
এদিকে সিজেপির অভিযোগ, পুলিশ অভিজিৎ দিপকেকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। তাঁর সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হচ্ছে না বলে দাবি দলটির।
অন্যদিকে, একই কর্মসূচিকে কেন্দ্র করে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি দিয়েছিল সিজেপি। এ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি পুলিশ ব্যাপক ধরপাকড় চালায় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মিছিলে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার পর অভিজিৎ দিপকে আটক হন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি।
অভিজিৎ দিপকেকে কোথায় রাখা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে প্রতিরোধমূলক ধারায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


