পিলখানা বিডিআর হত্যার নেপথ্যে কারণ উদঘাটনে পুনঃতদন্ত কমিশন হয়েছে কিনা তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট। রোববার (৩ নভেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চেয়েছেন। আগামী মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। তারা বলছেন, ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার নেপথ্যের কারণ জানতে চায় দেশের জনগণ। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুনঃতদন্তের কথা বললেও এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি। পিলখানা ট্রাজেডির পর হওয়া জাতীয় তদন্ত কমিশনের একজন সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির বলেন, ঐ সময় সরকারের হস্তক্ষেপে শুধু কাগুজে তদন্ত হয়। এর প্রতিবাদ…
Author: TMTV Desk
“তোমরা উত্তম কাজে প্রতিযোগিতা করো” আল কোরআনের সূরা বাকারাহ ১৪৮ নং আয়াতকে সামনে রেখে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালনায় বার্ষিক পুরুষ্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যক ছাত্র-ছাত্রীর আদর্শ ক্যারিয়ার গঠনে তানযীমুল উম্মাহ মাদরাসায় পড়ার কোন বিকল্প নেই এবং বিশ্বমানের আলেমে দ্বীন ও হাফেজে কুরআন তৈরীর জন্য তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত ‘তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায়’ সন্তানদের পড়ালেখা করার আহ্বান জানানো হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) দুপুরে রাজশাহীর শিল্পকলা একাডেমিতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখার প্রি-হিফয সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান। একজন ‘পরিপূর্ণ চরিত্রবান, শিক্ষিত ও আদর্শ মা’ তৈরী করতে মেয়েদেরকেও তানযীমুল উম্মাহ মাদরাসার গার্লস সেকশনে…
ইসি পুনর্গঠন গঠন করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রোববার (৩ অক্টোবর) দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আগামী দিনে যেন ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে। জনগনের দুর্বার প্রতিরোধে ফ্যাসিবাদকে নির্মুল করে আবারও যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এমন প্রত্যাশার কথা জানান। নির্বাচন কমিশন পুনর্গঠন করে নতুন নির্বাচনের দাবি করেন মির্জা ফখরুল। এ সময় চট্টগ্রাম সিটিকে আরও সুন্দর করে গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শাহাদাৎ হোসেনকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান…
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন পৌঁছেছে একেবারে দোরগোড়ায়। আর মাত্র দুদিন পরই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আর এই শেষমুহূর্তে এসে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত জরিপে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের শক্ত এই ঘাঁটিতে কমালার এই অপ্রত্যাশিত…
দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের জন্মের সময় ধরা হয় ১৭৭৬ সালে। এরপর পার হয়েছে প্রায় ২৫০ বছর। এই দীর্ঘ সময়ের মধ্যে কোন নারী প্রার্থী এখন পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হতে সক্ষম হননি। আসন্ন নির্বাচনে কমালা যদি নির্বাচিত হন, তাহলে ইতিহাস গড়বেন তিনি। নাহলে, ইতিহাসের পাতার কোন এক পৃষ্ঠাইয় জায়গা হবে তার। তবে, মজার বিষয় হচ্ছে, দীর্ঘ এই সময়ের মধ্যে মাত্র ২৪ জন নারী প্রেসিডেন্ট পদে লড়াই করেছেন। চলুন দেখে নেয়া যাক, কারা, কখন প্রেসিডেন্ট পদের জন্য ফাইট করেছেন। ১৮৭২ সালে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ক্যাম্পেইন করেছিলেন ভিক্টোরিয়া ক্লাফ্লিন উডহুল। বলা যায়, নারীরা ভোট দেয়ার অধিকার পাওয়ার প্রায় ৫০ বছর পর একজন নারী মার্কিন…
