ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম ও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল তথ্য মোকাবিলায় ভারতীয় গণমাধ্যমের সাথে কথা বলতে নারী প্রতিবেদক ও সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকদের উৎসাহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমাদের গল্পগুলো আমাদের মতো করে বলতে হবে। অন্যথায়, তারা তাদের পছন্দ অনুযায়ী আমাদের আখ্যান প্রতিষ্ঠা করবে।’ তিনি ভুল তথ্য প্রচারের বিরুদ্ধে লড়াইয়ে সত্যকে প্রতিষ্ঠা করার গুরুত্ব তুলে ধরেন। শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন, “ভারতীয়দের জানা উচিত যে, এর পূর্ব সীমান্তেও বুদ্ধিমান লোকেরা বাস করে এবং কয়েক মাস আগে এই মানুষগুলো মানব ইতিহাসের অন্যতম সেরা বিপ্লবের মাধ্যমে একটি ‘নিষ্ঠুর স্বৈরাচারকে’ উৎখাত করেছে।” প্রেস…
Author: TMTV Desk
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজধানীর মিরপুরে মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফারকৃতরা হলেন- পল্লবী থানার ৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী বাবলী বেগম, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি, সাংগঠনিক সম্পাদক রিতা আক্তার, সহ-সভাপতি নাজমা আক্তার সাথী, সহ-সাংগঠনিক সম্পাদক খাদিজা বেগম। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট পল্লবী থানার মিরপুর-১০ নম্বরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন ভিকটিম মো. আবিদ। আন্দোলনে দেশীয় অস্ত্র, পিস্তলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ…
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা নিয়ে গত কয়েকদিন ধরে মাতামাতি চলছে ভারতে। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় এ নিয়ে বিক্ষোভও হয়েছে। এসবের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ শুক্রবার (২৯ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন। এ সময় সাংবাদিকরা জয়সওয়ালের কাছে জানতে চান, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ঘটনায় ভারত কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে?…
বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে। অপরদিকে, সেই ষড়যন্ত্রে বড় ভূমিকা রাখছে ভারতের মিডিয়া- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ, কোনো সেক্টর ভালো রাখে নাই। দেশের অর্থনীতি, সমাজ সবকিছু ফোকলা করে দিয়ে গেছে। গত ১৫ বছরে ২০ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে তারা। চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেয়ার ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিবাদী শক্তি। তিনি আরও বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত…
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী ১১ ডিসেম্বর বৈঠক ডেকেছে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। বর্তমানে এই কমিটির নেতৃত্বে রয়েছেন দেশটির সংসদ লোকসভার কংগ্রেস দলীয় আইনপ্রণেতা শশী থারুর। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুব বেশি কথা বলা ঠিক নয় বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদল কংগ্রেসের এই সংসদ সদস্য। শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন শশী থারুর। এএনআই বলছে, কংগ্রেসের এই এমপি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শশী থারুর বলেছেন, লোকসভার পররাষ্ট্র বিষয়ক কমিটি আগামী ১১ ডিসেম্বর বাংলাদেশের…
ভারতীয় ক্রিকেটে হরহামেশাই গড়া হয় রেকর্ড। কখনও ব্যক্তিগত মাইলফলক আবার কখনও দলগত পারফরম্যান্সে হয় বিশ্বরেকর্ড। বরাবরের মত এবারও দেশটির ক্রিকেটে ঘটেছে এমন এক ঘটনা, যা আগে কোনোদিন দেখেনি ক্রীড়াপ্রেমীরা। টি-টোয়েন্টির ইতিহাসে নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। ২০ ওভারে ম্যাচে বোলিং করেছে দলের ১১ জন ক্রিকেটার, তাও আবার এক ইনিংসে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মনিপুরের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড করলো দিল্লি। দলটির অধিনায়ক আইয়ুশ বাদোনির নেতৃত্বেই সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বোলিং করেছে সবাই। ক্যাপ্টেন নিজেও করেছেন ২ ওভার বোলিং। ১ম ওভারে পেয়েছেন ১ উইকেট, আর দ্বিতীয় ওভারে দিয়েছেন মেইডেন। ১১ জনের বোলিংয়ে মনিপুর থামে ১২০ রানে। ম্যাচটি দিল্লি…
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টাকে অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টার ছবি অবমাননা করে। এরপর থেকে ডেপুটি হাইকমিশনের সকল সদস্য নিরাপত্তাহীনতায় রয়েছে। বিষয়টি বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে। এছাড়াও, বিবৃতিতে…
বাংলাদেশ ব্লাইন্ড মিশন আয়োজিত কর্মশালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) দেয়া তথ্যের উল্লেখ করে বলা হয়, তামাকজাতদ্রব্য ও ধুমপানের কারণে প্রতিবছর ৮০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। শুক্রবার (২৯ নভেম্বর) রাজশাহী নগরীর সেফ গার্ডেন চাইনিজ রেস্টুরেণ্টে ধুমপান এবং তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ে রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় এসব তথ্য উঠে আসে। এতে অংশগ্রহণকারী সাংবাদিকগণ ধুমপান এবং তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ে বিভিন্ন সুপারিশ ও পরামর্শ উপস্থাপন করেন। কর্মশালায় বলা হয়, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে প্রতিকার পেতে বিভিন্ন ধরণের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা প্রয়োজন। এজন্য উন্মুক্তস্থানে ধুমপান না করা, ধুমপান এবং তামাকদ্রব্য কেনা-বেচায় ও উৎপাদনে…
মুসলিম উম্মাহর সপ্তাহিক ঈদের দিন জুমার দিন। দিনটি মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছেও সবচেয়ে সেরা দিন। এ দিন মুসলিম উম্মাহর মাঝে দেখা যায় ঐক্যের প্রতীক। জুমার দিন সবাই সপ্তাহিক ইবাদতের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হয়ে ইমামের আনুগত্য করে ধৈর্যধরে মনোযোগের সঙ্গে খুতবাহ (নসিহত/উপদেশ) শোনে। এবং কাতারবন্দী হয়ে আদায় করে ২ রাকাত জুমার নামাজ। জুমার দিন মসজিদে একত্রিত হয়ে জুমার খুতবা শোনা ও নামাজ পড়া একটি গুরুত্বপূর্ণ আমল। জুমার নামাজের আজান দেওয়ার পর দুনিয়াবি সব কাজ স্থগিত করে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে কাতারবন্দী হওয়ার আদেশ দিয়েছেন রাব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ তাআলা জুমার নামাজের অসামান্য গুরুত্ব বোঝাতে তার ঈমানদার বান্দাদের আদেশ…
২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। বর্বর সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত কুশীলবদের বিচারের আওতায় আনতে দাবি জানিয়ে আসছিল শহীদ পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর সেই আন্দোলন আরও জোড়ালো হয়। তারই ধারাবাহিকতায় পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে ২ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা, শেখ তাপস, শেখ পরশ ও জাহাঙ্গীর কবির নানকসহ সে সময়কার অপতথ্য দেয়া সাংবাদিকরা। যাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অন্তবর্তী সরকারের…

