আবুল কালাম আজাদ, বানেশ্বর (রাজশাহী )প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর শিবপুর হাট এলাকায় আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল, দোকানঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী । সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১১.৩০ টায় বানেশ্বর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইউনুছ আলীর কন্যা মোসাঃ মরিয়ম। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, শিবপুর হাট বাজারের জে.এল নং–২৩-এর আওতাধীন আরএস খতিয়ান নং–১১৯, দাগ নং–১২২ এর ০.১১ একর জমি ইয়াকুব আলী, ইউনুছ আলী ও ইয়াহিয়া নামে ইজমাইলি সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত ছিল। পরবর্তীতে ইয়াকুব আলী ও ইয়াহিয়া তাদের অংশ বিক্রয় করলে ইউনুছ…
Author: TMTV Desk
তিন টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায়। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় কিউইরা। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা পঞ্চম টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। সোমবার (২২ ডিসেম্বর) বিনা উইকেটে ৪৩ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুটা মন্দও করেনি তারা। জুটি নিয়ে গিয়েছিলেন ৮৭ রান পর্যন্ত। তবে এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। শেষ ৫১ রানে হারায় ১০ উইকেট। ৯৬ বলে ৬৭ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। আরেক ওপেনার…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। সোমবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ…
রাশিয়ার মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার। প্রাথমিকভাবে জানা গেছে, শহরের দক্ষিণাংশে সংঘটিত বিস্ফোরণে একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। পরে তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিকে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ হিসেবে শনাক্ত করেন। তিনি জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন। তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরকটি গাড়ির নিচে রাখা হয়েছিল। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এটি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাজ কি না- তদন্তের সময় সে বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। কারণ, এর আগেও কিয়েভের বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডে বিস্ফোরক…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাদি হত্যাকাণ্ডের মূল আসামি কোথায় আছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কোথায় আছে জানলে তো তাকে ধরেই ফেলতাম। যদি আমাদের কাছে ওইরকম নিউজটা থাকত, তাহলে তো ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। বাট আমরা এক্সাক্ট লোকেশন যদি জানতে পারতাম, তাহলে তো…।’ যদি ওই আসামি বিদেশে গিয়েও থাকে, সেটা…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ ঘোষণা দেন তিনি। আইন উপদেষ্টা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। এর আগে, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। রোববার রাতে ঢাকার তেজগাঁও থানায় প্রথম আলোর পক্ষ থেকে মামলাটি করা হয়। তবে একইদিন আরেকটি ইংরেজি দৈনিক ডেইলি স্টারে হামলা হলেও এখন পর্যন্ত মামলা হয়নি । সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “ইতোমধ্যে ডিএমপি ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করছে এবং আমরা গ্রেপ্তারের প্রচেষ্টা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।…
পৌষ মাসের শুরুতেই রাজশাহী মহানগরসহ এর আশপাশের অঞ্চলে জেঁকে বসেছে শীত। বেড়েছে শীতের তীব্রতা, ২ দিন সূর্যের দেখা মেলেনি। গত এক সপ্তাহ ধরে জেঁকে বসা শীতের সঙ্গে গতকাল শনিবার সকাল থেকে যোগ হয়েছে ঘন কুয়াশা ও টানা হিমেল বাতাস। দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল পুরো নগরী। এতে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি যেমন কমেছে, তেমনই দোকানপাটও দেরিতে খুলছেন স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকেই মৃদু বাতাস ও কুয়াশায় ঢাকা পড়েছে রাজশাহীর নগরজীবন। এদিকে, শীত নিবারণে রাজশাহী শহরের বিভিন্ন এলকায় শীতের কাপড়ের বাজারগুলোও জমে ওঠেছে। এছাড়াও শীতের তীব্রতা বাড়ায় রাজশাহীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফরম উত্তোলন করা হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলের পাঁচ জ্যেষ্ঠ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্রটি ফরম সংগ্রহ করেন। উল্লেখ্য, প্রথমবারের মত জাতীয় সংসদ নির্বাচনে লড়তে যাচ্ছেন তারেক রহমান। সবশেষ মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকাকালে (২০০১-২০০৬) তিনি দলের যুগ্ম মহাসচিবের দায়িত্ব সামলেছেন। ২০০৯ সালে অনুষ্ঠিত দলের জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তারেক। ২০১৮ সাল…

