Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

দীর্ঘদিন থেকে রাজশাহী চিনিকল প্রায় ২৮ কোটি টাকা লোকসানের বোঝা নিয়েই আবারও মাড়াই মৌসুমে প্রবেশ করছে। আগামী (শুক্রবার) ২৮ নভেম্বর শুরু হবে ২০২৫-২৬ অর্থ বছরের আখ মাড়াই কার্যক্রম। এ উপলক্ষে কয়েক সপ্তাহ ধরে চলছে প্রস্তুতির তোড়জোড়—মেশিনপত্র ধোয়া-মোছা, নিরাপত্তা যাচাই, লাইনচেক থেকে শুরু করে জরুরি যন্ত্রাংশ মেরামত পর্যন্ত সব কিছুই শেষ পর্যায়ে। কর্মকর্তাদের প্রত্যাশা, এবার আগের যেকোনো মৌসুমের তুলনায় বেশি আখ মিলগেটে আসবে। জানা গেছে, ১৯৬২ সালে রাজশাহীতে চিনি কল প্রতিষ্ঠিত হয়। চিনি কল প্রতিষ্ঠিত হওয়ার পর এটি ছিল লাভজনক শিল্প প্রতিষ্ঠান। কিন্তু ধীরে ধীরে এই চিনি কল লোকসানের ঘরে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে ২০১০ সালের আগে আয় ব্যয় ভারসাম্য…

Read More

নাটোরে সোনা চুরির মামলায় জেলা কারাগারের কারারক্ষী ইউসুফ হোসেন ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তার অন্য দুজন হলেন নাটোর পৌরসভার ডোমপাড়া এলাকার মো. মিন্টু ওরফে কালু এবং রাজশাহীর সন্তোষপুর এলাকার আলমগীর বাদশা। পুলিশ জানায়, চুরি যাওয়া সোনাও উদ্ধার করা হয়েছে। গত ২১ নভেম্বর (শুক্রবার) সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এসব তথ্য জানান। তিনি বলেন, নাটোর পৌরসভার আলাইপুর এলাকার একটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে বৃহস্পতিবার উত্তর চৌকিরপাড় এলাকা থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজারে বাদশা জুয়েলার্স থেকে দুটি স্বর্ণের আংটি (৪ আনা ৪ রতি) উদ্ধার করে পুলিশ। এ…

Read More

উত্তর গাজায় বহু ফিলিস্তিনি পরিবার ‘অবরুদ্ধ’ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী উপকূলভূমির ভেতর আরও গভীরে গিয়ে অবস্থান নিয়েছে। এতে গাজাবাসীর জনজীবন আরও সংকুচিত এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গাজার সরকারি জনসংযোগ কার্যালয় গতকাল বৃহস্পতিবার জানায়, ইসরায়েলি বাহিনী ও ট্যাংক গাজা সিটির পূর্বাংশে তথাকথিত ‘হলুদ রেখা’ পার হয়ে প্রায় ৩০০ মিটার ভেতরে চলে গেছে। সংস্থাটি বলেছে, ‘এলাকায় চলমান গোলাবর্ষণের কারণে বহু পরিবারের ভাগ্য এখনো অজানা।’ তাদের দাবি, হলুদ রেখা সম্প্রসারণ যুদ্ধবিরতি চুক্তির প্রতি ‘স্পষ্ট অশ্রদ্ধা’। ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তিতে নির্ধারিত এই…

Read More

২০২৬ সালে নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এই টুর্নামেন্টের নাম দিয়েছে ‘ফিফা সিরিজ ২০২৬’। আগামী বছরের মার্চ-এপ্রিলে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানিয়েছে ফিফা। পুরুষ, নারী দুই দলই অংশ নিচ্ছে ফিফার এই নতুন টুর্নামেন্টে। ফিফা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ফিফা সিরিজ ২০২৬’ নামে একটি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। ছেলেদের ফিফা সিরিজের ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে হবে মেয়েদের ফিফা সিরিজের ম্যাচ। তুলনামূলকভাবে দুর্বল দলগুলোর পারফরম্যান্সের উন্নতির জন্যই ফিফা সিরিজ ২৬ নামে টুর্নামেন্ট হতে যাচ্ছে। ফিফার মেম্বার অ্যাসোসিয়েনগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে, যাতে করে তারাও…

