Author: TMTV Desk

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’। বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’ ব্যানারে মিছিলটি কলাভবন প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে এসে শেষ হয়। মিছিলের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আপনারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করুন। আপনাদের ওপর কি কেউ বন্দুক ধরে রেখেছে, এমন প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আপনারা ভয় পাবেন না, নির্ভয়ে কাজ করুন। আমরা আপনাদের ব্যর্থ…

Read More

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো আরজে আতিকুল গাজী বলেছেন, ‘আপনারা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চান, তবে আমার ১৬০০ শহিদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিন। আমার ২২ হাজার আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দিন, আমার হাত ফিরিয়ে দিন। ’ রাজনৈতিক নেতাদের উদ্দেশে বুধবার নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। তার পোস্টটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। এর আগে আহত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আতিকুল জানিয়েছিলেন, ‘আমি আবেগ নয়, বিবেক দিয়ে বলছি। আপনারা কী ভাবছেন, ভয় পেয়ে গেছি? না.. না.. আমি ভয় পাওয়ার ছেলে না। আমাদের ডাক দিয়ে…

Read More

২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণির মানুষ অংশ গ্রহণ করেছিল। এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। আমরা তাদের সবাইকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিহতদের আত্মার মাগফেরাত এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। প্রবাসীরা রেমিট্যান্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে…

Read More

৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতির মধ্যে ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় বসছে এ দুই নিকট প্রতিবেশী। আগামী মাসে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকায় আসার কথা রয়েছে। ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র এসব তথ্য জানিয়েছেন। সূত্রে জানা যায়, ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক (যৌথ পরামর্শক সভা) হওয়ার কথা। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে এটি অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির বাংলাদেশে আসার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন…

Read More

ইসলামিক ফাউন্ডেশনের ১১ সদস্যের বোর্ড অব গভর্নরস পুনর্গঠিত হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টাকে চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়েছে। সহকারী সচিব এ এইচ এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পদাধিকার বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান, ধর্ম সচিব, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া দেশের আলেম-ওলামাদের মধ্য থেকে সরকার মনোনীত ৫ জন গভর্নর হলেন- চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, বরিশালের চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, ঢাকা মোহাম্মদপুরের জামেয়া রহমানিয়া…

Read More

বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। ৮ থেকে ১২ বছরের ছিগারুল হুফফাজ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করেছে বাংলাদেশের হাফেজরা। মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। আনাস মাহমুদ রাজধানীর মিরপুরের মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী। প্রসঙ্গত, বৃহস্পতিবার কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী।

Read More

ব্রাজিলে জি২০ শীর্ষ বৈঠকের পর জারি করা ঘোষণাপত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। ঘোষণাপত্রে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য নিয়ে যা বলা হয়েছে, তাতে খুশি হতে পারেননি তিনি। জার্মান এই চ্যান্সেলর বলেছেন, “রাশিয়া যে ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী, সেই কথাটা বলার মতো ভাষা খুঁজে পায়নি জি২০। আমার মনে হয়েছে, যা বলা হয়েছে, তা খুবই কম।” এদিকে জি২০ শীর্ষ বৈঠকের সাইডলাইনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হয়েছে। দুই নেতা দ্বিপাক্ষিক আর্থিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে যেমন আলোচনা করেছেন, তেমনই কথা বলেছেন আন্তর্জাতিক বিষয় নিয়েও। শলৎস বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো ক্ষমতার অন্ধ দম্ভ…

Read More

এল বোম্বান্বেরা স্টেডিয়ামে বছরের শেষ ম্যাচটা জয় দিয়েই রাঙাল তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে কনমেবল অঞ্চলের শীর্ষে আর্জেন্টিনা। ম্যাসির অ্যাসিস্টে একমাত্র জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ। ম্যাচের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি আর্জেন্টিনা। একাধিক ইনজুরি সমস্যা নিয়েই মাঠের লড়াইয়ে নামে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মাঝমাঠ আর আক্রমণভাগে আলবিসেলেস্তারা পুরো শক্তি পেলেও তা বার বারই কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল স্কালোনি শিষ্যরা। ম্যাচের ২২ মিনিটে আতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারেজের শট পরে ফিরে আসে বারে লেগে। পুরো ৪৫ মিনিটে আক্রমণে ভীতি ছড়িয়েছে ঠিকই কিন্তু কোনো গোলের দেখা পাইনি আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে, ৭৬ শতাংশ সময় বল…

Read More

ভেনেজুয়েলের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছিল ব্রাজিল। এবার উরুগুয়ের সঙ্গেও পয়েন্ট ভাগাভাগি করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের দল। বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় মাঠে মুখোমুখি হয় ব্রাজিল ও উরুগুয়ে। কোপা আমেরিকায় সবশেষ সাক্ষাতে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে স্বাগতিক ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধের। কিন্তু আজও প্রতিশোধ নেয়া হলো না সেলেসাওদের। চলতি বছরের শেষ ম্যাচে এসেও প্রতিপক্ষের সঙ্গে হতাশাজনক ড্র করেছে লাতিন আমেরিকার দলটি। অবশ্য পিছিয়ে থেকে ম্যাচে ফিরে আসাটাও ব্রাজিলের জন্য…

Read More

আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারন করবে। তবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না। আজ বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙ্গিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরন ও ঢেউটিন বিতরন কর্মসূচীতে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বিগত সরকার যে পরিমাণ হত্যা করেছে, লুট করেছে তার দায়ে শেখ হাসিনাসহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। একইসাথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন…

Read More