Author: TMTV Desk

একদিকে মিজানুর রহমান মিনু যেমন রাজশাহীর রুপকার, তেমনি জননেতা। খোদ গুগল সার্চের উইকিপিডিয়াতে রাজশাহীর রুপকার হিসাবে মিজানুর রহমান মিনুর নাম রয়েছে। স্বাধীনতার পর যে কয়জন রাজনৈতিক নেতা রাজশাহীকে নিয়ে ভেবেছেন তার মধ্যে অন্যতম মিজানুর রহমান মিনু। ৯০ দশকের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহীর মুল যে উন্নয়ন হয়েছে তা মিজানুর রহমান মিনুর অবদান। রাজশাহী মহানগরীর যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, ক্রীড়া, বাসস্থান, চিকিৎসা, কর্মসংস্থানের মহাপরিকল্পনায় করেছিলেন মিজানুর রহমান মিনু। সেদিক থেকে মিজানুর রহমান মিনু ছিলেন রাজশাহীর উন্নয়নের স্বপ্ন পুরুষ। রাজশাহী মহানগরীর এই উন্নয়ন তাকে এনে দিয়েছে রাজশাহীর রুপকার খ্যাতি। প্রাণ জুড়ানো হাসি ও মানুষের ভালবাসায় তাঁর নামের আগে যোগ হয়েছে জননেতা।…

Read More

চীন মিয়ানমারে বেশ কয়েকটি স্ক্যাম কেন্দ্র পরিচালনা করা এক কুখ্যাত পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। দেশটির ঝেজিয়াং প্রদেশের একটি আদালত গত সেপ্টেম্বরে মিং পরিবারের এই সদস্যদের হত্যা, অবৈধ আটক, প্রতারণা, জুয়ার আড্ডা পরিচালনার জন্য মৃত্যুদণ্ড দিয়েছিল। নভেম্বরে তাদের আপিল আবেদন প্রত্যাখ্যান করে সর্বোচ্চ আদালত। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনের সীমান্তবর্তী মিয়ানমারের শান্ত, নিরিবিলি শহর লাউক্কাই পরিচালনা করা বেশ কয়েকটি গোষ্ঠীর একটি হল মিং পরিবার। তাদের অধীনে দরিদ্র, বিচ্ছিন্ন এই শহরটি অনলাইন স্ক্যাম, মানব পাচার, মাদক কারবারের মাধ্যমে ক্যাসিনো এবং রেড-লাইট এলাকাগুলোর এক ঝলমলে কেন্দ্রে পরিণত হয়। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের মধ্যে চীন বংশোদ্ভূত কোকাং জনগোষ্ঠীর এই…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক এই দলটি ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ৩৬ দফা প্রতিশ্রুতি তুলে ধরেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আনুষ্ঠানিকভাবে ইশতেহারটি প্রকাশ করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের ‘৩৬ জুলাই’-এর প্রতীকী গুরুত্বকে সামনে রেখে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এতে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইশতেহার ঘোষণার…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসানকে ভবিষ্যৎ পরিকল্পনায় রেখেছে। তাকে আবারো খেলানোর ছক কষছে দেশের ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে ক্রিকেট খেলে অবসরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করা সাকিব অবশ্য কতদিন খেলবেন তা নিয়ে জল্পনা রয়েছে। বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বললেন, বাঁহাতি অলরাউন্ডার যদি আবারো বাংলাদেশের বিপক্ষে খেলেন, তাহলে তার লক্ষ্য হওয়া উচিত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর বোর্ড ‘সাকিব কার্ড’ খেলছে এমন গুঞ্জনের মাঝেও বিসিবি পরিচালক আসিফ আকবর জোর গলায় বলেছেন, এই সিদ্ধান্ত কোনো প্রতীকি ইঙ্গিত নয়। আজ (শুক্রবার) আসিফ ক্রিকবাজ-কে নিশ্চিত করেছেন, ফেরানোর পরিকল্পনা অনুযায়ী সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা এবং পাকিস্তানের…

