মানুষের জীবনে চিন্তার প্রভাব অত্যন্ত গভীর। সুস্থ ও ভারসাম্যপূর্ণ চিন্তা মানুষকে সঠিক পথে পরিচালিত করে, কিন্তু বিকৃত চিন্তা ব্যক্তি ও সমাজ—উভয়কেই বিপথগামী করতে পারে। বিশেষত ধর্মীয় জীবনে চিন্তার স্খলন ভয়াবহ পরিণতি ডেকে আনে। এই প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর করণীয় বিষয়টি আজ অত্যন্ত প্রাসঙ্গিক। চিন্তার স্খলন বলতে মানুষের ভাবনা ও বিশ্বাসের এমন বিকৃতি বোঝানো হয়, যা ঐশী জ্ঞান ও মানবপ্রকৃতির সঙ্গে সাংঘর্ষিক। এটি অযৌক্তিক ও অরুচিকর, যার পরিণতি সবসময় নেতিবাচক। পবিত্র কোরআনে বলা হয়েছে—“তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমি তাদের অভিশাপ করেছি এবং তাদের হৃদয় কঠিন করেছি। তারা শব্দগুলোর আসল অর্থ বিকৃত করে এবং তারা যা উপদেশ পেয়েছিল, তার একাংশ ভুলে গেছে।”…
Author: TMTV Desk
সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা শুধু শরীরকে হাইড্রেটেড রাখে না, বরং মস্তিষ্কের কার্যক্ষমতাকেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। গবেষণার ফলাফলে দেখা গেছে, যারা নিয়মিত যথেষ্ট পানি পান করেন, তাদের মনোযোগ ক্ষমতা, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা অন্যদের তুলনায় অনেক বেশি উন্নত থাকে। গবেষকরা জানিয়েছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক ২-৩ লিটার পানি পান করা আদর্শ। তবে গরম আবহাওয়া বা শারীরিক পরিশ্রম বেশি হলে আরও বেশি পানি নেওয়া প্রয়োজন। পানির অভাব শুধু ক্লান্তি ও মনোযোগের ঘাটতি সৃষ্টি করে না, বরং দীর্ঘমেয়াদে মস্তিষ্কের কার্যকারিতাকেও প্রভাবিত করতে পারে। পানি পান না করার ঝুঁকি:বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অপর্যাপ্ত পানি পান করলে মস্তিষ্কের…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্ক প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও রাষ্ট্রদূত বেরিস একিনসি। মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত একিনসি জানান, এটি তার প্রথম বাংলাদেশ সফর এবং তিনি উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন এবং প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের জন্য আমন্ত্রণ…
রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন হিমাগারের অফিসে এক তরুণ, নারী ও কিশোরীকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বায়া এলাকার ‘সরকার কোল্ড স্টোরেজ’-এর অফিসকক্ষে এ নির্মম ঘটনা ঘটে। নির্যাতনের শিকার তিনজনই একই উপজেলার কুঠিপাড়া গ্রামের বাসিন্দা। আহত তরুণ (২৭) একজন বেসরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে থাকা নারী (৩০) ও কিশোরী (১৩) তার খালাতো বোন। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে আহসান উদ্দিন সরকার জিকো (৪৫), তার বোন আখি (৩৫) এবং হাবিবা (৪০) ওই তিনজনকে ফোন করে হিমাগারে আসতে বলেন। তারা…
চলতি বছরের ডিসেম্বরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সবচেয়ে বড় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছেন নবনির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সভাপতি পদে জয়ী হওয়ার পর মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম সভায় বুলবুলকে আসন্ন বিপিএলের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া নতুন দায়িত্ব বণ্টনে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। দুই মাসের মধ্যে বিপিএলের মতো বড় আয়োজন চ্যালেঞ্জিং হলেও বিসিবির নতুন দায়িত্বপ্রাপ্তরা শুনিয়েছেন আশার কথা। নতুন পরিচালনা পর্ষদের ইফতেখার মিঠু বলেন, ‘চ্যালেঞ্জিং হলেও আমরা আয়োজন…
নেত্রকোণার মোহনগঞ্জে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরের থানার মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান। নিহত ৪০ বছর বয়সী নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে। থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে একটি মুদি দোকান চালাতেন তিনি। পুলিশ ও স্থানীয়রা বলছেন, নারায়ণের দোকানে পণ্য কিনতে গিয়ে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন এক ক্রেতা। তখন তিনি বিষয়টি আশেপাশের লোকজনদের জানান এবং থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওসি আমিনুল বলেন, “দোকানের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা…
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং তার আগে “অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে, সেগুলো আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।” মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আবদুল্লাহ মো. তাহের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে বিলম্ব করা হচ্ছে, এর ফলে কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে।” জামায়াতের নায়েবে আমির বলেন,…
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, একটি শিশুও বাদ পড়া চলবে না। জন্মসনদ থাকুক বা না থাকুক, সবাইকে টিকার সুযোগ দিতে হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর জাতীয় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নূরজাহান বেগম বলেন, ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক প্রতিরোধযোগ্য রোগ আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অথচ আজও আমাদের দেশের শিশুরা টাইফয়েডে মারা যায়, কেউ কেউ স্থায়ী অঙ্গহানির শিকার হয়। এটা আমাদের জন্য লজ্জার, কারণ টাইফয়েড কোনো জটিল বা অজানা রোগ নয়। এটি পুরোপুরি প্রতিরোধযোগ্য। দেরিতে হলেও আমরা টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু করেছি, আমি বিশ্বাস করি, আমরা এবারও…
গাজামুখী ঐতিহাসিক নৌবহরে (ফ্লোটিলা) অংশগ্রহণকারী বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের পাশে সবসময় থাকবে অন্তর্বর্তী সরকার এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমরা ফ্লোটিলা ফর গাজায় অংশ নেওয়া ব্যক্তিদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিশেষ করে আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, শহিদুল আলম এ অভিযানে অংশ নিয়েছেন সেই একই দৃঢ়তা ও অবিচল সাহস নিয়ে, যা তিনি ২০১৮ সালে শেখ হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে ১০৭ দিন কারাভোগের সময়ও দেখিয়েছিলেন। তার ভাষায়, আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল…
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য দেশের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ভর্তি পরীক্ষা জাতীয় নির্বাচনের আগে আয়োজন করা হবে না। সংশ্লিষ্ট সূত্রের খবর, নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে আগামী বছরের মার্চ বা এপ্রিলের দিকে নেওয়া হতে পারে। এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে। মেডিকেল কলেজসমূহ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও একই সময়ে পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে ফেব্রুয়ারির আগে যথাযথ সময় সীমিত হওয়ায় ভর্তি কার্যক্রম সম্ভবপর নয়। রমজান মাসও বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।…

