দীর্ঘ ৮ বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশের মাটিতে পা রাখলেন জনপ্রিয় কন্ঠশিল্পী, বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবি নাজনীন। রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমান থেকে নেমেই কথা বলেন, উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বেবি নাজনীন শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া অন্তর্বর্তী সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আশাবাদী বলেও জানান। যাবতীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান এই দেশ বরেণ্য সঙ্গীত তারকা। এ সময় সংবাদকর্মীদের অনুরোধে তার জনপ্রিয় ‘কাল সারা রাত’ গানের দুইটি লাইন গেয়ে শোনান তিনি। সাড়ে…
Author: TMTV Desk
কপ-২৯ বা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ আজারবাইজানের রাজধানী বাকুতে অবতরণ করেছেন। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১১টায় সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন ড. ইউনূস। প্রধান উপদেষ্টা কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে…
চলতি বছরে শেষবারের মতো মাঠের খেলায় দেখা যাবে আন্তর্জাতিক দলগুলোকে। ক্লাব ফুটবলের ঠাসা সূচির মাঝেই দুই সপ্তাহের জন্য হাজির হচ্ছে ফিফা উইন্ডো। একাধিক সূচিতে যেখানে নিজ দেশের হয়ে খেলবেন ফুটবলাররা। অক্টোবরের সূচিতে কোনো ম্যাচ না খেললেও নভেম্বরের এই সূচিতে থাকবে বাংলাদেশও। মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ের ক্যারবেরার শিষ্যরা। মাঠে দেখা যাবে দুই হেভিওয়েট ব্রাজিল ও আর্জেন্টিনাকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি করে ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ভিন্ন ভিন্ন দলের মুখোমুখি হবে এই দুই দল। সেইসঙ্গে উয়েফা নেশন্স লিগেও আছে একাধিক বড় ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় চলতি মাসে প্যারাগুয়ে…
নির্বাচন কমিশন ব্যবস্থপনা সংস্কার কমিশন ২২টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছে। এই ২২টি রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য সব অংশীজনের মতামত নেবে তারা। সূত্রগুলো জানিয়েছে, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ২২টি দল ও জোটের কাছে সংস্কার কমিশন মতামত চেয়ে চিঠি দিয়েছে। এজন্য আগামী ২৫ নভেম্বরের মধ্যে মতামত জানানোর অনুরোধ করা হয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৪৭টি। এক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন জোটভুক্তদের কাছে মতামত চাওয়া হয়নি। এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা আইন-কানুন গভীরভাবে পর্যালোচনা করছি। ১৭-১৮টি মিটিং করেছি। আমাদের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা…
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার পরিচালনায় অন্তর্বর্তী সরকারের কোনো এজেন্ডা নেই। কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই, আমাদের এজেন্ডা হলো দেশের স্বার্থ। আমরা চেষ্টা করছি এটা নিয়ে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বললেও দুঃখজনক হলেও সত্যি আমরা সেভাবে ডিজিটালাইজড হতে পারিনি। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা না এলে কোনোকিছুই সম্ভব নয়। সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ড. সালাহউদ্দিন বলেন, আমাদের অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তিনটা পরিকল্পনা নিয়েছি যেটার মধ্যে রয়েছে মধ্য, শর্ট ও লং-টার্ম। এর মধ্যে মধ্যমেয়াদি পরিকল্পনা…
সালমান এফ রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগের আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। তবে এর বাহিরে গ্রুপের অন্যান্য কোম্পানিতে রিসিভার নিয়োগের আদেশ বহাল থাকবে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। পরে বেক্সিমকো ফার্মার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেছেন, রিসিভার নিয়োগ নিয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী মনিরুজ্জামান জানান, রিসিভার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বিষয়ে দুই সপ্তাহ কোনো কাজ করবে না। রুল নিষ্পত্তি শেষ হলে সে অনুযায়ী কাজ করবে। এর আগে, গত ৫ সেপ্টেম্বর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুলসহ…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজা জুড়ে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ভূখণ্ডটির দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের ওপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাকে “নিরাপদ অঞ্চল” হিসাবে ঘোষণা করেছিল। গাজায় আল জাজিরার সংবাদদাতা…
কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সোমবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ের সামনে অবস্থানরত জবি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে নিজ অফিস থেকে নেমে এসে এ প্রতিশ্রুতি দেন তিনি।উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এগুলো যৌক্তিক দাবি। একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকবে না, হল থাকবে না এটা হতে পারে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, দ্রুত এসব পালন করা হবে। শিগগির শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে। নাহিদ ইসলাম বলেন, আমি জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে থাকেন। আমার পরিবারের একজন সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।…
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার সারাহ ডেরেক লো জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ। সাক্ষাৎ শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে যাচ্ছে। দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু বিগত সরকারগুলো এসব কাজে ব্যর্থ হয়েছে। এর আগে গতকাল রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান সারাহ ডেরেক লো।
সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বলেন, গাজা ও লেবাননবাসীর ওপর চালানো ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ অবিলম্বে বন্ধ করতে হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম নিউ আরব এ তথ্য জানায়। শীর্ষ সম্মেলনের উদ্বোধনে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে “অবিলম্বে ফিলিস্তিন ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে”। প্রতিবেদনে বলা হয়, সালমান তার বক্তব্যে বলেন, ‘লেবাননের ও ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। ফিলিস্তিনি ভাইদের ওপর ইসরায়েলের আগ্রাসনে দেড় লাখ মানুষ হতাহত ও নিখোঁজ…

