Author: TMTV Desk

জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা ও সংহতি জানাতে একটি বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১০ মার্চ) সোহরাওয়ার্দী উদ্যানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, বিশাল সামিয়ানার নিচে কার্পেট বিছিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে আগত অতিথিদের জন্য। আগতরা লাইন ধরে বসেছেন। ইফতার আয়োজনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যসহ শতাধিক অতিথি উপস্থিত হয়েছেন। রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন মাসুদ মিয়া স্ট্রেচারে এসেছেন ইফতার ও দোয়া মাহফিলে। তিনি জানান, আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে। নতুন দল আমাদের ভুলে যায়নি, মনে রেখেছে। অনেকের সাথে…

Read More

প্রতি বছরই ঈদে নতুন নোট বিনিময় করে থাকে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এবার হঠাৎ করেই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ঈদ উপলক্ষে ১৯ মার্চ থেকে জনসাধারণের মধ্যে যে নতুন টাকা ছাড়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোর শাখায় যেসব ফ্রেশ নোট…

Read More

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ড. জিয়াউদ্দীন হায়দারকে। সোমবার (১০ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, আজ ড. জিয়াউদ্দীন হায়দারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

Read More

ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ফ্রিজ করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (১০ মার্চ) ‘পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ’ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য প্রকাশ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।…

Read More

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ভারতের ৫ ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাছাড়া রানার্সআপ নিউজিল্যান্ডের আছেন ৪ জন। বাকি দুইজন আফগানিস্তানের। আইসিসির সেরা একাদশে ওপেনার হিসেবে রাচিন রবীন্দ্রের সঙ্গে আছেন ইব্রাহিম জাদরান। দুজনের জন্যই এই আসরটি স্বরণীয় ছিল। প্রায় ৬৩ গড়ে ব্যাট হাতে ২৫১ রান করেছেন রাচিন। যেখানে দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন এই ওপেনার। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছে তিনি। ওপেনিংয়ে রাচিনের সঙ্গী ইব্রাহিম। আফগানিস্তানের এই ওপেনার ইতিহাস গড়েছেন এই আসরে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন…

Read More

দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। সোমবার (১০ মার্চ) রাজশাহী জেলা শাখার উদ্যোগে মসজিদ মিশন একাডেমীতে সকাল ১০টায় জামায়াতের উপজেলা/পৌরসভা শুরা সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে হিসেবে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরোও বলেন, বিগত বছরে বাতিল শক্তি আমাদের উপর চরম জুলুম নির্যাতন করলেও এই ময়দানে ইকামাতে দ্বীনের কাজ বন্ধ করতে পারেনি। জামায়াতে ইসলামী এদেশে গণমানুষের প্রাণের সংগঠন হিসেবেই পরিচিত। মানুষ এখন দলে দলে জামায়াতের সহযোগী হয়ে উঠছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ রক্ষা ও শান্তি…

Read More

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশায় অবৈধ অনুপ্রবেশকারী ৩ হাজার ৭৩৮ বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। এই বাংলাদেশিদের ওডিশা থেকে ফেরত পাঠানোর কাজ বিবেচনাধীন রয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চারণ মাঝি জানিয়েছেন। সোমবার ওডিশার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী মোহন চারণ মাঝি বাংলাদেশিদের বিষয়ে রাজ্যের বিধানসভায় বলেছেন, রাজ্যজুড়ে ৩ হাজার ৭৩৮ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে; যারা  অবৈধভাবে বসবাস করছেন। তাদের ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে। রাজ্যের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দলীয় বিধায়ক মানস কুমার দত্তের উত্থাপিত এক প্রশ্নের জবাবে ওই পরিসংখ্যান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মোহন চারণ মাঝি। সংসদের অধিবেশনের শুরুতে ওডিশায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি…

Read More

বান্দরবানে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে চার বন্ধুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৯ মার্চ) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮) ও মো. হানিফ (২৪)। তারা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রাশেদ। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে তিনি ফোনে…

Read More

গত বছরের ডিসেম্বরে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রাখে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো যুবা টাইগাররা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়। রোমাঞ্চকর ফাইনালে সেদিন ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ায় তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছিল বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেই সময় জানিয়েছিলেন, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে বিসিবি। গতকাল থেকে পুরস্কারের সেই অর্থ পেতে শুরু করেছেন ক্রিকেটারসহ কোচিং স্টাফের সদস্যরা। ক্রিকেটারদের নগদ চেকের মাধ্যমে দেওয়া হচ্ছে অর্থ। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া…

Read More

চরকিতে জাহিদ প্রীতমের পরিচালনায় ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে হাসপাতালের বেডে কোমায় থাকা জ্যোতি চরিত্র দিয়ে নতুন করে নজর কাড়লেন তানজিন তিশা। এতে তার সাথে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন প্রীতম হাসান ও পারশা। ‘ঘুমপরী’ মুক্তির পর দর্শকদের বেশ প্রশংসা পেয়েছেন তানজিন তিশা। বলেন, ‘ঘুমপরী’র গল্পটা দর্শক দারুণভাবে আপন করে নিয়েছে। রিলিজের ২ সপ্তাহ হয়ে গেলেও এখনও মানুষের রেসপন্স পাচ্ছি। এই অনুভূতি অদ্ভুত ভালো লাগার। সবাই যেভাবে ভালোবাসা অব্যাহত রেখেছে ‘ঘুমপরী’ আমার ক্যারিয়ারে স্পেশাল হয়ে থাকবে। তানজিন তিশা বলেন, শত শত দর্শকদের মন্তব্য আমাকে নাড়া দিয়েছে। বেশীরভাগই বলেছে, শেষের দিকে গল্পের ঘোর থেকে বের হতে পারছে না। মনে হচ্ছে, আমার…

Read More