
রিশাদ হোসের স্পিন ভেল্কিকে লন্ডভন্ড উইন্ডিজের ব্যাটিং লাইন আপ। সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদেদর ৭৪ রানে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ। ২০৭ রানের জবাবে ১১ ওভার আগে ১৩৩ রানে গুটিয়ে যায় ড্যারেন সামি শিষ্যরা। আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে শুরুটা করেছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার।
কালো মাটির উইকেটে দ্বিতীয় ওভারেই সাইফকে লেগ বিফোরে ফেরান রোমারিও শেফার্ড। মাত্র ৩ রান করে সাইফ ফেরার পরই জেইডেন সিলসের বলে চেজের হাতে ক্যাচ দিয়ে সৌম্য ফেরেন ৪ রান করে। ৬৩ বলে ৩২ রানের ইনিংস খেলে আউট হন নাজমুল শান্ত। ধীরগতির ইনিংসে অর্ধশত করার পরই গ্রেইভসের শিকার হয়ে ফেরেন তাওহীদ হৃদয়। অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে ৪৬ রান। মারমুখী রিশাদ করেন ১৩ বলে ২৬ রান। শেষ পর্যন্ত ২ বল আগে ২০৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
জবাবে আক্রমণাত্মক শুরু করে উদ্বোধনী জুটতে ৫১ রান তোলে উইন্ডিজ। এরপর স্পিনবান্ধব উইকেটে শুরু রিশাদের ভেল্কি। নিজের ১ম ওভারে ২৭ রান করা আথানেজকে তুলে নেন রিশাদ। এরপর একে একে কার্টি, ব্র্যান্ডন কিং, রাদারফোর্ড ও রস্টন চেজকে ফেরান এই লেগি।
এরপর গুরকেশ মিরাজের শিকার হলে ১০০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা। তানভিরের সাথে মোস্তাফিজ ২ উইকেট নিলে আর দাঁড়াতে পারেনি উইন্ডিজ। ৩৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন রিশাদ।



