বিপিএলের স্পট ফিক্সিংয়ের চূড়ান্ত প্রতিবেদন গতকাল হাতে পেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ৯০০ পৃষ্ঠার সেই প্রতিবেদন পেলেও অভিযুক্ত কারও নাম সামনে আনবে না বাংলাদেশ ক্রিকেটট বোর্ড (বিসিবি)। কেউ দোষী প্রমাণিত হলেও মানবিক দিক বিবেচনায় তাদের নাম প্রকাশ্যে আনবে না তারা। তবে ভেতরে ভেতরে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে খেলা থেকে বিরত রাখা হবে। ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। চূড়ান্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে সে তালিকা প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘এই মুহূর্তে প্রকাশ করার মতো পরিস্থিতিতে আমরা নেই। কিন্তু ইভেনচুয়ালি করব।’ পরে বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত…
Author: TMTV Desk
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। এর আগে গতকাল ২৮ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থদিনের শুনানি শেষ হয়। এদিন জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। গত ২৩ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের তৃতীয় দিনের শুনানি শেষ হয়। সেদিন আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। গত ২২ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়।…
আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তিদের জন্ম-মৃত্যু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ঘটনাবলি: ১৭৬২ – ফ্রেইবার্গে দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বে প্রুশীয়দের কাছে অষ্টয়দের পরাজয় ঘটে। ১৮৫১ – রাধাকান্ত দেব ও দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতায় ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। ১৮৭৬ – কেশবচন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। ১৮৮৮ – কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত হয়। ১৮৮৯ – ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কোম্পানি কার্যক্রমের সনদপত্র পায়। ১৯২০ – ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড়ে প্রতিষ্ঠিত হয়। ১৯২৩ – ঐতিহাসিক ওসমানী…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল সংসদের নারী নেত্রীদের পোশাক নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন। তার পোস্টে অধ্যাপক মামুন উল্লেখ করেন যে, তিনি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বর্তমানে ব্যাপক হতাশায় ভুগছেন। এই হতাশা থেকেই “ঝোঁকের বশে এমন কিছু” লিখেছেন যা লেখা উচিত হয়নি এবং তিনি তা লিখতে চাননি। পোস্টটি “মিস রিডিং” হবে বুঝতে পেরেই তিনি সঙ্গে সঙ্গে তা সরিয়ে নেন…
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ ২০০৬ সালের ২৮ অক্টোবরে সংঘটিত পল্টন হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজশাহীর চারঘাট উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২৫) বিকেল সাড়ে ৪ টায় চারঘাট মডেল মসজিদ থেকে চারঘাট বাজার হয়ে চারঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিভিন্ন শ্রেণী-পেশার জনতার স্বতঃফুর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল ভাবে শেষ হয়। চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ…
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর পুঠিয়া উপজেলার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪:৩০ মিনিটে পুঠিয়া পিএন স্কুল মাঠে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াত নেতা-কর্মীদের নিহত হওয়ার ঘটনার বিচার দাবি এবং শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মন্জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি ও পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদূল্লাহ রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ হাফিজুর রহমান উপজেলা নায়েবে আমির মাওলানা শহীদুল…
রাজশাহীতে আহলে হাদীছ আন্দোলনের এডমিন অফিসার এম.পি. জাহিদ (২৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবকে অশ্লীল ভাষায় গালি-গালাজ, ভয়-ভীতি ও হত্যার হুমকি প্রদান করায় সাধারণ ডায়েরি করেছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে আমিরের নিরাপত্তার জন্য এই সাধারণ ডায়েরি করা হয়। সাধারণ ডায়রিতে বলা হয়, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে গত ২৪ অক্টোবরে দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতরাম আমীরে-জামা’আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের একটি বিবৃতি প্রকাশিত হয়। উক্ত বিবৃতির প্রেক্ষিতে ফেসবুক পেজ “ইসকন অফ বাংলাদেশ”, ইউটিউবে “সালাফি মানহাজ” নামক নিউ চ্যানেল, দেওয়ান হারুন মোবাইলঃ ০১৭১১-৪৪২৯৪০ বর্তমান…
রাজশাহীতে ফেসবুকে জুলাই স্মৃতিস্তম্ব ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদের নিয়ে গালাগালি করায় রাজশাহী মহানগর রাজপাড়া থানা মামলায় আদালত কর্তৃক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টায় ছাত্রলীগের কর্মী শেখ মিফতা ফাইজাকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯, সংশোধনী ২০২৫ এর ৮/৯(৩)/১১/১৩ ধারায় কারাগারে পাঠানো হয়। রাজশাহী মহানগর এমএম-৪ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আসামিকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন এবং পরবর্তী শুনানি জন্য ৩০-১০-২০২৫ তারিখ ধার্য করা হয়। উল্লেখ, সম্প্রতি ছাত্রলীগের কর্মী শেখ মিফতা ফাইজাকে তার নিজ ফেসবুক আইডি থেকে জুলাই স্মৃতিস্তম্ভ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদের নিয়ে গালাগালি করার ভিডিও প্রকাশ করেন। তারই প্রেক্ষিতে রাজশাহী মহানগর ডিবি…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেছেন, ২৮ অক্টোবর থেকেই আওয়ামী ফ্যাসিবাদের দানবীয় উত্থান। আওয়ামী লীগ সেদিন সারাদেশে লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। জামায়াত-শিবিরের ১৪ জনকে তারা হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে। যেটি মানব সভ্যতার এক কলঙ্কজনক অধ্যায়। ঐ ঘটনার মামলা হলেও শহীদ পরিবার ন্যায় বিচার পায়নি। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় বসেই সেই মামলা গায়েব করে দিয়েছিল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ২০০৬ সালের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গোদাগাড়ী উপজেলার আয়োজনে মহিশালবাড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডাইংপাড়া উপজেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।গোদাগাড়ীপুর পৌরসভার আমীর আলহাজ্ব মোঃ আনারুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা…
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪.০০ টায় রাজশাহী নগরীর গণক পাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ড নিয়ে তথ্য চিত্র ও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, লগি বৈঠার তাÐবে নৃশংস হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত দিনগুলোর মধ্যে অন্যতম দিন ২০০৬ সালের ২৮ অক্টোবর। সেদিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলা চালিয়ে লগি-বৈঠা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন…

