কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক স্থানে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও ব্লকের বাসিন্দাদের প্রায় আড়াই ঘণ্টার সমন্বিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে নতুন করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমন ঘটলে ওবাট হেলথ পোস্ট নামে হাসপাতালটি প্রতিষ্ঠা করে দাতব্য সংস্থা ওবাট হেলপারস ইউএসএ। বর্তমানে হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএ নামে…
Author: TMTV Desk
নাইজেরিয়ার আইএস অধ্যুষিত অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এ তথ্য জানিয়েছে সিএনএন। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে, ট্রাম্পের নির্দেশ ও নাইজেরিয়া কর্তৃপক্ষের অনুরোধে অঞ্চলটিতে অভিযান চালিয়েছে ওয়াশিংটন। হামলায় এখন পর্যন্ত প্রাণহানি সংক্রান্ত তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইসলামিক স্টেট (আইএস)। খ্রিস্টানদের ওপর নীপিড়নের অভিযোগ তুলে সপ্তাহখানেক আগেই নাইজেরিয়ায় সামরিক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক দশকেরও বেশি সময় ধরে নাইজেরিয়ার বহু অঞ্চলে শক্ত ঘাঁটি ধরে রেখেছে…
আবারও আশার বেলুন ফুলিয়ে মাঠে গড়াতে চলেছে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। আর কয়েক ঘণ্টা বাদেই শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসরে চার-ছক্কার ফুলঝুরি। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ঢাকা পোস্ট খুঁজতে চেষ্টা করেছে এবারের বিপিএলে প্রথমবার ডাক পাওয়া কয়েকজন ক্রিকেটারকে। অভিজ্ঞ তারকাদের সঙ্গে তাল মিলিয়ে তারাও এবার আলো ছড়াতে পারেন। প্রথমবার বিপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের শাকির হোসেন শুভ্র। ঘরোয়া ক্রিকেটে খুব নিয়মিত পারফর্ম না করলেও সুযোগ পেয়েছেন এবারের বিপিএলে। বিপিএল খেলতে পারা তার কাছে স্বপ্নের মতো, ‘প্রত্যেক ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে যে বড় কোথাও খেলবে। আমারও স্বপ্ন ছিল…
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে নিহত হয়েছে আটজন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে এ দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, গতকাল বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুরে মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিলে লঞ্চটি। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সাথে সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় প্রাণ…
মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ এর অনুকরণে দেশ ও জাতিকে নিয়ে একটি নতুন স্লোগান ধারণ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। তারেক রহমান বলেন, ‘ভাই-বোনেরা, মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছেন আপনারা। নাম শুনেছেন তো? মার্টিন লুথার কিং-এর একটি বিখ্যাত ডায়ালগ আছে— ‘আই হ্যাভ অ্যা ড্রিম’। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই— ‘আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি (দেশের মানুষের জন্য, দেশের জন্য আমার একটি পরিকল্পনা…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী ক্যাডেট কলেজ এর ৫৮ তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে কলেজ মাঠ প্রাঙ্গনে ৩ দিনব্যাপী আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজটির অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: মেজবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যাডজুটেন্ট মেজর ফাহিন আহম্দেসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবক মন্ডলী, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটবৃন্দ। প্রতিযোগিতায় রাজশাহী ক্যাডেট কলেজের খালিদ হাউস, কাসিম হাউস এবং তারিক হাউসের ক্যাডেটবৃন্দ ২৭টি ইভেন্টে ৩ দিন ব্যাপী এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। সারা…
সাবেক স্বৈরশাসক খুনি শেখ হাসিনার আসনে (গোপালগঞ্জ-৩) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। পরে তিনি সেখান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি বিজন রায়। তিনি বলেন, আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক গোপালগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ কারণে বুধবার বিকালে তিনি জেলা রিটার্নিং মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করবেন। হিন্দু মহাজোটের…
ভোলায় নিজ বাড়ির সামনে মো. রেজওয়ান আমিন সিফাত (২৫) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তার নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সিফাত উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় আলাউদ্দিন হাওলাদারের ছেলে। নিহত সিফাতের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার জানান, তার ছেলে মো. রেজওয়ান আমিন সিফাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার গণসংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়। এ সময় বাড়ির সামনের সড়কে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সিফাতের চাচাতো ভাই হাসিবসহ…
ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন।…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ করেছেন। বুধবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি। এর আগে তিনি নিজেই এ পদত্যাগের জন্য আবেদন করেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