রাজশাহী মহানগরী ২৬ নং ওয়ার্ডের মেহেরচন্ডী এলাকায় একজন মিডিয়া কর্মীর পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। শুক্রবার সকাল ১০টায় রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল মিডিয়া কর্মীর মায়ের হাতে নগদ বিশ হাজার টাকা (২০০০০/-) তুলে দেন। মিডিয়া কর্মীর পিতা মরহুম আশরাফ আলী একজন ক্যান্সার রোগী ছিলেন। গত ২৩ অক্টোবর ভোর ৫টায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের বয়স হয়েছিলো ৪৭ বছর। এলাকার বহু মানুষের কবর খনন করার কারণে তার ব্যাপক সুনাম রয়েছে। ঐ মিডিয়া কর্মীর পারিবারিক খোঁজ খবর নিতে তার বাসায় গিয়েছিলেন সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল। পরে তিনি মরহুম আশরাফ আলীর স্ত্রীর হাতে বিশ হাজার টাকা…
‘রাজনৈতিক কারণে’ রাজশাহীতে প্রখ্যাত চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে খুন করা হয়। রাজশাহীর তৎকালীন দুই পুলিশ কর্মকর্তা বিজয় বসাক ও উৎপল কুমারকে ধরলেই মিলবে ডা. কাজেম খুনের সব প্রশ্নের উত্তর। খুনের ঘটনায় চিকিৎকরা এখনো আতঙ্কে রয়েছেন- বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এসব কথা বলেন। রামেকের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।লিখিত বক্তব্য পাঠ করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের রিউমাটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম মুর্শেদ জামান মিঞা। এ সময় ডক্টরস এসোসিয়েশন…
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার ‘সুস্পষ্ট গণহত্যা’ চালিয়েছিল এবং শহীদ হাফিজুর রহমান শাহীনের হত্যাকারীদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল। তিনি আরও বলেন, ২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত সকল গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে। শুক্রবার (২৫ অক্টোবর) রাজশাহী মহানগরীর ২৬নং ওয়ার্ডের মেহেরচন্ডীর দায়রা পাক চত্বরে রাত ৯টায় স্বৈরাচার সরকারের গুম-খুন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। এছাড়া সমাবেশের আগে বিভিন্ন দিক থেকে মিছিল এসে দায়রা পাক চত্বরে মিলিত হতে দেখা যায়। এ সময় মেহেরচন্ডী দায়রা পাক চত্ত্বরকে শহীদ শাহীন চত্ত্বর ঘোষণা করা…
রাজশাহী মহানগরী এলাকায় এক অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ । গত রবিবার দিবাগত রাতে রাজশাহীর এয়ারপোর্ট থানার ভুগরইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত (৬৫) বছর বয়সী ঐ অটো চালকের নাম সিরাজুল ইসলাম । তার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে । গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর গ্রামের মো: সেলিম ইসলামের ছেলে ফিরোজ আলী এবং শাহমখদুম থানার ভুগরইল খুবিরের মোড়ের মো: আকমল হোসেনের ছেলে রাতুল এবং বোয়ালিয়া থানার অলকার মোড় রানীবাজারের মো: নূর ইসলাম মিলনের ছেলে শুভ বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
লেবানন কোন কোন শর্ত মেনে নিলে দেশটিতে সামরিক অভিযান বন্ধ করা হবে, সেসব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। ওয়াশিংটনকে জেরুজালেম জানিয়েছে, লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে অবশ্যই ইসরায়েল-লেবানন সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে নিজেদের তৎপরতা এবং সামরিক স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে। শর্তে আরও বলা হয়েছে, বর্তমানে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে হিজবুল্লাহর সেনা ইউনিট রয়েছে, সে ইউনিটগুলো বাতিল করতে হবে এবং যেসব সামরিক স্থাপনা রয়েছে— সেসব ধ্বংস করতে হবে। এবং এ দু’টি কাজই করতে কবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) উপস্থিতিতে। সেইসঙ্গে ইসরায়েল-লেবানন সীমান্ত অঞ্চলে হিজবুল্লাহ ফের সংগঠিত হচ্ছে কি না— তা নজরদারির মধ্যে রাখতে লেবাননের আকাশসীমায় নিজেদের যুদ্ধবিমান ও ড্রোন চলাচলের স্বাধীনতাও চেয়েছে…

