Author: TMTV Desk

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উন্নয়নে সবচেয়ে বড়ো যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, সেটি হলো বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন শীর্ষক প্রকল্প। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি টাকা। এরইমধ্যে এ অর্থায়নের সম্মতি পাওয়া গেছে। এ প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামো ঠিক রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন করা হবে, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা এবং বহিরাঙ্গণে আচ্ছাদিত করা হবে, অফিস ভবন ও…

Read More

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান ‍নির্বাচন কমিশনার। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব। রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার…

Read More

বিশাখাপত্তনমে কুইন্টন ডি ককের ঝোড়ো সেঞ্চুরিও বাঁচাতে পারল না দক্ষিণ আফ্রিকাকে। পাল্টা সেঞ্চুরিতে জবাব দিলেন ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সোয়াল। তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। ৬১ বল হাতে রেখে পাওয়া এই দাপুটে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে পেছনে তাকাতে হয়নি। ওপেনিং জুটিতেই ১৫৫ রান তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন রোহিত শর্মা ও জয়সোয়াল। রোহিত ৭৩ বলে ৭৫ রান সাজঘরে ফেরেন। এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা অনায়াসেই সারেন জয়সোয়াল। নিজের…

Read More

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স এবং জোড়া অ্যাসিস্টে ভর করে ইতিহাস সৃষ্টি করল ইন্টার মায়ামি। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জয় করল তারা। এই জয়ে গোলাপি জার্সির সমর্থকদের আনন্দ উল্লাসে চেজ স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচের শুরুটা মায়ামির জন্য ছিল স্বপ্নের মতো। খেলা শুরুর মাত্র ৮ মিনিটের মাথায় তাদেও আলেন্দের আক্রমণ ঠেকাতে গিয়ে ভ্যাঙ্কুভারের এডিয়ার ওকাম্পো নিজেদের জালেই বল জড়িয়ে দেন (আত্মঘাতী গোল)। ফলে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষদিকে খেলায় ফেরার জোর চেষ্টা চালায় ভ্যাঙ্কুভার। ৩৮ মিনিটে ইমানুয়েল সাব্বির একদম কাছ থেকে নেওয়া নিশ্চিত গোল ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক রোকো রিওস। এরপর…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ক শুনানি শুরু হয়েছে। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, গুম ও নির্যাতনের মতো গুরুতর অপরাধগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে সংঘটিত হতো। রোববার দুপুর ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শুনানিকালে এই মামলায় গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।…

Read More

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশন ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা বিবেচনা করে না, বরং অভিযোগের বস্তুনিষ্ঠতা ও প্রমাণের ভিত্তিতেই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রপতির মেয়াদ শেষে ২০২৩ সালের এপ্রিলে আবদুল হামিদ সপরিবারে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটের একটি তিন তলা ডুপ্লেক্স বাড়িতে ওঠেন। এই বাসভবন ও এর আশপাশের এলাকা সাজাতে গিয়ে তিনি রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছেন। দুদক সূত্রে জানা…

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে যে আখ্যা দিয়েছে দেশটির সেনাবাহিনী, তাকে হাস্যকর বলে উল্লেখ করেছে ইমরানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। গতকাল শনিবার রাজধানী ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল পিটিআই। দলের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এবং সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজাসহ পিটিআইয়ের বেশ কয়েকজন শীর্ষ নেতা সেই সেখানে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা বলেন, “আজ আমাদের বলা হচ্ছে যে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি, তিনি না কি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এটা খুবই হাস্যকর কথা, তবে ইনস্টিটিউশন (সেনাবাহিনী) যে…

Read More

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশের মানুষ ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অবশ্যই ধর্ম মানি, ধর্ম পালন করি। কিন্তু রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার কোনো ধারণায় আমরা বিশ্বাস করি না। বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের রাষ্ট্র—১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ।’ তিনি আরও বলেন,…

Read More

আলমগীর হোসেন, রাজশাহী (বাগমারা) প্রতিনিধিঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনে আগামী নির্বাচনে জনআস্থার বাতাস বইতে শুরু করেছে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর পক্ষে। মাঠে-ময়দানে কর্মী ও সাধারণ মানুষের সাড়া সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন প্রাণচাঞ্চল্য। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে (৬ ডিসেম্বর) হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী গণসমাবেশ। জনগণের সেবা, সততা ও দেশপ্রেমকে মূলনীতি হিসেবে ধারণ করা জামায়াত নেতা-কর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ শান্তিপূর্ণ গণজাগরণের মহামঞ্চে পরিণত হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। এতে প্রধান আলোচক ছিলেন আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর…

Read More

রুহুল আমিন, বাঘা (রাজশাহী) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে এবার অঝরে কাঁদলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) ধানের শীষ মনোনীত প্রার্থী ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ । তার কান্না দেখে উপস্থিত কর্মী ও অন্যান্য নেতারাও কান্নায় ভেংগে পড়েন । প্রধান অতিথির চাওয়া, দেশের এই ক্লান্তি লগ্নে আল্লাহ পাক তাদের প্রিয় নেত্রীকে চলমান ঝুঁকি থেকে শেষ বারের মত বাঁচিয়ে রাখেন এবং সুস্থ হয়ে তিনি যেন দেশ ও জাতির কল্যাণে আবার কাজ করতে পারেন। শনিবার(৬ ডিসেম্বর)বাদ আসর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর স্কুল এন্ড কলেজ মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের…

Read More