ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর এক সরাসরি আঘাত। এই ধরনের ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ‘ভয়াবহ মুহূর্ত’ তৈরি করেছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই কাম্য নয়। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ভবনে সংঘটিত সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর নিন্দা ও সহমর্মিতা জানাতে তিনি সেখানে যান। পরিদর্শনকালে মাইকেল মিলার হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনের সম্মুখভাগ পর্যবেক্ষণ করেন। পরে তিনি পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিকদের…
Author: TMTV Desk
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পেয়েছেন কি না– এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি। তবে আমরা…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার বিকালে সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ ঘোষণা দেন তিনি। রুমিন ফারহানা বলেন, আমি যাই বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব। আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র-সময়ই বলবে কপাল কেমন। আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বানচাল করতে পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে, একইভাবে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর-২ আসন থেকে আমার বাংলাদেশ পার্টির(এবি) মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ নোমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থানা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মীর কাছ থেকে রাজশাহী মহানগর এবি পার্টির নেতা-কর্মীরাসহ সাঈদ নোমান নিজে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যেকোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্টার সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। মনোনয়ন…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধের আনুষ্ঠানিকতা শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৪২টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১১৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি…
সপ্তাহখানেক পরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১২তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে আজ ২০ ডিসেম্বর বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি। এদিন বিকাল ৪টা থেকে টিকিট পাওয়া যাবে, সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। মাঠে বা ভেন্যুতে থাকছে না কোনো টিকিট কাউন্টার। অনলাইনে টিকিট কেনা যাবে এই ওয়েবসাইটে (www.gobcbticket.com.bd)। কোন ক্যাটাগরির টিকিট কিনতে কত টাকা খরচ হবে, তা-ও জানিয়েছে বিসিবি। এবার সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে দিনের দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। সবচেয়ে কম মূল্যের টিকিট ২০০ টাকার,…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির মন্ত্র ছিল ‘বল বীর, চির উন্নত মম শির’। এ উন্নত মম শিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা একজন বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে, নিজের কাছে বারবার বলবে, বল বীর, চির উন্নত মম শির। আমাদের শির কখনো নত হবে না।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির জানাজার আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর ওসমানের জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। প্রধান উপদেষ্টা বলেন, আজ লাখ লাখ মানুষ এখানে…
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা ২ মামলায় শনিবার (২০ ডিসেম্বর) অ্যাডিয়ালা জেলের বিশেষ আদালত ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন। আদালতের বিশেষ বিচারক সেন্ট্রাল শারুখ অর্জুমান্দ এই মামলার শুনানি পরিচালনা করেন। বুশরা বিবির সাজা: সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর; সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর। ইমরান খানের সাজা: সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর; সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর। একই সঙ্গে উভয়ের প্রত্যেককে ১৬.৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোট সাজা উভয়ের জন্যই ১৭ বছর করে। এই মামলা ইমরান খানের ২০১৮-২০২২ সাল পর্যন্ত…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) গুতেরেসের মুখপাত্র স্টেফানে দুজারিক নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, “মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সংগতি রেখে একটি দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ছেন।” এছাড়া ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযম প্রদর্শনের অনুরোধও করেছেন তিনি। মহাসচিবের মতো একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি ওসমান হাদির হত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে ভলকার তুর্ক…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশোধিত তফশিলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় দুদিন কমানো হয়েছে। আপিলের সময় ৫-১১ জানুয়ারি পরিবর্তন করে ৫-৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আপিল নিষ্পত্তির তারিখ দুদিন বাড়ানো হয়েছে। ১২-১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য বাকি আর ১০ দিন সময় রয়েছে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন। ১৮…

