রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এদিন সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন। নির্দিষ্ট সময়েই শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা। অতিথিদের আসন গ্রহণের পর জাতীয় সঙ্গীত, পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠ ও অতিথিদের বক্তব্য চলে। এছাড়া অনুষ্ঠানে নবীন ও পূর্ববর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনুভুতি প্রকাশ করে বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়ে প্রধান অতিথি উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব…
Author: TMTV Desk
রাজশাহীতে একঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অস্থায়ী কর্মচারীরা। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মবিরতি চলাকালে তারা সওজ কার্যালয়ে সমাবেশ করেন। সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখা এ আয়োজন করে। সমাবেশ থেকে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, এই দাবিকে ঘিরে মোট ২৭টি মামলা হয়েছে। মামলায় অস্থায়ী কর্মচারীদের পক্ষে রায় হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ আদালতের রায় বাস্তবায়ন করছে না। তারা আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান। তা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সওজ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখার সভাপতি জয়নাল…
রাজশাহীর পবা উপজেলায় ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয় পবা উপজেলার এমআরকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিটি বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। তিনি বলেন,“দুর্যোগ মোকাবেলায় শুধুমাত্র সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে…
গুমের মামলায় সামরিক হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে সত্যিই যদি আটক করা হয়, তাহলে আইন অনুযায়ী তাদের অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, এটাই আইনের বিধান। এরপর সিদ্ধান্ত নেবেন আদালত। তবে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে দেওয়া হবে। রোববার ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হলে আমরা আইন অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করব। সামরিক হেফাজতকে গ্রেপ্তার বা আটক হিসেবে গণ্য করা যায়…
‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন সচিবালয়ের সামনে জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অবিলম্বে সনদের বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে। এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে তাদের একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন সড়কের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে তারা অবস্থান নেন। বিক্ষোভকারীরা বারবার সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, “সরকারকে বারবার সময় দিলেও আমাদের দাবি মেনে নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আবারও রাজপথে নেমে এসেছি।” তিনি আরও বলেন, “পুলিশ আমাদের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। এখন…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা আগামী নভেম্বরে গণভোট চাই। এ ছাড়া পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের জন্যও নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তুতি রাখতে বলেছি। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সকালে দূর্বা ঘাসে শিশিরবিন্দু জানান দিচ্ছে যে শীতকাল আর বেশি দূরে নেই। গ্রাম-বাংলার প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা স্পষ্ট হলেও শহর জীবনে উষ্ণতার পরশ এখনও পুরোপুরি কাটেনি। বাংলাদেশ থেকে পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা শিগগিরই বিদায় নিতে চলেছে। এরই মধ্যে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আবহ লক্ষণীয়ভাবে বাড়তে শুরু করেছে। পঞ্চগড়সহ কিছু প্রান্তিক অঞ্চল মাঝেমধ্যেই হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে, যা শীতের আগমনকে আরও স্পষ্ট করে তুলছে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে দেশ একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে। অক্টোবরের শুরুতেই আবহাওয়া অধিদপ্তর তাদের তিন মাসব্যাপী আবহাওয়ার বার্তা প্রকাশ করেছে। ওই বার্তায় বলা হয়েছে, দেশে স্বাভাবিকের…
৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। আজ সোমবার স্থানীয় সময় ভোরের দিকে জিম্মিদের আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের জিম্মায় দেওয়া হয়। তারপর রেড ক্রস তাদের ইসরায়েলের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। মুক্তিপাওয়া এই ৭ ইসরায়েলি জিম্মির সবাই পুরুষ। এরা হলেন জিভ বেরমান, গালি বেরমান, এইতান মোর, মাতান আঙ্গরেস্ত, ওমরি মিরান, গাই গিলবোয়া-দালাল এবং অ্যালন ওহেল। দুই বছর যুদ্ধ চলার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। চলতি সপ্তাহ থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি শুরুর পর এই প্রথম জিম্মিদের মুক্তির ঘটনা ঘটল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে…
২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, সব প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১৬ অক্টোবর ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। পরে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্নার-এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN…
রাজধানীসহ সারা দেশে স্বর্ণের দোকানে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে শুধু ঢাকাতেই চুরি ও ডাকাতির ঘটনায় ১ হাজার ৫৬৪টি মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি উৎপাদন ও রপ্তানিকারক সমিতি। গত ৮ অক্টোবর গভীর রাতে রাজধানীর মৌচাকের ফরচুন শপিংমলে একটি জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখ ঢেকে এবং কালো বোরকা পরিহিত দুই ব্যক্তি দোকান থেকে স্বর্ণালঙ্কার চুরি করছে। এর আগে, ৫ অক্টোবর যাত্রাবাড়ীর…

