স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহী মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নের টেমা গ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে আজ( ২৫ ডিসেম্বর ২০২৫) বৃহস্পতিবার সকাল ৬ টায় উৎসবমুখর অনুষ্ঠান সাধু আমরুজ গির্জায় মোহনপুর থানা পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বড়দিন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গির্জার ফাদার শেখর ফ্রান্সিস কস্টা। তিনি বিশেষ প্রার্থনা ও ধর্মোপদেশ প্রদান করেন। ফাদার কস্টা তার বাণীতে যিশু খ্রিস্টের জন্মের তাৎপর্য তুলে ধরে বলেন, “বড়দিন শুধু উৎসব নয়, এটি ভালোবাসা, ক্ষমা ও শান্তির বার্তা বহন করে। আমরা সকলে মিলে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলি।” গির্জা কমিটির সভাপতি শ্রীমতি মার্শিলা…
Author: TMTV Desk
রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৬টি অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দেন। এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি। এদিন গ্রেফতার দুই আসামি রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ বলেন, জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় বিজিবি কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন কর্নেল রেদোয়ানুল ইসলাম, মারণাস্ত্র ব্যবহার করে তিনি নির্বিচারে গুলি করেন। প্রসঙ্গত, এ মামলায় খিলগাঁও…
পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুমুল বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা সরাসরি আলোচনার জন্য প্রস্তুত, তবে ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করেছে। গত জুনে, ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘর্ষের আগে অন্তত পাঁচ বার পারমাণবিক আলোচনার আয়োজন করেছিল। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে শঙ্কায় এই হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্র। তবে, পশ্চিমা শক্তিরা চাইছে, এটি বন্ধ করা হোক যাতে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানো যায়, কিন্তু তেহরান…
ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে রেকর্ড গড়লেন ভিরাট কোহলি। প্রথম ম্যাচেই শচীন টেন্ডুলকারের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বুধবার (২৪ ডিসেম্বর) দেড় দশক পর বিজয় হাজারে ট্রফিতে ফেরার ম্যাচ সেঞ্চুরিতে রাঙালেন বিরাট। দিল্লির হয়ে বেঙ্গালুরুতে অন্ধ্রের বিপক্ষে ৩৩০তম ইনিংস খেলতে নামেন তিনি। নেমেই হাকিয়েছেন দূর্দান্ত এক শতক। দিল্লির হয়ে এদিন ১০১ বলে ১৩১ রান করেছেন এই ব্যাটার। এই শতকেই স্পর্শ করেছেন ১৬ হাজার রানের অনন্য এক মাইলফলক। এই রান করতে শচীন খেলেছিলেন ৩৯১ ইনিংস। লিস্ট এ’তে ৫৫১ ম্যাচে ৫৩৮ ইনিংস খেলে ২১ হাজার ৯৯৯ রান করে ক্যারিয়ারের ইতি টানেন ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন। যার…
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযানে সারাদেশে এখন পর্যন্ত ৮ হাজার ৫৯৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশপাশি সারাদেশ থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই অভিযানে এখন পর্যন্ত ২ লাখ ৫৮ হাজার ১৬৮টি মোটরসাইকেল ও ২ লাখ ৬৪ হাজার ৪১১টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে ৩ হাজার ৩৯৪টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেউ সরকার। বলা হয়, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ…
চরম নাটকীয়তা শেষে নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপি’র নাটোর জেলা যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় মিডিয়া সেলের অন্যতম সদস্য, চূড়ান্ত মনোনয়ন পেলেন ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ফরমের মাধ্যমে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনটির মনোনয়ন ঘিরে বিএনপিতে দীর্ঘদিন ধরেই নানান জল্পনা-কল্পনা চলছিলো। নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপির আরো ৩ জন প্রার্থী জোরেসোরেই গণসংযোগ করছিলো বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশায়, প্রাথমিকভাবে মনোনয়ন সিলেক্ট হওয়ার পরেই দুইজন প্রার্থীর নেতাকর্মীরা রেললাইন, মহাসড়ক অবরোধ থেকে শুরু করে নানান কর্মসূচি বাস্তবায়ন করেন। বছরের মাঝামাঝিতে নারী প্রার্থী হিসেবে মনোনয়নের জন্যে গণসংযোগ করেন সৈয়দা আশফিয়া পাপিয়া,…
জুলাই গণহত্যার দায়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৈঠকের সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম এ কথা বলেন। এ সময় এক সাংবাদিক প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠি দেওয়া প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন। জবাবে প্রেস সচিব জানান, তিনি চিঠিটি দেখেননি। এ বিষয়ে তিনি জানেন না। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ আজ ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকাল ৪টায় মোহনপুর উপজেলা কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এবং সহকারী কমিশনার (ভূমি) জোবায়েদা সুলতানা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায় । উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “প্রিয় এলাকাবাসী, আজ আমি এই মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করছি। দীর্ঘদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে…
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয় কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবারের (২৩ ডিসেম্বর) বিশাল এই বিক্ষোভকে কেন্দ্র করে ১৫ হাজার পুলিশ সদস্যের ‘শক্তিশালী ফোর্স’ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশন থেকে প্রায় ৮০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে রাখতে সক্ষম হয়েছে পুলিশ। প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকারীদের হাইকমিশনে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য সরকারি বেশ কিছু বাস ‘বাধা হিসেবে’ দাঁড় করিয়ে রাখা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে বলে জানায় এনডিটিভি। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ…
জরুরি মুহূর্তে ব্যবহারকারীদের দ্রুত ও কার্যকর সহায়তা নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’ নামের নতুন একটি ফিচার যুক্ত করেছে গুগল। এই সুবিধার মাধ্যমে জরুরি সেবার নম্বরে কল বা বার্তা পাঠানোর সময় ব্যবহারকারীরা সরাসরি ঘটনাস্থলের ভিডিও শেয়ার করতে পারবেন। গুগল জানায়, এই ফিচারটি চালু থাকলে বিপদে পড়া ব্যক্তি নিজের আশপাশের পরিস্থিতি লাইভ ভিডিওর মাধ্যমে জরুরি সেবাদানকারী কর্মীদের দেখাতে পারবেন। ফলে উদ্ধারকর্মীরা বা ডিসপ্যাচাররা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং প্রয়োজনীয় সহায়তা পাঠাতে পারবেন। ফিচারটি যেভাবে কাজ করবে—কল চলাকালীন প্রয়োজন মনে করলে জরুরি সেবাদানকারীরা ভিডিও শেয়ার করার অনুরোধ পাঠাবেন। ব্যবহারকারী সেই অনুরোধ গ্রহণ করলে স্ক্রিনে একটি অপশন…

