Author: TMTV Desk

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ১৯৯৬-২০০১ সালে…

Read More

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা বেড়েছে। তবে এ পরিস্থিতি শিগগিরই বদলাতে পারে। আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) থেকে রাজধানীসহ সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমবে। এই সময় রাজধানীসহ সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গা ঘামতে পারে। বৃষ্টি হলেই তা কমে যাবে। আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ…

Read More

ইসলামে ঈমানের পরেই সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, যা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। কিন্তু নামাজের প্রতি অবহেলা এবং অলসতা প্রদর্শনকে পবিত্র কোরআন ও হাদিসে মুনাফিকের অন্যতম প্রধান আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে। লোক দেখানো নামাজ, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা এবং ইবাদতে শৈথিল্য—এসব আচরণ মুসলিম সমাজে মুনাফিকের চরিত্রের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুনাফিকদের তিনটি খারাপ গুণ উল্লেখ করেছেন। সূরা নিসার ১৪২ নম্বর আয়াতে বলা হয়েছে, “নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায়, তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে।” অন্যত্র,…

Read More

বিশ্ববিদ্যালয়গুলোয় অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র লন্ডনের ইশারায় হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। ডাকসু বাতিলের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর ইসলামী ছাত্রশিবির। এর আগে দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রশিবিরের নেতারা। পরে মিছিলটি কদম ফোয়ারা, মৎস্যভবন হয়ে শাহবাগ এসে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা গভীর…

Read More

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ৭টি রাজনৈতিক দল এবং হেফাজতে ইসলামের নেতারা বৈঠক করেছেন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিভিন্ন দলের নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত তুলে ধরেন। দলগুলোর মূল বক্তব্য- ইসলামী আন্দোলন বাংলাদেশ: দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকারই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি বিদ্যমান সমস্যা মোকাবিলায় সমানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচন অথবা গণভোটের দাবি জানান। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি…

Read More

আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪১১ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১২৪ জন। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।  জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কেবল কুনার প্রদেশেই অন্তত ১ হাজার ৪১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ১২৪ জন। অন্তত ৫ হাজার ৪০০ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের জীবিত উদ্ধারে জোর অনুসন্ধান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু গ্রাম সম্পূর্ণভাবে…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তার ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে। এই ঘাটতি দূর না হলে নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় আছে, তা কাটবে না। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এবি পার্টিসহ সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্জু। মঞ্জু বলেন, সম্প্রতি সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলা এবং চট্টগ্রামের ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর…

Read More

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের ফলে গাজায় মৃতের সংখ্যা ৬৩,৫০০ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সকালে নতুন করে আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ছয়জন ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। এই তথ্য আল জাজিরাকে নিশ্চিত করেছে বেশ কয়েকটি মেডিকেল সূত্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত অনাহারে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। গাজা সিটির শাতি শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় এক অন্তঃসত্ত্বা নারীও নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রার কারণে প্রায় ১০ লক্ষ মানুষ নিরাপদ স্থানের খোঁজে পালিয়ে বেড়াচ্ছে, যদিও তাদের জন্য কোনো নিরাপদ স্থান অবশিষ্ট নেই। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় যে অভিযান শুরু করেছিল, তা প্রায় দুই…

Read More

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আগামী নির্বাচনের পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণফ্রন্টের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে আলোচনা করেন। জোনায়েদ সাকি বলেন, সরকার প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করতে ব্যর্থ হয়েছে, ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিষ্ঠানগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি নির্বাচনী পরিবেশের ওপর…

Read More

বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ক্যারিবিয়ানরা। এরপর শুরু হবে সাদা বলের এই দ্বিপাক্ষিক সিরিজ।   সূচি অনুযায়ী, ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে লড়াই। সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি একটি ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবশেষ দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ১৮ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর শেষ হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও ক্যারিবিয়ানদের বিপক্ষে…

Read More