Author: TMTV Desk

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে আমার নিজের ও দলের এবং গণতন্ত্রের পক্ষের শক্তির মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। সেই উপলব্ধিকে ধারণ করে, আমরা সব নাগরিকের প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবো। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনায় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে ইউটিউব, ফেইসবুক, ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে, কিংবা…

Read More

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্ব থেকে বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালি। সান্দ্রো টোনালির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুসিয়ানো স্পালেত্তির দল। ইতালির এই জয়ে ইসরায়েলের সাথে ড্র করা ফ্রান্সও পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। বৃহস্পতিবার রাতে ব্রাসেলসে ঘরের মাঠে প্রথমার্ধে বিবর্ণ ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বেলজিয়াম। বাঁচা-মরার লড়াইয়ে চার ম্যাচ পর জাতীয় দলে ফিরলেও পার্থক্য গড়তে পারেননি রোমেলো লুকাকু। সেই সাথে জ্বলে উঠতে পারেনি বেলজিয়ামও। খেলার ১১ মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ইতালি। বক্সের ভেতর জটলার মধ্য থেকে বল পেয়ে তা ঠান্ডা মাথায় জালে জড়ান সান্দ্রো টোনালি। এরপর বেশ কয়েকটি সুযোগ…

Read More

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ এর অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন তিনি। নির্বাচনের পর এটিই তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য। ট্রাম্প বারবার বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন। যদিও কিভাবে কী করবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। এরপর তিনি তার সমর্থকদের জানান, তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং “দুর্নীতিগ্রস্ত, ভঙ্গুর, ব্যর্থ প্রশাসনকে সাফ করা”। তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন। এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের (নির্বাচিত প্রার্থীর) বাসভবনে…

Read More

শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে দেশটির নতুন বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) বড় জয় পেয়েছে। নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার মাত্র সাত সপ্তাহ পর দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মূলত দেশের অর্থনৈতিক সংকট সৃষ্টির জন্য বড় দলগুলোকে প্রত্যাখ্যান করেছে ভোটাররা। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। একজন আত্ম-স্বীকৃত মার্কসবাদী দিশানায়েক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার এবং চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। মূলত শ্রীলঙ্কার পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে ১৯৬ জন সংসদ সদস্য সরাসরি নির্বাচিত হয়ে থাকেন। আর বাকিদের আনুপাতিক…

Read More

দিল্লিতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা ভালো চোখে দেখছে না অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা ঠিক হচ্ছে না, অন্তর্বর্তী সরকার এটাকে নেতিবাচকভাবে দেখছে। ফলে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে অসন্তোষ জানানো হয়েছে। তৌফিক হাসান বলেন, ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন সেখানে বসে বক্তব্য বা বিবৃতি না দিতে পারেন। তবে ভারত থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ বলেও জানান তিনি। জরুরি প্রয়োজনে ভারত ভিসা না দিয়ে যে জটিলতা তৈরি…

Read More

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের জার্সি নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। স্টেডিয়ামের অ্যাওয়ে গ্যালারি ব্যতীত অন্য কোথাও তাই আকাশি-সাদা জার্সি দেখা যায়নি। তবে মাঠ ও গ্যালারি ভর্তি ছিল নীল-লাল-সাদার স্বাগতিকদের জার্সির রঙে। হ্যাঁ, মেসিকে থামিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে। শুক্রবার (১৫ নভেম্বর) লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে গুস্তাভো আলফারোর দল। শুরুতে আর্জেন্টিনা এগিয়ে গেলেও সমতায় ফিরতে সময় লাগেনি স্বাগতিকদের। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়েও যায় প্যারাগুয়ে। ওই গোল আর শোধ করতে পারেনি মেসি-মার্টিনেজরা। ১১ মিনিটে লাউতারো মার্তিনেজের বাঁ পায়ের জাদুতে ম্যাচে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেটি ছিল মাত্র ৮ মিনিটের জন্য। আন্তোনিও সানাব্রিয়ার অনন্য সাধারণ বাইসাইকেল কিকে…

Read More

ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে এসে আরেকবার হয়েছেন ব্যর্থ। এই তারকা ফুটবলারের পেনাল্টি মিসের কারণে ১০ জনের ভেনেজুয়েলার বিরুদ্ধে জয় পেলো না ব্রাজিল। ম্যাচে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ফলস্বরূপ, আজ শুক্রবার (১৫ নভেম্বর) নর্থ আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে দরিভাল বাহিনীকে মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের ড্র নিয়ে। ভেনেজুয়েলার মাঠ স্তাদিও মাতুরিনে আধিপত্য ছিল ব্রাজিলের। ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনিয়ার বাঁ পায়ের দারুণ শটে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে এটা তার প্রথম গোল। কিন্তু বেশিক্ষণের জন্য এগিয়ে থাকতে পারেনি সেলেসাওরা। বদলি নামা মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের…

Read More

কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩ তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তিন বাংলাদেশি অংশ নিয়েছেন। যেখানে বিশ্বের ৭৪ দেশের সাথে লড়বেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারি আবু যর গিফারী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় ১৪ নভেম্বর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এ প্রতিযোগিতা। ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং ক্বারি গ্রুপে প্রতিনিধিত্ব করবে ক্বারি আবু যর গিফারী। টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমেদ তাকরিম এরই মধ্যে কোরআন প্রতিযোগিতায় ইরানে প্রথম স্থান, সৌদি…

Read More

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গুম-অপহরণের সাথে জড়িতদের বিচার করা কঠিন। কারণ, ফ্যাসিবাদের শেকড় গভীরে ছড়িয়ে আছে। ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা খুব কঠিন। এমনকি কমিশনের জন্যও কঠিন। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ছিল এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইন ভলান্টিয়ার ডিসঅ্যাপিয়ারেন্স এর অনুষ্ঠান। তাতে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, গুমের শিকার পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়ে আমরা বিবেচনা করছি। আইন করবো, যেখানে আইনি সব সমস্যা সমাধানের চেষ্টা করবো। পুনর্বাসনের বিষয়টি থাকবে৷ আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, তবে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। একই অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায়বিচার পাওয়া সবার অগ্রাধিকার। শুধু গুম ও…

Read More

আসি আসি করছে শীত, এই সময় থেকেই বাজারে সবজির দাম কম থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। এখনও চড়া সবজির বাজার। ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। দুই একটি সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে থাকলেও বেশিরভাগ সবজিই এখনও বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দামই দেখা আছে। আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, সিম প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের নতুন ফুল ফুলকা প্রতি কেজি ১০০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৮০…

Read More