Read More

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় তিন দিন ধরে বন্ধ থাকা একটি কক্ষ থেকে তানভীর কুরাইশী জামি (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চারতলা ভবনের তৃতীয় তলার বন্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়। বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় একটি কোচিং সেন্টার পরিচালিত হয়। তৃতীয় ও চতুর্থ তলায় বসবাস করতেন তানভীর কুরাইশী। গত দুই দিন ধরে ভবনের ভাড়াটিয়ারা পানির সংকটে ছিলেন। শুক্রবার বিকেলে তারা বাড়ির মালিককে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে থানায় খবর দেন। ওসি…

Read More

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই সাভারের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন। আবহাওয়া অফিসের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। বলা হয়, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল। এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

Read More

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে সেরা সুন্দরীর মুকুট জিতেছেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। অথচ প্রতিযোগিতার প্রথম দিকে তিনি সঞ্চালকের প্রকাশ্য কটাক্ষের শিকার হন। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা সেরা ৩০–এ জায়গা করে নিলেও সেরা ১২–এর লড়াইয়ে বাদ পড়েন। ২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব। বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে জায়গা করে নেন পাঁচ দেশের সুন্দরী—থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, মেক্সিকো ও আইভরিকোস্টের প্রতিনিধিরা। বিচারকেরা প্রতিযোগীদের দুটি করে প্রশ্ন করার পর তাঁদের উত্তরের ভিত্তিতে নির্বাচিত করা হয় এবারের মিস ইউনিভার্সকে। সবশেষে সেরার মুকুট ওঠে মেক্সিকোর ফাতিমার মাথায়। মূল প্রতিযোগিতা শুরুর…

Read More

চাপ সামলে ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য সবটুকু নিংড়ে দিতে হবে বলছেন ইতালির কোচ জেনারো গাত্তুসো। সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট না পাওয়ার পর প্লে অফে আজ্জুরিদের সামনে এখন প্রথম চ্যালেঞ্জ উত্তর আয়ারল্যান্ড। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে হয়েছে ইউরোপীয় ও আন্তমহাদেশীয় প্লে-অফের ড্র। মূলত, ১৯৩০, ১৯৩৪, ১৯৮২ ও ২০০৬— এই চারটি বিশ্বকাপে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েই শিরোপা নিজেদের করেছিলো ইতালি। ফুটবলে বেশ সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্য বহন করা দলটাই এখন রীতিমতো ধুঁকছে। পর পর দু’বার বিশ্বকাপে খেলতে না পারার পর টানা তৃতীয়বার বিশ্বমঞ্চে খেলার ভাগ্য এখন ঝুলছে আজ্জুরিদের। ২০১৮ আর ২০২২ এর পর ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে ইতালিকে খেলতে হবে প্লে…

Read More

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ২১১ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ১১ রানে পিছিয়ে থাকায় তারা ফলোঅনে পড়ে। তবে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন আয়ারল্যান্ড ৩৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে লরকান টাকার, স্টিফেন দোহানি ও জর্ডান নেইল প্রতিরোধ গড়ে তোলেন। টাকার ৭৫ রান করে অপরাজিত ছিলেন। এর আগে আয়ারল্যান্ড ওপেনিংয়ে ৪১ রান পায়ঠ পল র্স্টালিং ২৭ বলে ২৬ রান করেন। অন্য ওপেনার আন্দ্রে বালবির্নি ২১ রানে ফিরে যান। পরে কেদে কারমাইকেল ১৭ রান করে ফেরেন। হ্যারি টেক্টর ১৪ ও কার্টুস ক্যাম্পার শূন্য করেন। টাকারের সঙ্গে দোহানির ৮১ রানের…

Read More

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজশাহী রেঞ্জ পুলিশের নির্দেশনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। নওগাঁয় ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ জেলার তিনটি উপজেলায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৮ জন চিহ্নিত ডাকাত ও কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছেন। অভিযানের সময় দেশীয় অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার জানান, পোরশা, নিয়ামতপুর ও সদর এলাকায় চুরি-ডাকাতির ঘটনায় এবং নির্বাচনের আগে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অপারেশন ফার্স্ট লাইট এখনও চলমান, গ্রেপ্তারের সংখ্যাও বাড়তে পারে।…

Read More