Author: TMTV Desk

চীনের রাজধানী বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজের আগে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের শুরুতেই পুতিন দুই দেশের সম্পর্ক ‘অনন্য উচ্চতায়’ পৌঁছেছে বলে উল্লেখ করেন। ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে পুতিনকে শিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, প্রিয় বন্ধু, আমি ও সমগ্র রুশ প্রতিনিধিদল আবারও চীনের বন্ধুদের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ প্রমাণ করে রাশিয়া-চীন সম্পর্কের কৌশলগত গুরুত্ব, যা অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। আমরা আগে একসঙ্গে ছিলাম, এখনও একসঙ্গেই আছি। শি বলেন, চীন-রাশিয়ার সম্পর্ক আন্তর্জাতিক নানা পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিনি আরও যোগ করেন, বেইজিং মস্কোর সঙ্গে কাজ করতে আগ্রহী,…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যারাই তাকে আঘাত করুক হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। এটা খুব পরিষ্কার। ফখরুল বলেন, নুরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ‍্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। সে এখনো খেতে পারছে না তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। বৈঠকে অংশ নেবে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। ধারাবাহিক এ বৈঠক আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে অনেকটা অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Read More

অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এ আশ্বাস দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোতে সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।…

Read More

অভ্যুত্থানের ‘৩৬ জুলাই’য়ের আদলে ৩৬ দফা ইশতেহার দিয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান ইশতেহার পাঠ করেন। এ সময় প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদসহ একাধিক প্রার্থী উপস্থিত ছিলেন। নির্বাচিত হলে ৩৬ দফা সংস্কার প্রস্তাবনার মধ্যে প্রতি মাসে তিনটি করে বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে জানিয়েছে এই প্যানেল। ইশতেহারে বিশ্ববিদ্যালয়ের জন্য ছয়টি বিষয়কে ‘হ্যাঁ’ এবং ছয়টি বিষয়কে ‘না’ বলেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ছয়টি ‘হ্যাঁ’ বোধক বিষয়ের মধ্যে রয়েছে-নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা…

Read More

গুমসহ অন্য অপরাধের দ্রুত বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন সংলগ্ন টিনশেড ভবন খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ করতে পারি। এটি করা গেলে গুমসহ অন্য আন্তর্জাতিক অপরাধের বিচারকাজ দ্রুত করা যাবে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। এ নিয়ে বেশ আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বিচারকরাসহ আমাদের প্রসিকিউশন ও তদন্ত টিম। আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।…

Read More

গত বছর এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি। এর কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলীর সঙ্গে তার কাদা ছোড়াছুড়ি, শাকিব খানের বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকেই ইঙ্গিত করেন অভিনেত্রী।  শুধু তাই নয়, ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয় শাকিবের দুই সন্তান জয় ও বীর। নানা নেতিবাচক ঘটনার রেষে সেই স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন অপু বিশ্বাস। এবার জানা গেল, আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অভিনেত্রী। সঙ্গে থাকতে পারেন বাবা-মা দুজনেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা। তিনি জানালেন, ছেলে জয়কে সিঙ্গাপুরে…

Read More

চট্টগ্রামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে বলে আশা করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার চৌধুরী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান অস্থিরতা নিয়ে করা প্রশ্নে শিক্ষা উপদেষ্টা বলেন, গত কয়েকদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা মন্ত্রণালয় অবহিত রয়েছি। আর এজন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা জানি সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সেটা সমাধানের দিকেই এগিয়ে যাচ্ছে। দ্রুতই সমাধান হবে। আশা করি বিভিন্ন পার্টি একে অপরকে বুঝে সর্বজন গ্রাহ্য সিদ্ধান্তে…

Read More

নন্দিত অভিনেত্রী অপি করিম। ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি একজন মডেল, নৃত্যশিল্পী এবং উপস্থাপক হিসেবেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পর্দায় অপি করিম মানেই একরাশ মুগ্ধতা। নিজের সোনালি সময় পেরিয়ে এখনো দর্শকদের মাঝে অপি করিমের মুগ্ধতা বহমান। অপি করিম বলেন, বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিতো না। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। তবে বুয়েটে নিজের ডিপার্টমেন্টের কারো কাছেই পাত্তা পাননি অপি করিম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়ে ব্যক্তিজীবনের নানা গল্প তুলে ধরেন অভিনেত্রী। যেখানে উঠে আসে কলেজ জীবনও। অপি জানান, তাকে বুয়েটের কেউই পাত্তা দিত না। বিশেষ করে তার ডিপার্টমেন্টের। আমাদের বাসার ঠিক উল্টো দিকে বুয়েটের বাসটা…

Read More

ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন। তারা বলছে, আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে শহরকে ইহুদিকরণের ষড়যন্ত্র চলছে। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে এবং ইসলামি নিদর্শন ধ্বংস করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রশাসন। রোববার এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট জানায়, ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী আল-আকসার নিচে বেআইনি খনন কাজ চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে। এগুলো মুসলমানদের এই স্থানের ন্যায্য মালিকানার…

Read More