Author: TMTV Desk

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দারা’র দখল নিয়েছে বিদ্রোহীরা। ২০১১ সালে এই শহর থেকেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের আন্দোলন শুরু হয়েছিল। মাত্র এক সপ্তাহের অভিযানে এই নিয়ে চতুর্থ শহরের দখল নিল বিদ্রোহীরা। গত ৩০ নভেম্বর অভিযান শুরুর পর থেকে ইতোমধ্যে দেইর আল জোর, হামা এবং আলেপ্পোর নিয়ন্ত্রণ চলে গেছে তাদের হাতে। সিরিয়া দখলের অভিযানে নামা এই বিদ্রোহীরা মূলত সিরিয়ার বিভিন্ন সুন্নিপন্থি জঙ্গিগোষ্ঠীর সদস্য ও যোদ্ধা। বিদ্রোহীদের দলটির নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি জঙ্গিগোষ্ঠী। হায়াত তাহরির-আল-শাম পুরোনো একটি দল। এটি ২০১১ সালে জাবহাত আল-নুসরা নামে আত্মপ্রকাশ করেছিল। দলটির সঙ্গে আল কায়েদার সরাসরি সংযোগ ছিল। পরবর্তীতে ২০১৬ সালে…

Read More

আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়ে দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এই পরিস্থিতিতে তার কী করনীয়— সে বিষয়ে নিজের রাজনৈতিক দল পিপলস পাওয়ার পার্টির (পিপিপি) সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইউন সুক ইয়োল বলেন, “সম্প্রতি যা ঘটে গেল, সেজন্য আমি খুবই দুঃখিত এবং সবার কাছে অন্তর থেকে ক্ষমা চাইছি।” “রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য আমার দল যে সিদ্ধান্ত নেবে, আমি তা বিনা আপত্তিতে মেনে নেবো। আমি আর এই পদে থাকব কি না— সে ব্যাপারেও দলের সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে।” প্রেসিডেন্টের ভাষণ…

Read More

‘আচ্ছা মিলন? আমি এত ভালো উন্নয়ন করছি, তবুও একটা লোক আমাকে ভালোবাসলো না, কেন মিলন?’- ফোনকলে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে এই হতাশার সংলাপটি বলছিলেন এক রাজনৈতিক নেতা। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে, ‘স্যার পাব্লিকরা চায় ডেমোক্রেসি, ওদের রুচি খারাপ স্যার’। বলছিলাম বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে নির্মিত সিরিজ ‘৮৪০’ এর একটি দৃশ্য নিয়ে। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে। বিষয়টি খোলাসা করে বলা যাক। রাজনৈতিক বিদ্রূপধর্মী গল্প নিয়ে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বানিয়েছেন ‘৮৪০’। তবে এটি নির্মাতার ‘৪২০’ এর সিক্যুয়েল; সেটির ডাবল আপ ‘৮৪০’ হয়ে আসছে। শুক্রবার রাতে নির্মাতার তরফ থেকে প্রকাশ্যে আসে সিরিজটির ট্রেলার। তিন মিনিটের দীর্ঘ এই…

Read More

মেজর লিগ সকারের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ইনজুরিতে ৬২ দিন মাঠের বাইরে থাকলেও ১৯ ম্যাচে ২০ গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করে এই পুরস্কার পেয়েছেন। তবে পুরস্কার পাাওয়ার পরে মেসি নিজেই জানিয়েছেন লিগ শিরোপা জিততে না পারার আক্ষেপ। তবে এমএলএস কাপ জিতে সেই আক্ষেপ ঘোচাতে চান মেসি। ২০২৩ সালের জুনে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখেয়েছিলেন লিওনেল মেসি। ফুটবলের রাজাকে পেয়ে মায়ামি ভক্তরা যেমন দেখেছিল সেরার মসনদ জয় করার স্বপ্ন, ঠিক তেমনি মেজর লিগ কর্তৃপক্ষের জন্য জন্য ছিল এটি বিশাল পাওয়া। ইউরোপের ঐতিহাসিক লিগ গুলোর পাশাপাশি ব্রাজিল, আর্জেন্টিনা ক্লাব গুলোর জৌলুশ কিংবা সৌদি লিগের অর্থের…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মতভেদ সৃস্টি হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী সংগঠনগুলো, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উঠে আসছে নানা প্রস্তাব ও মতামত। বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে জাতীয়তাবাদী ছাত্রদল। বামপন্থী সংগঠনগুলোর দাবি, নির্বাচন পদ্ধতি ও কাঠামোগত সংস্কারের পরই হতে হবে সংসদ নির্বাচন। অন্যদিকে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চায় ছাত্রশিবির। ফেব্রুয়ারির মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সম্প্রতি ৩০টি ছাত্র সংগঠনের বৈঠকে এ নিয়ে আলোচনাও করে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে ফেব্রুয়ারিতেই নির্বাচন নিয়ে একমত নয়, ছাত্র সংগঠনগুলো। জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, তড়িঘড়ি নির্বাচন হলে…

Read More

মিথ্যার বেড়াজাল তৈরি করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত। কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি ছাত্র-জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে ভারত মন্তব্য করে রিজভী বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতিনির্ধারকরা। বাংলাদেশ নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে; এই ধরনের ডাহা অসত্য মিথ্যার…

Read More

জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

Read More

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতার সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার। নিহতরা হলেন, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি মেম্বার কল্পনা বেগম (৩২)। তারা দু’জন ভাই-বোন বলে জানা গেছে। এছাড়া তারা উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের অনুসারী। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত (পারিবারিক) দ্বন্দ্ব চলছিল উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর…

Read More

চট্টগ্রাম আদালতের মূল ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের নিচে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বঁটি হাতে থাকা সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম রিপন দাস (২৭)। তিনি নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার মৃদুল দাসের ছেলে। তিনি পেশায় ফার্মেসির কর্মচারী। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, গ্রেপ্তার রিপনকে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে নীল রঙের গেঞ্জি হাতে বঁটি নিয়ে দেখা গেছে। তবে তিনি হত্যা মামলার এজাহারনামীয় আসামি নন। তবে রিপন ওই হত্যাকাণ্ডের তদন্তে প্রাপ্ত আসামি।…

Read More

জুমার দিনটি মুমিন মুসলমানদের সমাবেশের দিন। তাই দিনটিকে ‘ইয়াওমুল জুমআ’ বলা হয়। এইদিনের বিশেষ গুরুত্ব পবিত্র কোরআনুল কারিম ও হাদিসে উল্লেখ করা হয়েছে। যেমন- কোরআনের ঘোষণার আলোকে জুমার নামাজ ও এদিনের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। আর তাই মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জুমআ নামে একটি সূরাও নাজিল করেছেন। সূরা জুমআ পবিত্র কোরআনুল কারিমের ৬২তম সূরা। মদিনায় অবতীর্ণ এ সূরাটিতে আল্লাহ তাআলা জুমার নামাজের অসামান্য গুরুত্ব বোঝাতে তার প্রিয় বান্দাদের আহ্বান করে বলেন, یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِیَ لِلصَّلٰوۃِ مِنۡ یَّوۡمِ الۡجُمُعَۃِ فَاسۡعَوۡا اِلٰی ذِکۡرِ اللّٰهِ وَ ذَرُوا الۡبَیۡعَ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ অর্থ: ‘হে মুমিনগণ! যখন জুমার দিনে নামাজের…

Read More