নিখোঁজদের পরিবার ‘বুসকাদোরেস’ নামে স্বেচ্ছাসেবী অনুসন্ধান দল গঠন করে গ্রামাঞ্চল ও মরুভূমিতে খোঁজ…
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রি. জে. আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমুলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশান অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান এবারের নির্বাচনে প্রবসী ও জেলাখানার বন্দীরা ভোট দিতে পারবেন। বিগত দিনে মানুষ নির্বাচনই ভুলে গিয়েছিলো সে পরিবেশও ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। এসময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে।…
আগামী অক্টোবরে হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান। যদিও সাবেক এই বাংলাদেশ অধিনায়কের লক্ষ্যটা আরও বড়। ‘পর্যাপ্ত সমর্থন আছে’ মনে হলে তিনি বিসিবির সভাপতি হিসেবেও প্রতিদ্বন্দ্বিতায় নামার কথা জানিয়েছেন। দেশের ক্রিকেটে বর্তমানে বিদ্বেষপূর্ণ মনোভাব বিরাজ করছে উল্লেখ করে ব্যক্তিগত কিছু পরিকল্পনার কথা বলেছেন তামিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেছেন, ‘এখন যা চলছে, তা মোটেই ভালো কিছু নয়। মানুষ একে অপরকে ছোট করছে, মিথ্যা ছড়াচ্ছে। যার কিছু সত্য, কিছু মিথ্যা। অথচ এখন আলোচনা হওয়া উচিত– কে নতুন চিন্তাধারা আনতে পারবে এবং এ মুহূর্তে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত। সবাই বলছে বাংলাদেশকে আধুনিক ক্রিকেট…
নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ব শত্রুতার জেরে পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষের দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত সেখানে দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। নিহতরা হলেন, দোজাহান মিয়া (৫৫) ও নূর মোহাম্মদ (২৮)। তাদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল (৩০ আগস্ট) জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া…
নতুন ছবির ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের পর তা ঘিরে ব্রিটিশ শাসিত তৎকালীন ভারতের অবিভক্ত বাংলাজুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেই সময়কে পর্দায় তুলে আনার প্রয়াস নিচ্ছেন। রোববার (৩১ আগস্ট) সকালে সামাজিকমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়ে সৃজিত লিখেছেন, ‘সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ, হে ভৈরব, শক্তি দাও, ভক্তপানে চাহো…।’ সিনেমাটির শিরোনাম ‘এম্পেরার ভার্সেস শরৎচন্দ্র’। ১৯২৬ সালের আজকের দিনেই প্রকাশিত হয়েছিল পথের দাবী। আগামী বছর উপন্যাসটি প্রকাশের শতবর্ষ উদযাপন হবে। এই বিশেষ মুহূর্তেই সিনেমাটির ঘোষণা দিলেন সৃজিত। বঙ্গবাণী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল শরৎচন্দ্রের এই উপন্যাস। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তা ছিল শক্তিশালী…
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দেওয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (৩১ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন। অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানকে তলব করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত ১ জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখা দিতে বলা হয়। সেই ব্যাখ্যা দিয়েই প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে আজ পদত্যাগপত্র জমা দেন তিনি। ইতোমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে। চলতি বছরের ২৩ মার্চ বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছিলেন রাষ্ট্রপতি। গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার…
বরিশালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী, জনবল, টেকনিশিয়ান ও অভিজ্ঞ চিকিৎসক না থাকায় প্রায়ই ঘটছে প্রাণহানী। গত ৫ বছরে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপচিকিৎসায় ১৩ জনের অধিক রোগীর মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলার উপজেলাগুলোতে অনুমোদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ১৬০টি। এছাড়া বরিশাল মহানগর এলাকায় ১৪৯টি অনুমোদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক রয়েছে। এ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপচিকিৎসায় ঝড়ে যা”েছ অসংখ্য তাজা প্রাণ। জানা গেছে, চলতি বছরের ১০ মে বরিশাল নগরীর ফেয়ার হেলথ ক্লিনিকে ভুল চিকিৎসায় হাফসা আক্তার রুপা (২৫) নামে…
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, নুরের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগের আমলেও ঘটেনি। তিনি জাতীয় পার্টিকে ‘চিহ্নিত ফ্যাসিবাদী দল’ উল্লেখ করে বলেন, এই দল আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদবিরোধী দলগুলো এই প্রচেষ্টা রুখে দেবে। তিনি আরও বলেন, কেউ কেউ ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ছাড়া গণতান্ত্রিক সমাধান চায় না। এজন্য নির্বাচন পেছানোর চেষ্টা…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলোতে এখনো ঐকমত্য হয়নি, সেগুলোর ভাগ্য পরবর্তী সংসদে নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, আগামী সংসদ নির্বাচনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন এবং বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। গণমাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে মির্জা ফখরুল এই মন্তব্যগুলো করেন। তিনি বলেন, নতুন সংবিধান গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না, কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক রয়েছে। তবে তিনি বিদ্যমান সংবিধানের ভুলত্রুটি সংশোধন করার পক্ষে মত দেন। আগামী নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দলের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তিনি বিশ্বাস করেন…

