এশিয়া কাপের গ্রুপ পর্ব টপকে বাংলাদেশ পৌঁছেছিল সুপার ফোরের দরজায়। এরপর শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা, প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীলঙ্কা। আর এই ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরের শুভসূচনা করল বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। তবে দলীয় ১ রানের মাথায় তানজিদ হাসান তামিম কোনো রান না করেই বিদায় নেন। পরবর্তীতে সাময়িক সেই চাপ সামলে নেন সাইফ হাসান এবং লিটন দাস। একসময় ৫০ রানের জুটিও পার করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬০ রানে লিটন ফিরে যান ব্যক্তিগত ২৩ রান করে। এরপর সাইফ একাই চার ছক্কার…
Author: TMTV Desk
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরী সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এর আগে, রাতের মধ্যে পোষ্য কোটা বাতিলের আল্টিমেটাম দিয়ে ভিসির বাসভবন ঘিরে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময়, একযোগে নেমে আসে ১৭টি হলের শিক্ষার্থীরা। অপরদিকে, এরও আগে রাত ৮টার দিকে সিনেট মিটিং শেষে…
নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার।
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১ টায় নগরীর খড়খড়ি বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় জব্দ করা হয়েছে ট্রাক। তবে পলাতক রয়েছেন চালক ও তার সহকারী। নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুসের(৪০) বাড়ি নওগাঁর মান্দায়। গুরুতর আহত রাফিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খড়খড়ি বাইপাসের ব্যবসায়ী সামিম হোসেন জানান, আব্দুল কুদ্দুস চুয়াডাঙ্গা থেকে নিয়মিত বিভিন্ন মালামাল নিয়ে খড়খড়ির আড়তে আসতেন। তিনি আরো বলেন, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস শালবাগানে খাজা এবং ওলির আড়তে মাল্টা নামিয়ে পিকাপ ভ্যান থেকে মোটরসাইকেলে চড়ে খড়খড়ি বাইপাসে আসছিলেন বাকি…
পাকিস্তান ও সৌদি আরব একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এই চুক্তি অনুযায়ী, যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। বুধবার সন্ধ্যায় সৌদি রাজধানী রিয়াদে আল ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ চুক্তিতে সই করেন। দুই নেতা চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেন। যৌথ ঘোষণাপত্রে বলা হয়, গত আট দশক ধরে দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত স্বার্থ ও প্রতিরক্ষা অংশীদারিত্বের ধারাবাহিকতায় এই নতুন প্রতিরক্ষা চুক্তি সই হলো। চুক্তিটি এমন সময়ে স্বাক্ষরিত হলো, যখন কাতারে ইসরায়েলি হামলার পর আরব বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে,…
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে নাগরিকদের ভ্রমণে নিষেধ করেছে কানাডা। নাগরিকদের উদ্দেশে কানাডা সরকার বলেছে- বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কথা মাথায় রেখে দেশটি ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকুন। দেশটিতে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম সংকেত না-ও পাওয়া যেতে পারে। পার্বত্য তিন জেলায় ভ্রমণ…
যেকোনো কাজের পরিবেশে, শ্রেণীকক্ষে অথবা কর্মক্ষেত্রে মুষ্টিমেয় কিছু ব্যক্তি থাকে যাদেরকে আলাদাভাবে দেখা হয়, যারা এমন এক আভা বিকিরণ করে যা দেখে সবাই তাদের সঙ্গে কথা বলতে চায়। এটা এই কারণে নয় যে তারা উচ্চস্বরে কথা বলে, অথবা তারা নিজেদের সম্পর্কে খুব বেশি কিছু বলে। এর কারণ হলো তারা সব সময় কিছু ছোট ছোট নিয়ম মেনে চলে। তাদের প্রভাব চটকদার প্রদর্শন থেকে আসে না, বরং দিনের পর দিন ধরে রাখা ছোট ছোট কিছু অভ্যাস থেকে আসে। এই ব্যক্তিরা জোর না করেই বিশ্বাস এবং সম্মান অর্জন করে, অন্যদের তা করতে বাধ্য না করে অনুপ্রাণিত করে এবং অনেকের মনে স্থায়ী ছাপ…
সাত দফা দাবিতে জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর চায় জাতীয় নাগরিক পার্টি। তাই জামায়াতে ইসলামীসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আমরা নেই। বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয়। স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই…
আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট-এ ছাত্র প্রতিনিধি-২০২৫ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। শুক্রবারে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও থেমে থাকেনি নির্বাচনী কার্যক্রম। ক্যাম্পাসের বিভিন্ন হল, কেন্দ্রীয় জামে মসজিদ, শহীদ মিনারসহ ক্যাম্পাসের বাইরে বিভিন্ন আবাসিক এলাকায় প্রার্থীরা তাদের প্যানেল এবং নিজেদের জন্য ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা লিফলেট বিতরণ ও সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজেদের ইশতেহার বলার মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। শুক্রবার ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে সচেষ্ট থাকেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল-মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ ও শহীদ মিনার…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মহসীন হলকে নিয়ে আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা জ্ঞাপন ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য হল প্রশাসন কর্তৃককে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে হল ছাত্রদল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের নেতাকর্মীরা। মহসিন হল ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন, ‘হাজী মুহাম্মদ মুহসীন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার বেশিরভাগ শিক্ষার্থীই ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, আমির হামজা নামক একজন বক্তা ও জামায়াতে…

