
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. গাজিউর রহমান পিপিএম। এর আগে তিনি আরএমপির ডিসি সিটিটিসি ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোববার (৮ নভেম্বর) তিনি ডিসি সিটিটিসির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
সাংবাদিকদের পাঠানো এক বার্তায় গাজিউর রহমান বলেন, ‘আজ আমি ডিসি সিটিটিসির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। এখন থেকে উপ-পুলিশ কমিশনার ডিবি এবং মুখপাত্র, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব পালন করব।’

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রয়োজনীয় তথ্য ও বক্তব্যের জন্য আরএমপির মিডিয়া নম্বর ০১৩২০০৬১০৫৬ অথবা ডিসি ডিবির নম্বর ০১৩২০০৬২১১০-এ যোগাযোগের অনুরোধ জানান।
গাজিউর রহমান ২৯তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি বগুড়া ও নওগাঁ জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।


