সিদ্দিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদী শাসনের চিরতরে অবসান ঘটাতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোদাগাড়ীর মহিশালবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা গেট এলাকায় এক সমাবেশে মিলিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে জুলাই সনদের আলোকে…
Author: TMTV Desk
ইরানে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছে রাশিয়া। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমোজগানের সিরিক অঞ্চলে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইরান হরমোজ কোম্পানি ও রোসাটমের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিটি কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ১ হাজার ২৫৫ মেগাওয়াট। তবে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে ইরানের কেবল একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। দক্ষিণাঞ্চলীয় বুশেহরে অবস্থিত ওই কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা এক হাজার মেগাওয়াট, যা দেশের জ্বালানি চাহিদার তুলনায় সামান্য অংশ পূরণ করে।…
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে তারাসই ও যাত্রাপাশা গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারাসই গ্রামের কুদরত মিয়ার ছেলে ধানের চারা বাঁধার জন্য ঝোপ থেকে বেত কাটতে গেলে যাত্রাপাশা গ্রামের হাসান মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বানিয়াচং ও আজমিরীগঞ্জ…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ তার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, ওই সাক্ষাৎকারে তিনি কোনও ভুল বা বিভ্রান্তিকর বক্তব্য দেননি। বিএনপির মিডিয়া সেল মঙ্গলবার জানিয়েছে, সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা ভুল ও বিভ্রান্তিকর। ফখরুল জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছেন এবং সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।
রাজশাহী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের (MD) হুমায়ুন খালেদ ওরফে শিহাবের বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নগরীর শালবাগানের প্রফেসার পাড়ায় একটি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হাসপাতালের বেশ কিছু শেয়ারহোল্ডার। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পড়ে শোনান, হাসপাতালের শেয়ারহোল্ডার শামিম আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, রাজশাহীতে একজন ভুক্তভোগী শেয়ারহোল্ডার হিসেবে আজ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে এসেছি। আমি সহ আরও ৬২ জন শেয়ারহোল্ডার রাজশাহী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ১০০টি শেয়ারের মালিক। আমরা ২০১৮ সালে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে যৌথভাবে ডায়াগনস্টিক সেন্টার চালু করি এবং পরে ২০২১ সালে হাসপাতাল ও…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, যারা এটা করার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, একদিকে আওয়ামী লীগ যেমন তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামীলীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামীলীগকে নির্বাচনের আনার বা রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে,…
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬৬৪ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৮ জন, বরিশাল বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন। এর আগে, গত রোববার বিগত…
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত হয়। যেখানে ফখরুল বলেন, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কি আগামী ভোটে অংশ নিতে পারবে, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এ জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামীর দালাল বলে গালাগাল দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, “আমাদের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত তালিকা থেকেই প্রতীক বেছে নিতে হবে। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক নির্বাচন করতে পারে।” নিবন্ধন ও প্রতীক বরাদ্দ প্রক্রিয়া আখতার আহমেদ জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান। নিবন্ধন-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তবে প্রতীক বরাদ্দ সংক্রান্ত সমন্বয় কার্যক্রম এক ধাপ এগিয়েছে।…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের এ প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা,…

