Author: TMTV Desk

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালানকারীদের নিবন্ধনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন হাইকোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন উচ্চ আদালত। পাশাপাশি অনুমোদন ছাড়া যেন কেউ অনলাইন ব্যবসা করতে না পারে সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিটের রায়ে কয়েক দফা গাইডলাইন দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ। গত বছরের ২৯ আগস্ট দেওয়া ওই অনুলিপি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। রায়ে অনলাইনে ব্যবসা নিয়ে ৯ দফা গাইডলাইন দিয়েছেন হাইকোর্ট। সেগুলো হলো- এক. সবাইকে বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে। অনলাইন মালিক এবং ভোক্তাদের…

Read More

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মহড়ার জেরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।  যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে ‘‘বিপজ্জনক উস্কানিমূলক কাজ’’ বলে অভিহিত করে উত্তর কোরিয়া বলেছে, এটি দুর্ঘটনাক্রমে সংঘাতের ঝুঁকি উসকে দিতে পারে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে ইয়েলো সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের পরিসীমা ব্যালিস্টিক…

Read More

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এ দেশের মানুষকে প্রতিবছরই বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙনসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। সোমবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, দুর্যোগের প্রভাব কমিয়ে আনার জন্য প্রস্তুতির কোনো বিকল্প নেই। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মাধ্যমে আমরা শুধু সচেতনতা বৃদ্ধি করি না বরং নিজেদের প্রস্তুতিও বাড়াই। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ এর এবারের স্লোগান- ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর মধ্যেই…

Read More

বর্তমানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থা থেকে উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্যান্য দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এখনো নারীরা নানা ধরনের বৈষম্য, সহিংসতা ও শোষণের শিকার হচ্ছেন। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিএনপির নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ প্রসঙ্গে রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি নারীদের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন এবং শোষণ…

Read More

বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে তায়েফে ক্যাম্প করছে। আজ অনুশীলন নেই। ছুটির দিনে মুসলিম ফুটবলার, কোচিং স্টাফরা মক্কায় ওমরাহ পালনের উদ্দেশে রওনা হয়েছেন। অমুসলিম ফুটবলার, কোচিং স্টাফ তায়েফে হোটেলে অবস্থান করছেন।  বাংলাদেশ ফুটবল দল গত তিন বছর যাবত মার্চে সৌদি আরব ক্যাম্প করছে। গত দুই বছরের মতো এবারও ছুটির দিনে ওমরাহ পালন করছেন ফুটবলাররা। আজ ওমরাহ পালন করে আবার রাতে তায়েফে ফিরবেন ফুটবলাররা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ৩০ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেই স্কোয়াডের ২৮ জন ফুটবলার ঢাকায় ক্যাম্প শুরু করেন ৷ ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম আজ সৌদি সময় বিকেল সাড়ে পাঁচটায় জেদ্দায় পৌঁছাবেন। বাংলাদেশ…

Read More

চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন। ২০১২ সালের ২৮ এপ্রিল পরীমণির সঙ্গে বিয়ে হয় সৌরভের। দেনমোহর ধার্য ছিল এক লাখ টাকা। তবে বিয়ের দুই বছর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

Read More

বিগত ২০১৫ সালে শহিদুল ইসলামকে ক্রসফায়ারে পুলিশের গুলিতে হত্যা করে নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেছেন শহীদ শহিদুল ইসলাম ফাউন্ডেশনের উপদেষ্টা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহনগরের সাংগঠনিক সেক্রেটারী জসিমউদ্দিন সরকার। শনিবার (৮ মার্চ) শহীদ শহীদুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্কে নিহত শহিদুলের খুনিদের বিচার ও মাগফিরাত কামনায় আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি আরোও বলেন, শহীদ শহীদুল জিবন দিয়ে প্রমাণ করে গেছেন যে, দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনে জীবন দিয়ে দিতে পারি কিন্তু বাতিলের সাথে আতায়াত করার শিক্ষা পরিবার বা আন্দোলন থেকে পাইনি। ফাঁসির দড়িতে প্রয়োজনে ঝুলতে রাজি আছি তবুও সত্য প্রতিষ্ঠার জন্য বাতিলের কাছে মাথা নত…

Read More

দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বুধবার (০৫ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমাদের সবকিছু ইতিবাচকভাবে করতে হবে এবং কাজগুলো সম্পন্ন করতে হবে। এখানে কোনো অজুহাত দেওয়া চলবে না। বাংলাদেশের শ্রম খাতে কর্মীদের বিমা সুবিধা এবং…

Read More

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও গুঞ্জন চলছিল। এর মধ্যেই বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। এর আগে ২০২২ সালে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট টি-টোয়েন্টিকেও বিদায় বলে দিয়েছিলেন। এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন। মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মুশফিক অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে এ…

Read More

ভারতীয় পণ্যে ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে এ তথ্য জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আগামী ২ এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর করবে যুক্তরাষ্ট্র। তবে শুধু ভারত নয়, চীন, ব্রাজিল, কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে। মার্কিন পণ্যে এসব দেশের শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের নতুন নীতির আওতায় বিদেশি দেশগুলো মার্কিন পণ্যের ওপর যে হারে শুল্ক আরোপ করবে, মার্কিন যুক্তরাষ্ট্রও ওই সব দেশের পণ্যের ওপর একই হারে শুল্ক আরোপ করবে। ভাষণে ট্রাম্প বলেন, ‘অন্যান্য দেশ কয়েক দশক ধরে আমাদের…

Read More