রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির ২ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে প্লট দুর্নীতির মামলায় টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক এই রায় দেন। রায়ে দুই মামলায় শেখ হাসিনাকে ৫ বছর করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাস করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর করে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে…
Author: TMTV Desk
এ বছর রমজান শুরু হবে কবে এবং শুরুর দিনটি বৃহস্পতিবার হবে নাকি শুক্রবার? মুসলিম বিশ্বের এমন কৌতূহল নিয়ে জ্যোতির্বিদরা বিশ্লেষণ করে বলছেন, যেসব দেশ নিশ্চিত চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ঘোষণা করে, সেখানে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার। বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে বুধবার, ১৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করা হবে। এসব দেশে স্থানীয় পর্যবেক্ষণ ও আবহাওয়ার ওপর নির্ভর করে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বা শুক্রবার ২০ ফেব্রুয়ারি। আমিরাতে ১৪৪৭ হিজরির রমজানের…
নির্বাচনের আগে ভোটার প্রভাবিত করতে অর্থের অপব্যবহার ঠেকাতে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ে বড় সীমাবদ্ধতা আরোপ করেছে। মোবাইল ব্যাংকিং লেনদেন: দিনে সর্বোচ্চ ১০,০০০ টাকা; একবারে সর্বোচ্চ ১,০০০ টাকা। ইন্টারনেট ব্যাংকিং: ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সুবিধা পুরোপুরি বন্ধের প্রস্তুতি যে অ্যাপ প্রভাবিত: বিকাশ, নগদ, রকেট, ব্র্যাক আস্থা, সিটি ব্যাংক সিটিটাচ, ডাচ্-বাংলা নেক্সাস পে নির্বাচন কমিশনের চাহিদায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগদ লেনদেনেও নজরদারি জোরদার করা হয়েছে; দিনে ১০ লাখ টাকার বেশি লেনদেন বাধ্যতামূলকভাবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে রিপোর্ট করতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রয়োজন হলে লেনদেনের সীমা আরও পরিবর্তন হতে পারে। এ সিদ্ধান্তের ফলে ভোটের আগে ডিজিটাল টাকার চলাচল…
ওয়াশিংটন ও তেহরানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ওই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করলে ইরানে বারবার হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হস্তক্ষেপের হুমকির পর মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘‘(ট্রাম্প) নিয়মিতই বলেন যে, তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি…
আগামী ১২ ফেব্রুয়ারি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তনের দিন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে ১১ দলীয় জোটের আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, যারা মা-বোনদের সম্মান করতে জানে না, তারাই এমন কাজ করতে পারে। এ ধরনের অপকর্মে যারা কষ্ট পেয়েছেন, বিশেষ করে মায়েরা—তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। জামায়াত আমির আরও বলেন, দেশে মা-বোনদের গায়ে হাত দেওয়া হলে এর পরিণতি ভয়াবহ হবে এবং জাতি তা…
ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার ও সম্মান রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মী প্রতিশ্রুতিবদ্ধ। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরের ৪৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের সময় এক পথসভায় তিনি এ কথা বলেন। ইশরাক হোসেন বলেন, কয়েকদিন আগে কর্মজীবী নারীর পক্ষ থেকে কয়েকজন মহিলা তার সঙ্গে দেখা করে তাদের আশঙ্কার কথা জানান। তারা জানান, আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের কী পরিণতি হবে, সে বিষয়ে সেসব নারীরা উদ্বিগ্ন। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, তা নির্ধারিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ১৭ বছর ধরে…
ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘসময় যুদ্ধ করতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বদলে দ্রুত সময়ের হামলার পরিকল্পনা করছেন তিনি। কীভাবে দ্রুত হামলা চালানো সে ব্যাপারে কাজ করতে নিজের দলকে নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটি বলেছে, মধ্যপ্রাচ্যে শক্তিশালী বাহিনী জড়ো করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ ও সেনারা এমন জায়গায় অবস্থান করছেন যেখান থেকে ইরানে হামলা চালানো যাবে। এখন ট্রাম্প সিদ্ধান্ত নেবেন কীভাবে তাদের ব্যবহার করা হবে। তবে হামলা এমনভাবে হবে যেখানে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ করতে হবে না। বর্তমানে ইরানে বিপুল বোমাবর্ষণের পরিকল্পনা করা হচ্ছে। যেটির প্রভাবে সরকারের…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাহাড়, সমতল ও উপকূলীয় ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সেনা, নৌ ও বিমানবাহিনী একযোগে মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামের ভৌগোলিক বৈচিত্র্য ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে নির্বাচন নির্বিঘ্ন করতে সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পরিস্থিতি অনুযায়ী যে এলাকায় যত জনবল প্রয়োজন, সেভাবেই সদস্য মোতায়েন করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন ঘিরে চট্টগ্রামের…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তৌহিদ হোসেন বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার মনে হয় এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে। তিনি বলেন, কোনো নির্বাচই শান্তিপূর্ণভাবে করা যায়নি। কোনো না কোনো ঝামেলা ছিল। এবার এখন পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বাসযোগ্য নির্বাচনা করা গুরত্বপূর্ণ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, মানুষ তার…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে…

