Author: TMTV Desk

হুট করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন মিচেল স্টার্ক। টেস্ট ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় গতি তারকা। অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ উইকেট শিকার করেছেন স্টার্ক। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অজি দলে ছিলেন এই বাঁহাতি পেসার। এই ফরম্যাটে সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন ৩৫ বছরের তারকা। ২০২২ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট এই ফরম্যাটে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ২০২৬ সালের মাঝামাঝি থেকে সাদা পোশাকে ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া। ২০২৭ সালে ভারতের মাটিতে পাঁচ টেস্ট, ইংল্যান্ডের বিপক্ষে একটি ‘বিশেষ টেস্ট’ও খেলবে অস্ট্রেলিয়া। পরের বছর হবে অ্যাশেজ। অর্থাৎ লাল বলের ক্রিকেটে…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা তার (ড. ইউনূস) সঙ্গে দেখা করে প্রস্তাব করলাম যে, আপনার উচিত হবে সব পার্টিকে নিয়ে একটা কাউন্সিল করা। যখন-তখন দরকার হলে বসবেন, কথা বলবেন। সংকট হলে, তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেভাবে দেশ চালাবেন। কিন্তু একদিনও সেটি করেননি। যখন সংকট হয় তখন শুধু আমাদের ডাকেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ড. ইউনূসের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রফেসর ইউনূসকে আমি বলি, ওই…

Read More

বিভিন্ন আদালতে ২৩২টি বিচারকের পদ সৃজনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫ এর বিধি ৫ অনুসারে সার্ভিসের বিচারিক পদ সৃজন সংক্রান্তে গঠিত কমিটির সভাপতি আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী মোল্লা…

Read More

সুচিকিৎসার জন্য গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নুরের স্ত্রী মারিয়া আক্তার সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। সাক্ষাতে নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নুরের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, তিনি চোয়ালে ও মেরুদন্ডে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া প্রয়োজন। এসময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য…

Read More

স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ নিতে পারবেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ১৬টি তফসিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানির সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন। গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির পক্ষে তাদের ব্যবস্থাপনা পরিচালকরা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে…

Read More

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৌরসভা এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেন। এতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে ও বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়। জানা গেছে, বুধবার পৌরসভা এলাকার মহিষালবাড়িতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেন। কাকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল শরীফ উদ্দিন। গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি থেকে কাকনহাট পৌরসভা দুরুত্ব ১৯ কিলোমিটার।…

Read More

বল হাতে সময়টা অনেকদিন ধরেই ভালো যাচ্ছিল না রশিদ খানের। সবশেষ আইপিএলে রান খরচ করেও উইকেটের দেখা খুব একটা পাননি। এরপর দ্য হানড্রেডে করেছেন লজ্জার রেকর্ড। তবে এশিয়া কাপের ঠিক আগে এই দুঃসময়টা পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন আফগানিস্তান অধিনায়ক। সোমবার (১ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান। দলটির দেওয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি আমিরাতের ব্যাটাররা। এই ম্যাচে মাত্র ২১ রানে ৩টি উইকেট নিয়েই বিশ্বরেকর্ড গড়েছেন রশিদ। গতকালের ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে…

Read More

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনী। গ্রেপ্তার মো. ইয়াছিন (৫৫) চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌহমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-১১ এর সহযোগিতায় চাটখিল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ১৯৯৬ সালের ২৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর থানার একটি হত্যা মামলায় দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ইয়াছিন নিজের পরিচয় প্রকাশ করে এবং…

Read More

“হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। আমাদের তাঁবু দরকার। আমাদের ওষুধ দরকার। রেড ক্রস সহায়তা দিচ্ছে, কিন্তু আমাদের আরও সাহায্যের প্রয়োজন,” বিবিসির নিউজআওয়ারকে এভাবেই বলছিলেন আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কুনারের আসাদাবাদ এলাকার প্রাদেশিক হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার এই বাসিন্দা জানান, তার ছোট হাসপাতালেই ২০০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু দেশ এই দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, “এখনও পর্যন্ত আমরা কিছুই পাইনি,” বলেন তিনি। ওই চিকিৎসক বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তালেবানের সাথে তাদের যেকোনো মতপার্থক্য দূরে সরিয়ে আফগানদের সাহায্য করা এবং সাহায্য পাঠানো।” জাতিসংঘ মানবিক সংস্থার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রোববার গভীর রাতে পূর্ব…

Read More

উপদেষ্টাদের কথাবার্তা ও কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকারের ভেতর সমন্বয়হীনতা স্পষ্ট। সরকারের ভেতরে-বাইরে প্রায় একই অবস্থা বিরাজ করছে। কোনো কোনো উপদেষ্টার বক্তব্যে এসব প্রকাশ পাচ্ছে। সম্প্রতি নুরের ওপর হামলার ঘটনায় এক উপদেষ্টা এর নিন্দা জানিয়ে বলেন, সরকারকে এর দায় নিতে হবে। সরকার এর দায় এড়াতে পারে না। আরেকজন বলেন, আমরা এর বিচার দাবি করছি। এদিকে রাজনৈতিক দলের নেতারাও সরকারের সমালোচনায় সরব। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে জুলাই বিপ্লবের পর জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। উপদেষ্টাদের পাশাপাশি সেনাবাহিনী সম্পর্কেও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তারা। এ অবস্থায় চীন থেকে ফিরে সোমবার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের ঘটনা নানা গুঞ্জনের জন্ম দেয়।…

Read More