Author: TMTV Desk

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। ফায়ার সার্ভিস জানায়, সব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো গার্মেন্টস ভবন থেকে পাওয়া গিয়েছে। কেমিক্যাল গোডাউনের আগুন নির্বাপনের কাজ চলছে। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তল্লাশি অভিযান এখনো চলমান। পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে, সেখানে এখনো আগুন জ্বলছে। এটা খুবই…

Read More

একবারই বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে খেলেছিল। সেটা ১৯৮০ সালে। হামজা-সামিত আসায় ৪৫ বছর পর আবার এশিয়া কাপ খেলার স্বপ্ন জেগেছিল বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে। আজ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্রয়ের পর সেই সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায়। আর ঘন্টা দুই পর ভারত সিঙ্গাপুরের কাছে হারায় টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিক বিদায়ের ঘণ্টা বাজে বাংলাদেশ ও ভারতের। হংকংয়ে বাংলাদেশ তিন পয়েন্টে লক্ষ্যে গেলেও এক পয়েন্ট পেয়েছে। সেই এক পয়েন্ট পেয়েই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা যেন সন্তুষ্টির ঢেকুর তুলছেন, ‘স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে আমরা আরও বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু এই উইন্ডো শেষ করেছি এক পয়েন্ট নিয়ে। তবে পয়েন্টের হিসাবের বাইরে গিয়ে বললে,…

Read More

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, প্রতিটি ব্যালটে থাকবে ২৪ অঙ্কের নিরাপত্তা কোড ও একটি গোপন কোড, যা মেশিনে শনাক্তযোগ্য। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা…

Read More

এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর) তাদের নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব আবিষ্কার ও ব্যাখ্যা করার জন্য নোবেল দেওয়া হয়েছে এই তিন অর্থনীতিবিদকে। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব আবিষ্কার ও ব্যাখ্যা করার জন্য নোবেল দেওয়া হয়েছে এই তিন অর্থনীতিবিদকে। এই তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’- প্রণয়ন ও ব্যাখার জন্য পুরস্কারের অর্ধেক পাবেন জোয়েল মোকিয়র। তত্ত্বের অপর অংশ সৃজনশীল বিনাশের (ক্রিয়েটিভ ডেসস্ট্রাকশন) প্রণয়ন ও ব্যার্খার জন্য পুরস্কারের বাকি অর্ধেক ভাগাভাগি করে নেবেন ফিলিপ আগিয়োঁ এবং পিটার হাউইট।

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এদিন সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন। নির্দিষ্ট সময়েই শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা। অতিথিদের আসন গ্রহণের পর জাতীয় সঙ্গীত, পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠ ও অতিথিদের বক্তব্য চলে। এছাড়া অনুষ্ঠানে নবীন ও পূর্ববর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনুভুতি প্রকাশ করে বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়ে প্রধান অতিথি উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব…

Read More

রাজশাহীতে একঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অস্থায়ী কর্মচারীরা। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মবিরতি চলাকালে তারা সওজ কার্যালয়ে সমাবেশ করেন। সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখা এ আয়োজন করে। সমাবেশ থেকে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, এই দাবিকে ঘিরে মোট ২৭টি মামলা হয়েছে। মামলায় অস্থায়ী কর্মচারীদের পক্ষে রায় হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ আদালতের রায় বাস্তবায়ন করছে না। তারা আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান। তা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সওজ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখার সভাপতি জয়নাল…

Read More

রাজশাহীর পবা উপজেলায় ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয় পবা উপজেলার এমআরকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। র‌্যালিটি বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। তিনি বলেন,“দুর্যোগ মোকাবেলায় শুধুমাত্র সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে…

Read More

গুমের মামলায় সামরিক হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে সত্যিই যদি আটক করা হয়, তাহলে আইন অনুযায়ী তাদের অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।  তিনি বলেন, এটাই আইনের বিধান। এরপর সিদ্ধান্ত নেবেন আদালত। তবে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে দেওয়া হবে। রোববার ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হলে আমরা আইন অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করব। সামরিক হেফাজতকে গ্রেপ্তার বা আটক হিসেবে গণ্য করা যায়…

Read More

‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন সচিবালয়ের সামনে জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অবিলম্বে সনদের বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে। এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে তাদের একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন সড়কের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে তারা অবস্থান নেন। বিক্ষোভকারীরা বারবার সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, “সরকারকে বারবার সময় দিলেও আমাদের দাবি মেনে নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আবারও রাজপথে নেমে এসেছি।” তিনি আরও বলেন, “পুলিশ আমাদের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। এখন…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা আগামী নভেম্বরে গণভোট চাই। এ ছাড়া পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের জন্যও নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তুতি রাখতে বলেছি। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

Read More