Author: TMTV Desk

নন্দিত অভিনেত্রী অপি করিম। ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি একজন মডেল, নৃত্যশিল্পী এবং উপস্থাপক হিসেবেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পর্দায় অপি করিম মানেই একরাশ মুগ্ধতা। নিজের সোনালি সময় পেরিয়ে এখনো দর্শকদের মাঝে অপি করিমের মুগ্ধতা বহমান। অপি করিম বলেন, বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিতো না। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। তবে বুয়েটে নিজের ডিপার্টমেন্টের কারো কাছেই পাত্তা পাননি অপি করিম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়ে ব্যক্তিজীবনের নানা গল্প তুলে ধরেন অভিনেত্রী। যেখানে উঠে আসে কলেজ জীবনও। অপি জানান, তাকে বুয়েটের কেউই পাত্তা দিত না। বিশেষ করে তার ডিপার্টমেন্টের। আমাদের বাসার ঠিক উল্টো দিকে বুয়েটের বাসটা…

Read More

ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন। তারা বলছে, আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে শহরকে ইহুদিকরণের ষড়যন্ত্র চলছে। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে এবং ইসলামি নিদর্শন ধ্বংস করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রশাসন। রোববার এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট জানায়, ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী আল-আকসার নিচে বেআইনি খনন কাজ চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে। এগুলো মুসলমানদের এই স্থানের ন্যায্য মালিকানার…

Read More

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬২২ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০০০ মানুষ। রোববার (৩১ আগস্ট) গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, রাতের আঁধারে আঘাত হানা ভূমিকম্পে বমপক্ষে ৬২২ জন নিহত এবং আরও ১০০০ জন আহত হয়েছেন বলে আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত হয়েছে, যার…

Read More

চলতি মাসের ৩০ দিনে প্রবাসীরা ২২২ কোটি ৯০ লাখ (২.২৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার ২০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্সে এ ধারাবাহিকতা এসেছে। গত মাসে (জুলাই) প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড…

Read More

তীব্র গরমের কারণে পরিবর্তন এসেছে এশিয়া কাপের সময়সূচিতে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ১৯ ম্যাচের মধ্যে ১৮টির শুরু সময় আধাঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো মাঠে গড়াবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা। তবে ১৫ সেপ্টেম্বর আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়)। সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টে ভারত যাত্রা শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর গ্রুপপর্ব শেষ করবে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের সঙ্গে ম্যাচ দিয়ে। বাংলাদেশ দলের লড়াই শুরু হবে…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই এবং এর বিকল্প চিন্তা করা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে। রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকের বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ ব্রিফিংয়ে জানান। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচনের বিকল্প চিন্তা দেশের জন্য ক্ষতিকর। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জুলাই সনদ চূড়ান্তকরণের অগ্রগতি এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত…

Read More

আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি বিকল্প কিছু ভাবে তাহলে সেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। প্রেস সচিব আরও বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে। দেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে। এরআগে এদিনই প্রধান উপদেষ্টার…

Read More

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টার দিকে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র-ছাত্রীদের আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তিনি জানান, রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় অনির্দিষ্টকালের জন‍্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রোববার (৩১…

Read More

মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে চেতনানাশক দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সোহাগ শিকদারের (৪০) বিরুদ্ধে। ঘটনার পর শিশু ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে পলাতক রয়েছেন অভিযুক্ত। স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সোহাগ শিকদার শিশুটিকে তার ঘরে ডেকে নেন। সেখানে নাকের সামনে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। প্রায় তিন ঘণ্টা পর জ্ঞান ফিরলে শিশুটিকে ঘটনা কাউকে জানালে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়। রোববার (৩১ আগস্ট) দুপুরে শিশুটির প্রচুর রক্তক্ষরণ শুরু হলে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বিকেলে…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে; কোনো কোনো দলের নানা শর্ত আরোপ পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। রোববার (৩১ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরি। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কারে বিএনপি সম্পূর্ণ একমত। সংস্কারের প্রয়োজন রয়েছে; তবে জনগণের অধিকার চর্চা ও প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনও সংস্কার টেকসই করা যাবে না। তিনি আরও বলেন, পরাজিত পলাতক…

Read More