Author: TMTV Desk

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন। মূলত রাজনৈতিক প্রতিপক্ষদের বিচারের মুখোমুখি করতে চাপ দিচ্ছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। অন্যদিকে তার এই কর্মকাণ্ডকে “একনায়কতন্ত্রের পথে যাত্রা” হিসেবে আখ্যায়িত করে ক্ষোভ জানিয়েছে ডেমোক্র্যাটরা। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ডিকে উদ্দেশ করে ট্রাম্প লিখেছেন, “আমরা আর দেরি করতে পারি না। এটা…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তার কোন ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎবসমুখর পরিবেশে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ পরিদর্শন শেষে সকালে নগরীর চাষাড়াস্থ মিশনপাড়া এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলে এবং সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে ৩৩ হাজার শারদীয় দুর্গাপূজা উৎসবের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও জেলা প্রশাসনের বিশেষ পদক্ষেপ তো রয়েছেই। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও…

Read More

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অন্য আসামিরা হলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা। এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম। আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবির পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি দলটি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করে নির্বাচনী মাঠ প্রস্তুত করছে। এই দ্বৈত কৌশলকে রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াতের কৌশলগত চাল হিসেবে দেখছেন। পাঁচ দফা দাবি ও নির্বাচনী তৎপরতা জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ভিত্তিক নির্বাচন পদ্ধতি। দলটি এই দাবিতে অনড় থাকলেও রাজনৈতিক দল ও বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় পিআর ভিত্তিক নির্বাচন বা সংসদের দুই কক্ষে রূপান্তর সম্ভব নয়। তবুও জামায়াত এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে। দলটি একদিকে গণসংযোগ, জনসভা ও…

Read More

টি-টোয়েন্টিতে ৭০ ম্যাচে ওপেনিং ওভার করেছেন শাহিন শাহ আফ্রিদি। আজই (রোববার) প্রথম তাকে একেবারে শুরুর ডেলিভারিতে ছক্কা হজমের অভিজ্ঞতা দিলেন অভিষেক শর্মা। যা কেবলই শুরু, এরপর অভিষেক-শুভমান গিল মিলে পাকিস্তানকে ব্যাটিং শিখিয়েছেন। দলীয় শতক পেরোন মাত্র ৮.৪ ওভারে। মাঝে রউফ-আবরাররা চেপে ধরার চেষ্টা করলেও, পুরো নিয়ন্ত্রণ নিতে পারেননি পাকিস্তানের পক্ষে। ৭ বল এবং ৬ উইকেট হাতে রেখেই বড় ব্যবধানে জিতেছে ভারত। দুবাইয়ের এই পিচকে ব্যাটিং-বান্ধব বলা হচ্ছিল আগে থেকেই। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানও তার-ই স্বাক্ষর রেখে উড়ন্ত সূচনা পায়। কিন্তু ১০ ওভারে ৯১ রান তোলা দলটি মিডল অর্ডারের ব্যর্থতায় সর্বসাকুল্যে গড়ে ৫ উইকেটে ১৭১ রানের পুঁজি। সেটি যে…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে দেশের ৭৮.৭ শতাংশ মানুষ সন্তুষ্ট বলে এক জরিপে উঠে এসেছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের পরিচালিত এই জরিপে সহযোগিতা করেছে বিআরএআইএন এবং ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্ম। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ডেইলি স্টার ভবনে এক গোলটেবিল আলোচনায় জরিপের ফলাফল প্রকাশ করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। এই জরিপে দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। জরিপে অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা, নির্বাচনকালীন পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং নির্বাচনি সংস্কার নিয়ে জনমত বিশ্লেষণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা…

Read More

সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এদিন ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনা সভা করা হয়। ড. আব্দুল মঈন খান বলেন, বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই বিপুল পরিমাণ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের ধনিক শ্রেণি দুর্নীতির…

Read More

যশোরের রাজারহাটে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনভর ঢাকা ও যশোরে কোতোয়ালী মডেল থানা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় আসামীদের কাছ থেকে গলানো সোনা, হ্যান্ডকাফ, ওয়াকিটকি এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূইয়া। তিনি  জানান, গত ১৪ জুলাই সকালে যশোরের রাজারহাট রেল ক্রসিংয়ে দুর্বৃত্তরা  পুলিশ পরিচয় দিয়ে একটি প্রাইভেটকার থামায়। এরপর তারা সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু এবং দোকানের কর্মচারী মোঃ রাসেল গাজীকে চোখ বেঁধে ও হাতে হ্যান্ডকাফ…

Read More

গুলশান ইস্টার্ন হাউজিংয়ে প্লটের মালিক ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। তদুপরি ঢাকা বা তার আশপাশে কোনো ফ্ল্যাট বা প্লট নেই দেখিয়ে পূর্বাচলে ১০ কাঠা প্লট নেন তিনি। এ সংক্রান্ত মামলায় রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে দেওয়া জবানবন্দিতে কয়েকজন সাক্ষী একথা জানান।   এদিন আদালতে সাক্ষ্য দেন ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, ইস্টার্ন হাউজিংয়ের অপারেটর শেখ শমশের আলী, ইস্টার্ন হাউজিংয়ের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। জবানবন্দিতে তারা আরও বলে,…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত রোববার বিকেল সোয়া পাঁচটায় জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ সাংবাদিকদের জানান, পোষ্য কোটা নিয়ে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি পাঁচ সদস্যের আভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং অপরটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তিনি আরও বলেন, পোষ্য কোটার…

Read More