আগামীকাল, ২০২৫ সালের ১ জানুয়ারি, বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস সেন্সাস ব্যুরো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বুধবার দেওয়া সেই বিবৃতিতে ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, বিদায়ী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের জনসংখ্যা বেড়েছে ৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার ৮৭ জন। সেই হিসেবে ২০২৫ সালের ১ জানুয়ারি বিশ্বের মোট জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৫১১ জনে। শতকরা হিসাবে ২০২৪ সালে বিশ্বের জনসংখ্যা বেড়েছে দশমিক ৮৯ শতাংশ। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিশ্বজুড়ে জন্মহার ছিল কম। ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর…
Author: TMTV Desk
আফ্রিকা মহাদেশের গভীরে বড় ধরনের পরিবর্তন চলছে। টেকটোনিক প্লেটের বিচ্ছিন্নতার ফলে নতুন একটি মহাসাগর সৃষ্টি হচ্ছে। এই বড় এবং অসাধারণ পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইস্ট আফ্রিকান রিফট সিস্টেম। এটি মোজাম্বিক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত বিশাল এক ফাটল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্লেটগুলো আগেকার ধারণার চেয়ে দ্রুত আলাদা এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই নতুন মহাসাগর প্রায় ১০ লাখ বছরের মধ্যেই সম্পূর্ণ নতুনভাবে জন্ম নেবে, এমনকি এরও আগে। মহাসাগর তৈরির প্রক্রিয়া: ইথিওপিয়ার মরুভূমিতে ইস্ট আফ্রিকান রিফট বর্তমানে ৬০ কিলোমিটার বিস্তৃত এবং ১০ মিটার গভীর। প্রতিবছর আফ্রিকান ও সোমালি প্লেটগুলো প্রায় শূন্য দশমিক ৮ সেন্টিমিটার হারে দূরে সরে যাচ্ছে। ২০০৫ সালে ইথিওপিয়ায়…
বিপিএলে প্রথম ম্যাচে খেলতে নেমে শুভ সূচনা করেছে খুলনা টাইগার্স। চিটাগং কিংসকে হেসেখেলে ৩৭ রানে হারিয়েছে তারা। আসরে দুদলেরই এটি প্রথম ম্যাচ। তৃতীয় ম্যাচেও হয়েছে রান উৎসব। মাহিদুল ইসলামের রেকর্ড ১৮ বলের ঝড়ো ফিফটি আর অস্ট্রেলিয়ান বোসিস্তোর ৭৫ রানের ইনিংসে চিটাগং কিংসকে ২০৪ রানের টার্গেট দেয় খুলনা টাইগার্স। এরপর শামীম হোসেনের ঝড়ো ৭৮ রানের ইনিংসও তার দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেনি। চট্টগ্রাম-খুলনা ম্যাচের বয়স তখন ১৪ ওভার ২ বল। মাঠে নামেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথম ৩ বলে নেন ১ রান। কিন্তু পরের ওভারেই এক নাম্বার থেকে গিয়ার শিফট করে যেন ৫-এ অঙ্কন। শামীম হোসেনকে পরপর দুই বলে দুই…
থার্টি ফার্স্ট নাইটে দুর্ঘটনারোধে বাসাবাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্তস্থান, পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক আইজিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চ এ আদেশ দেন। এদিকে রাজধানী ঢাকায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পুলিশের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট থাকবেন। তারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালাবে। এছাড়া ইংরেজি নববর্ষ উৎযাপন ঘিরে ফানুষ উড়ানো, আতোশবাজি, পটকা, উচ্চশব্দ রোধে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট…
বিজয় দিবস হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। ফাইনালে বাংলাদেশ নৌবাহিনীকে ৫-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতলো বিমান বাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে লিড এনে দেন রাকিবুল। মিনিট সাতেকের মাথায় কৃষ্ণ কুমারের রিভার্স হিটে ব্যবধান ২-০ করে বিমানবাহিনী। ১৭ মিনিটে আশরাফুলের গোলে ব্যবধান কমায় নৌবাহিনী। এরপর সামিনের গোলে লিড ৩-১ করে ফেলে বিমানবাহিনী। তবে নৌবাহিনী এরপরও হাল ছেড়ে দেয়নি। আপ্রাণ চেষ্টা করে কৌশিক ও শিতুলের পরপর দুই গোলে সমতায় ফেরে নৌবাহিনী। তবে ৪৯ ও ৫৭ মিনিটে রাকিবুল হাসানের দুই গোল বিমানবাহিনীকে নিয়ে যায় জয়ের দ্বারপ্রান্তে। ম্যাচের শেষ মিনিটে রাসেল মাহমুদ জিমির গোলে ব্যবধান…
পদ ও পদোন্নতি–সংক্রান্ত দাবি নিয়ে ২৬টি ক্যাডারের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন। মঙ্গলবার (ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কঠোর বার্তা দিয়েছে। এতে বলা হয়, জনসেবা প্রদান এবং রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকারি কর্মচারীদের সুশৃঙ্খল, দায়িত্বশীল ও পেশাদার আচরণের ওপর জনপ্রশাসনের সফলতা নির্ভর করে। সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারীর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন, কলম বিরতিসহ বিবিধ কর্মসূচি…
কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি। তাতে যোগ দিয়েছেন সারাদেশ থেকে আসা শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভোর হতেই শহীদ মিনারে আসতে থাকেন তারা। ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন ঢাকা ও বাইরে থেকে আসা ছাত্র-জনতা। দুপুরের পর থেকে সময় যত গড়িয়েছে ততই বাড়তে থাকে মানুষ। একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। এসব মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে আসা। শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নানা ধরনের ব্যানার ফেস্টুন আর পতাকা। এ সময় ছাত্র-জনতাকে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবু…
২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী সেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। এর আগে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এর পূর্বে যথাক্রমে সেক্রেটারি জেনারেল,…
আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান করে দুর্বার রাজশাহী। জবাবে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল। জয়ের জন্য শেষ ৫ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। ১৬তম ওভারে দুই চার ও এক ছক্কায় ১৯ রান তুলে সেই সমীকরণ সহজ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভারে তিন ছক্কা ও এক চারে ২৫ রান নেন ফাহিম আশরাফ। দুই মিডল অর্ডার ব্যাটারের এমন ঝোড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শুরুটা হয়েছিল খুবই বাজে। ইনিংসের…
আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩০ ডিসেম্বর) নিজ কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘সামনেই রমজান আসছে, রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। শুধু বাজার মূল্য নয়, জিনিসপত্র আনা নেওয়া আরও কীভাবে সহজ করা যায় সে বিষয়েও কাজ করবেন।’ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে ১৯ জন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা…

