আওয়ামী লীগের বিচারের দাবিতে গুলিস্তানের ‘শহীদ নূর হোসেন চত্বরে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি হয়েছে। আজ রোববার (১১ নভেম্বর) দুপুরে এই কর্মসূচি শুরু হয়। এরপর সেখানে সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের পর ছাত্র-জনতা সিদ্ধান্ত নেবে তারা রাজপথে আসতে পারবে কি না। আওয়ামী লীগকে এখন রাজনীতির চোখে নয় জ্যুডিশিয়াল লেন্সে দেখতে হবে। সারজিস আলম বলেন, ছাত্র-আন্দোলনসহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের হুকুমদাতা শেখ হাসিনার বিচার হতেই হবে। নিজেদের রাজনৈতিক বিভাজনকে একপাশে রেখে সবাইকে এক থাকতে হবে। এর আগে, রোববার সকালে শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা চত্বরে…
Author: TMTV Desk
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পালিয়ে গেছেন আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ সম্পাদক পদের নেতারা। এ অবস্থায় নেতৃত্ব সংকটে ভুগছে টানা সাড়ে ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা দলটি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আওয়ামী লীগের হাল ধরেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী জোহরা তাজউদ্দীন। বর্তমান প্রেক্ষাপটে তাদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ কি একই কাজ করবেন? কী ভাবছেন তিনি? এ প্রশ্নের উত্তরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে বেশ কয়েকটি শর্ত দিয়েছেন শেখ হাসিনার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী…
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা ও খেলোয়াড় কোটা বাতিলের জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার (১০ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার। এর আগে, গত ৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্টদের ইমেইলে এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পর যথাযথ ব্যবস্থা না নেয়ায় একটি মানবাধিকার প্রতিষ্ঠান, একজন অভিভাবক, একজন সাধারণ নাগরিক ও সুপ্রিম কোর্টের ৭ জন আইনজীবীর পক্ষে আজ রিট দায়ের করা হয়। রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (শিক্ষা) ও রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে। রিটকারীররা হলেন– মানবাধিকার…
প্রথম ম্যাচে মোহাম্মদ গাজানফারের সামনে দাঁড়াতে না পারা বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে ছিল অনেকটা বাঁচা-মরার। হারলেই সিরিজ খোয়ানো, জিতলে সিরিজে টিকে থাকা। এমন সমীকরণের ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশকে পথ দেখিয়েছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের ৭৬ রানের ইনিংসের পর শেষের বেলায় নাসুম আহমেদ ও জাকের আলী অনিকের ক্যামিওতে ২৫৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। রহমত শাহ হাফ সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে স্বাগতিকদের। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। শারজাহতে এটিই বাংলাদেশের প্রথম জয়।শারজাহতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিততে হলে দ্বিতীয় ওয়ানডেতে ২৫৩ রান তাড়া করতে…
পার্থে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় স্বাগতিক অজিরা। সহজ এই লক্ষ্য ২৬ দশমিক ৫ ওভারে দুই উইকেট হারিয়ে টপকে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। এতে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিজেদের করে নিলো সফরকারীরা। সবশেষ ২০০২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। ১৪১ রানের মামুলি লক্ষ্যে নেমে দুই পাক ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব আনেন দারুণ শুরু। সহজে রান বাড়িয়ে দলকে জেতার দিকে নিয়ে যান তারা। উদ্বোধনী জুটিতে ওঠে ৮৪ রান। ল্যান্স মরিসের বলে ৫৩ বলে ৩৭ করে ফেরেন শফিক। ৫২ বলে ৪২ করে কিছুক্ষণ পর…
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, গত ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৫২৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫ হাজার ৭১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪৪ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই…
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। রোববার (১০ নভেম্বর) নতুন উপদেষ্টাদের শপথ হবে। উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। পাঁচটি গাড়ি প্রস্তুত রাখছি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্য সংখ্যা এখন ২১।
আওয়ামী শাসনামলে বিগত ১৫ বছর ধরে হামলা, মারধর, চাঁদাবাজিতে জড়িত ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতারা। রোববার (১০ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। অবস্থান কর্মসূচি শেষে প্রতিবাদ মিছিল শহীদ মিনার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন অতিক্রম করে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, বিগত ১৫ বছর…
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে তিনজন যুক্ত হচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানিয়েছেন। রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তবে নতুন উপদেষ্টা হিসেবে কারা যুক্ত হচ্ছেন শপথের আগে তা জানাতে চাননি মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যতক্ষণ না পর্যন্ত শপথ গ্রহণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে বলা সম্ভব নয় কারা কারা উপদেষ্টা হচ্ছেন। কারণ এটা শেষ মুহূর্তে রদবদলও হতে পারে। যেটুকু জেনেছি, সেই অনুযায়ী আমরা প্রস্তুত আছি। আমরা বঙ্গভবনে যাব, ওখানে চূড়ান্ত হবে এবং আজকে শপথ অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন…
বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। এরইমধ্যে নাম শোনা যাচ্ছে একাধিক জনের। সে তালিকায় নাম রয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তার নিকটজনের কাছ থেকেই। তিনি জানান, প্রধান উপদেষ্টার দফতর থেকে ফারুকীকে ফোন করা হয়েছিল। তিনি প্রাথমিক প্রস্তাব পেয়েছেন। তবে, ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের সম্মতি জানিয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, ব্যবসায়ী শেখ বশির উদ্দিনও উপদেষ্টা হচ্ছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়ানো হবে। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টারা শপথ নিলে একাধিক মন্ত্রণালয়ের…

