
সেশন ফি জমার সময়সীমা বৃদ্ধি, সেবাবিহীন খাতে আদায়কৃত অর্থ ফেরতসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা।রোববার (৩ মে) বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন কলেজটির ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, সেবাবিহীন বিভিন্নখাতে অর্থ আদায় করা হচ্ছে। আমাদের মোট সেশন ফি ধরা হয়েছে ২ হাজার ৬২০ টাকা। এরমধ্যে ৭৮০ টাকার সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। ৭৮০ টাকা ব্যয়ের জন্য যেসব হিসাব দেখানো হয়েছে, শিক্ষার্থীরা সেসব সুযোগ কয়েক বছরে ভোগ করেনি। তাই আমরা টাকার যথাযথ হিসাব চাই। এর জন্য ৪ দফা দাবি জানাচ্ছি। একই দাবিতে পৃথক সমাবেশ করেছে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দরা।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, সেশন ফি বছরে একবার নেওয়া হয়। এটা বেশি নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা নির্ধারণ করে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। বিষয়টি যাতে তারা বুঝতে পারে, সেই জন্য শিক্ষার্থীদের সঙ্গে আমি বসে আলোচনা করবো।


