
রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরিদ্রের সেবাঘর’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম সানি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. তরিকুল ইসলাম।
নতুন দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণের অঙ্গীকার করেন তাঁরা।

নেতৃবৃন্দ বলেন, মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই তাঁদের মূল লক্ষ্য। এ জন্য রাজশাহীর সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন তাঁরা।
‘মানুষের তরে মানুষ হই, সেবার পথে এগিয়ে রই’ স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি আগামী দিনে মানবিক কার্যক্রম পরিচালনা করতে চায়।


