Author: TMTV Desk

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুইদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি…

Read More

প্রেম ও বন্ধুত্বের পাশাপাশি ২০২৪ সালটি হলিউডের জন্য ছিল বেশ হৃদয়বিদারক। কারণ বেশ কিছু হাইপ্রোফাইল সেলিব্রিটি জুটির বিচ্ছেদ ঘটে এ বছরে। প্রেম ও বন্ধুত্বের সঙ্গে বছর পার করেও সম্পর্ক ধরে রাখতে না পারা এই জুটিদের বিচ্ছেদ বিনোদন দুনিয়ায় রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে। আসুন, জেনে নেওয়া যাক তোলপাড় করা সেই ৬ জুটি সম্পর্কে- জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক দুই বছরের বিবাহিত জীবন শেষে চলতি বছরের আগস্টে এসে বিচ্ছেদের আবেদন করেন জনপ্রিয় হলিউড জুটি জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। ২০০৪ সালে প্রথম বিচ্ছেদের পর ২০২১ সালে তারা পুনর্মিলিত হন এবং ২০২২ সালে বিয়ে করেন। তবে তাদের এ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। মেগান…

Read More

আলোচনা সভা, র‍্যালি ও দোয়ার মাধ্যমে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে জামায়াত আমির বলেন, আমাদের জীবনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব শহীদ বুদ্ধিজীবীগণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাত…

Read More

স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা রাজনীতিতে যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে জানান, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। ফেসবুকে ডা. তাসনিম লিখেন, ‘আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রথম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছি। তাই সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে, এই কমিটিতে অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল ও সৎ মানুষকে পেয়েছি। যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত তারা। তাদের সহকর্মী হতে পারা এবং দেশের জন্য একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়।’ ডা. তাসনিম আরও লেখেন, ‘জানি…

Read More

সিরিয়া নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তুরস্কের প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একযোগে কাজ করে সেই বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তুরস্ক যাতে সিরিয়ার রাজনৈতিক পট-পরিবর্তনের ক্ষেত্রে একযোগে কাজ করে তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সিরিয়ায় যখন তুরস্কের সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে মার্কিন মদতপুষ্ট বাহিনীর সংঘর্ষ হচ্ছে, তখন এই বৈঠক হলো। কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স মার্কিন জোটের সমর্থন পাচ্ছে। এই বাহিনীর নেতৃত্বে আছে পিপলস প্রোটেকশন গ্রুপ (ওয়াইপিজি)। তুরস্ক মনে করে, ওয়াইপিজি হলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে যুক্ত সংগঠন। তুরস্কে…

Read More

সাংবাদিক মিনহাজ আমানকে মারধর করার ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ইকবাল হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইকবাল হোসেন দলবল নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে শারীরিকভাবে আঘাত এবং লাঞ্ছিত করেছেন। যা দলের শৃঙ্খলা পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইকবালকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। অভিযোগ প্রসঙ্গে জানতে ওই সাংবাদিকের মুঠোফোনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ…

Read More

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামের বক্তব্যকে ভুল উদ্ধৃতি করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানোর ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এর আগে বুধবার একটি বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে তথ্য উপদেষ্টার বৈঠক ছিল। বৈঠক শেষে তথ্য উপদেষ্টাকে উদ্ধৃত করে জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিবৃতিতে বলা হয়েছিল, ‘রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।’ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা সমালোচনা শুরু হয়। বৃহস্পতিবার লন্ডন থেকে…

Read More

চট্টগ্রাম দুই শতাধিক চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স লাগানোর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) নগরের হালিশহর এলিট আই কেয়ারে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে এ কার্যক্রম সম্পন্ন হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ জানান, দৃষ্টিশক্তি মহান আল্লাহর নেয়ামত। প্রান্তিক এলাকার মানুষ অসচেতনতার কারণে এবং ব্যয়বহুল চিকিৎসার জন্য চোখ নিয়ে অবহেলা করে থাকে। তাই সমাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক এলাকা থেকে রোগী বাছাই করে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন এ কার্যক্রম শুরু করে। ক্রমান্বয়ে আরো রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, এ ধরনের মহৎ কাজ করতে সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসলে প্রান্তিক এলাকার…

Read More

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি। বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে নজর রাখছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিনের ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল প্রতিবাদ মিছিল করছে। এই সপ্তাহান্তে হোয়াইট হাউসের বাইরেও বিক্ষোভ হয়েছে। তারা শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের এবং মন্দিরের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ করছে। প্রেসিডেন্ট  (বাইডেন) কি এ বিষয়ে অবগত? জাতিসংঘে তার…

Read More

মাত্র ৬ দিনে ‘পুষ্পা টু’ বক্স অফিসে হাজার কোটি টাকা আয় করে ‘বাহুবলী টু‘র রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ১০ দিনে হাজার কোটি টাকা রেকর্ড দখলে ছিল প্রভাস অভিনীত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। এছাড়া এসএস রাজামৌলি পরিচালিত আরও একটা ছবি ‘ট্রিপল আর’ ১০০০ কোটির গণ্ডি পার করে ১৬ দিনে। এছাড়াও একাধিক ভারতীয় ছবি ১০০০ কোটির গণ্ডি টপকেছে। এই তালিকায় আছে প্রশান্ত নীলের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’, নাগ আশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি‘। এই ছবি দুটিও ১৬ দিনে ১০০০ কোটির গণ্ডি পার করেছিল। অন্যদিকে ‘জাওয়ান’ এবং ‘পাঠান’ যথাক্রমে ১৮ ও ২৭ দিনে বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটিতে আয় ছাড়িয়েছিল। উল্লেখ্য, ‘পুষ্পা টু’…

Read More