Read More

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হতাশায় ডুবিয়েছিল হোসে মরিনিওর বেনফিকা। সেই ম্যাচে যোগ করা সময়ে এক গোল দিয়ে রিয়ালকে রুখে দেয় তারা। ফলে সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করার সুযোগ হারায় রিয়াল, তাদের নেমে যেতে হয় নবম স্থানে। অন্যদিকে, সেই গোলের সুবাদে ২৪তম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে বেনফিকা। নাটকীয় সেই লড়াইয়ের রেশ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল। আজ শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের ড্র। লিগ পর্বের নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দলকে নিয়ে আয়োজিত এই ড্রয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে সেই বেনফিকা। এবারের প্লে-অফ…

Read More

পবিত্র কুরআনের ব্যাখ্যা বা তাফসির করার জন্য শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর করার ব্যাপারে সতর্ক করেছেন মিশরের গ্র্যান্ড মুফতি ড. নাজির আইয়াদ। তিনি বলেন, এ ধরনের পদ্ধতি ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং এটি পবিত্র গ্রন্থের মূল অর্থ বিকৃত করার ঝুঁকি তৈরি করে। মিশরের ফতোয়া প্রদানের সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘দার আল-ইফতা আল-মিসরিয়্যাহ’-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ড. আইয়াদ বলেন, কুরআনের গূঢ় অর্থ উদ্ধারের জন্য স্বাধীনভাবে বা এককভাবে এআই টুলের ব্যবহার ইসলামি শরিয়াহ অনুযায়ী বৈধ নয়। তিনি জোর দিয়ে বলেন, এই নির্দেশনার উদ্দেশ্য হলো কুরআনকে মানুষের অনুমান ও জল্পনা-কল্পনা থেকে রক্ষা করা। সেই সঙ্গে সঠিক জ্ঞান বা প্রাতিষ্ঠানিক পাণ্ডিত্য ছাড়া কুরআনের…

Read More

চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির নির্বাচনী প্রচারণার জন্য বগুড়া থেকে সড়কপথে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দিতে তিনি রংপুরের উদ্দেশ্যে গাড়িবহরে রওয়ানা দেন। পথিমধ্যে তিনি কয়েকটি পথসভায় বক্তব্য দেন। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান।…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান পালনে দেশকে নিরাপদ করা হবে। তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ উপাসনালয়ে স্বাধীনভাবে উপাসনা করবে—এতে বাধা দেওয়ার অধিকার কারও নেই। শুক্রবার লক্ষ্মীপুরে আয়োজিত জামায়াতের নির্বাচনী সভায় তিনি বলেন, দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দেশকে ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির দিকে ঠেলে দিয়েছে। জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের আস্থা পেলে তারা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করবে না। দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানিমূলক মামলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন তিনি। নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মা-বোনদের…

Read More

আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি আলোকচিত্র ফ্রেমে বাঁধিয়ে হোয়াইট হাউসের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে। আগস্টে আলাস্কা শীর্ষ বৈঠকে তোলা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের ওই পোজ দেওয়া ছবিটি পাম রুমের দেয়ালে টাঙানো হয়েছে। পাম রুমটি ওয়েস্ট উইং ও প্রেসিডেন্টের আবাসিক অংশকে সংযুক্ত করে। এই ছবির নিচে একই আকারের সোনালি ফ্রেমে ট্রাম্পের ছয় বছর বয়সী নাতনি ক্যারোলাইনা ডরোথি ট্রাম্পের সঙ্গে তোলা তার একটি ছবি রয়েছে। ছবিটি সম্ভবত সেই একই আলোকচিত্র, যা ট্রাম্প আগস্টে ওভাল অফিসে সাংবাদিকদের দেখিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, আলাস্কায় অ্যাংকোরেজে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর পুতিন তাকে ছবিটি পাঠিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন, ছবিতে রুশ নেতাকে ‘ভালো’ লেগেছে।…

Read More

জামিন ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে হত্যা মামলার তিন আসামিকে। কারা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘ভুল মুক্তি’ বললেও কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জাকারিয়া ইমতিয়াজ নামে একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি কারাগারের বাইরে কাউকে জানানো হয়নি। ঘটনাটি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন- মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। তারা একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। এ বিষয়ে…

Read More