
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি প্রোডাক্ট বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সার্ভিস এক্সপার্ট
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আইটি পণ্য (ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান, প্রিন্টার, স্পিকার ইত্যাদি) সার্ভিসিং বা মেরামতের কাজে দক্ষ। মাদারবোর্ড, টাচ এলসিডি (LCD) এবং ডিসপ্লে মেরামতের বিষয়ে জ্ঞান থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনাসাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, লভ্যাংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর, ২০২৬।


