
যেসব প্রশ্নে সব দলের ঐকমত্য আছে, কেবল সেসব বিষয়ে গণভোট করার প্রস্তাব দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সেইসাথে, নোট অব ডিসেন্ট থাকা সুপারিশ গণভোটে দেয়ার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সেগুনবাগিচায় দলের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা না নিলে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঝুঁকিতে পড়বে। সরকার এখনো নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করতে পারেনি। বিচার ও সংস্কার দৃশ্যমান করে, সরকারকে দ্রুত নির্বাচনের দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।
অপরদিকে, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের দাবিতে আগামী ২৪ অক্টোবর শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।


