Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (১০ অক্টোবর) পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন ইশরাক হোসেন। নুসরাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।ইশরাক হোসেনের মা ইসমত হোসেন ও মেয়ের বাবা নুর মোহাম্মদ তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Read More

  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর অনুষ্ঠিত হবে মাত্র পাঁচ দল নিয়ে এবং ছোট পরিসরে। চলবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের (জিসি) সম্পাদক ইফতেখার রহমান মিঠু। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিঠু জানান, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময়ের সীমাবদ্ধতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বিপিএল ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আয়োজন করার। এবার সময় খুবই সীমিত। তাই পাঁচ দল নিয়েই টুর্নামেন্ট আয়োজন করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করছি। ভবিষ্যতে দল সংখ্যা ছয় বা সাত হতে পারে, তবে আপাতত আমাদের অগ্রাধিকার এক মাসের মধ্যে পাঁচ…

Read More

আজ  ১২ অক্টোবর রবিবার থেকে দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে । সরকার প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেবে। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পেইন। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সরকার এই টিকা পেয়েছে টিকাবিষয়ক আন্তর্জাতিক মঞ্চ গ্যাভির কাছ থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে) অধ্যাপক মো. সায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। এটি নিরাপদ। টিকাটি নেপাল, পাকিস্তানসহ আরো আটটি দেশে দেওয়া হয়েছে। এই টিকার বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো উদাহরণ…

Read More

বর্তমান সংবিধানের আওতায়ই নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। রাজনৈতিক দলগুলোকে পিআর পদ্ধতি নিয়ে গণভোট আয়োজনের দায়িত্ব দেয়নি জনগণ। কোনো দাবি না মানলে আলোচনা অর্থহীন বলা গণতান্ত্রিক আচরণ নয়। এ ধরনের মতবিরোধ বা অনৈক্যের বিষয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে, তা ঠিক করতে মানুষ দায়িত্ব…

Read More

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছানো হয়েছে। ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে ১৭ অক্টোবর শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়…

Read More

চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ’র স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, আপনারা কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য। এ সময় কোনো কোনো উপদেষ্টা কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরন করছে—এমন অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এসব অভিযোগ শুনতে চায়না। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়ে তিনি বলেন, ভারত সবসময় চেষ্টা করেছে, যে বাংলাদেশের মানুষকে…

Read More

সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অ্যাক্রিডিটেশন কার্ডধারী সংবাদকর্মীদের ভোটকক্ষে প্রবেশে অনুমতি নেওয়ার বিধান থাকা উচিত নয়। অ্যাক্রিডিটেশন (সাংবাদিক কার্ড) দেওয়ার পর ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয়। এছাড়া ভোটকক্ষে একসঙ্গে কয়জন সাংবাদিক প্রবেশ করতে পারবেন, সে বিষয়েও ছাড় দেওয়া উচিত। শনিবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা–২০২৫ শীর্ষক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. সাখাওয়াত হোসেন বলেন, নীতিমালায় ছোট ছোট সংস্কার আনা দরকার। এটা আমার ব্যক্তিগত মতামত, সরকারের নয়। ইসি যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়, তবে যতটা সম্ভব উদার হতে হবে। অ্যাক্রিডিটেশন (সাংবাদিক কার্ড) দেওয়ার পর…

Read More

জাতীয় পার্টি (জাপা) প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, জাপা আজ প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়। গণ অধিকার পরিষদের সভাপতি অভিযোগ করে বলেন, জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত‍্যা উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে,…

Read More

ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (১১ অক্টোবর) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, এদিন সকালে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত…

Read More

রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন একটি হিমাগারে ডেকে নিয়ে এক মেডিকেল শিক্ষার্থী, তার খালাতো বোন এবং এক কিশোরীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর মামলা হলেও, অভিযুক্তরা আদালত থেকে জামিন পেয়ে গেছেন। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে—দুর্বল ধারায় মামলা দিয়ে জামিন নিশ্চিত করার পথ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সরকার কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া হয় ২৭ বছর বয়সী বিশাল খন্দকার অমি, তার খালাতো বোন আইরিন ইসলাম জুই (৩০) এবং ১৩ বছর বয়সী ইরিন ইসলাম জুবাকে। সেখানে তাদের লাঠি, বাঁশ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়।আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার…

Read More