Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দোয়ার আহ্বান জানান। ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মহান রবের দরবারে আশু সুস্থতা কামনা করছি। প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মক ভোটিংয়ের (পরীক্ষামূলক ভোট) আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার (২৯ নভেম্বর) এ ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ভোটারদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চবিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে। রুহুল আমিন মল্লিক জানান, মক ভোটিং অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সূত্র: বাসস

Read More

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলের নতুন ব্যাটিং কনসালটেন্ট মোহাম্মদ আশরাফুলের ভূমিকা ও প্রভাব নিয়ে আশাবাদী মত প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, এত অল্প সময়ে আশরাফুলের কাজের সম্পূর্ণ মূল্যায়ন করা কঠিন হলেও তার উপস্থিতি দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। রাজ্জাক বলেন, ‘আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে। এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এইগুলো ইনক্লুশন সময়। বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কী ইমপ্যাক্ট পড়ছে। হুট করে একটা মানুষকে নিয়ে যে কোনো মন্তব্য করে দেওয়া একটু মুশকিল।’ অভিজ্ঞতা ও ট্যাকটিক্যাল বিষয়গুলোতে…

Read More

পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে নয়জন শিশু এবং এক নারী নিহত হয়েছে।  মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, মধ্যরাতে খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় এ হামলা চালানো হয়েছে। পাকিস্তানী বাহিনী স্থানীয় বেসামরিক বাসিন্দা কাজী মীরের ছেলে ওলিয়াত খানের বাড়িতে বোমা হামলা করেছে। এতে নয় শিশু এবং এক নারী নিহত হয়েছেন। এ হামলায় তার বাড়িটি ধ্বংস হয়ে গেছে। মুজাহিদ আরও জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও পাকিস্তান বাহিনীর বিমান হামলা হয়েছে। এতে চারজন বেসামরিক লোক আহত হয়েছে। সূত্র: আল জাজিরা

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ নভেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, “আমি তো এমনটা দেখি না। সাধারণ মানুষের মধ্যে কেউ শঙ্কা দেখছেন বলে আমি মনে করি না। বিএনপিও মনে করে না কারো মধ্যে শঙ্কা আছে।” তিনি আরও বলেন, “বিএনপির প্রস্তুতির কোনো ঘাটতি নেই। চূড়ান্ত প্রস্তুতি আছে। তফসিল ঘোষণার সঙ্গে আরও যে প্রস্তুতি থাকা দরকার, সেগুলো নেওয়া শুরু করবে।” ভোটারদের মনোভাব প্রসঙ্গে রিজভী বলেন, “নির্বাচনে ভোটারদের ভোট…

Read More

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা এ নিয়ে ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজির ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রায়ের এ তারিখ নির্ধারণ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিটকারী বিএনপির আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকার এমন স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারে না। চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে…

Read More

অস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রহমান। আজ তিনি শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম প্রভাবশালী সংগীতশিল্পী। তিনি জানিয়েছেন, তার শৈশব ছিল দারিদ্র্য, অনিশ্চয়তা ও মানসিক চাপের কঠিন অভিজ্ঞতায় ভরা। নিখিল কামাথের ইউটিউব চ্যানেলকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের বেড়ে ওঠার সময়কার নানা দুঃসহ স্মৃতি তুলে ধরেন এ আর রহমান। তার কথায়, আর্থিক সংকটে প্রতিদিনই তারা মানসিক আঘাতের মধ্য দিয়ে যেতেন, আর বাবা একটু সুখের আশায় একসঙ্গে তিনটি চাকরি করতেন। তিনি জানান, তীব্র আর্থিক অস্থিরতা তার শৈশবের বেশির ভাগ সময়কে ঘিরে রেখেছিল। মা-বাবাকে যেতে হয়েছিল কঠিন দিনগুলোর মধ্য দিয়ে; এমনকি টানাপোড়েনের কারণে তাদের রাস্তায়ও নামতে হয়েছিল। তার বাবা আর…

Read More

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলেছে। বিজ্ঞানের ভাষায় এটি টেকটনিক প্লেটের ঘর্ষণ বা ভূতাত্ত্বিক পরিবর্তন হলেও, ইসলামি দৃষ্টিভঙ্গিতে ভূমিকম্পের সঙ্গে কিয়ামত বা মহাপ্রলয়ের গভীর সম্পর্ক রয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে ভূমিকম্পকে কিয়ামতের অন্যতম আলামত বা লক্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে। ভূমিকম্প নিয়ে ইসলাম কী বলে, কেন এটি ঘটে এবং কিয়ামতের সঙ্গে এর সম্পর্ক কী— তা নিয়ে আমাদের আজকের আয়োজন। লিখেছেন— সাজ্জাদ হোসেন শরীফ। কিয়ামতের ভয়াবহ কম্পন পবিত্র কুরআনে কিয়ামত দিবসের ভয়াবহতা বর্ণনায় ‘ভূমিকম্প’ শব্দটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এসেছে। মহান আল্লাহ কিয়ামতের সূচনা বা মহাপ্রলয়কে ‘প্রচণ্ড প্রকম্পন’ হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র কুরআনের সূরা…

Read More

আয়ারল্যান্ডের লোয়ার-অর্ডারের দৃঢ় প্রতিরোধের পরও মিরপুর টেস্টে ২১৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা। মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচটি জয়ে রাঙিয়ে রাখল টাইগাররা। আজ পঞ্চম দিনের খেলা শুরু হয়েছিল আয়ারল্যান্ডের ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে। ধারণা করা হচ্ছিল, দিনের প্রথম সেশনেই হয়তো খেলা শেষ হয়ে যাবে। তবে আইরিশ ব্যাটারদের দৃঢ়তায় জয়ের জন্য বাংলাদেশকে প্রায় ৬০ ওভার অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত ১১৩.৩ ওভারে ২৯১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এটি টেস্টের চতুর্থ ইনিংসে আয়ারল্যান্ডের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। আয়ারল্যান্ডের হয়ে একাই লড়াই চালিয়ে যান কার্টিস ক্যাম্ফার। মিরপুরে…

Read More

উত্তরাঞ্চলে শীতের আমেজ শুরুর সঙ্গে সঙ্গে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। রাজশাহী অঞ্চলের পুঠিয়া, চারঘাট ও দুর্গাপুর এলাকার গ্রামগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ। তবে এই ব্যস্ততার মাঝেই স্থানীয় গাছি ও চাষিদের কপালে চিন্তার ভাঁজ। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চিনি ও রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে বাজার সয়লাব করে দেওয়ায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত চাষিরা। স্থানীয় গাছিরা জানান, আসল খাঁটি পাটালি বা খুরি গুড় তৈরি করতে যে শ্রমিকদের দাম, সময় ও জ্বালানি খরচ লাগে তাতে স্বাভাবিকভাবেই দাম একটু বেশি পড়ে। কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী চিনি ও রাসায়নিক মিশিয়ে কম খরচে গুড় তৈরি করছে।…

Read More