Author: TMTV Desk

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২২ জানুয়ারি) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে তারা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। চার দিনের সফরে গত সোমবার ভোররাতে দেশটির উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। সফরকালে সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০-২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী…

Read More

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না। দেশে সবার ওপরে জনগণ থাকবে। জিয়াবাদ বা মুজিববাদও আর চাই না। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর রূপায়ন সেন্টারে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, এদেশে বিভাজনের রাজনীতি চলবে না। দেশের যেকোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। লাল কিংবা নেভি কোনো নামেই সন্ত্রাসী কার্যক্রম চলবে না। বর্তমান জিও পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে। একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। গত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি।…

Read More

“হে প্রিয় হাবিব আপনি বলে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে” আল কুরআনের সূরা ইউনূসের ৫৮ নং আয়াতকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর জামায়াতের রাজপাড়া থানা কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজশাহীর রাজপাড়া থানার  ডিঙ্গাডোবা মোড়ে রাত ৮:৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী এই কার্যালয় অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে নগরীর আমীর কেরামত আলী বলেন, বহু উত্থান পতনের পরে আমরা আজ একসাথে এই মিলন মেলায় উপস্থিত হয়ে বেশ আনন্দিত। আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে আমাদের দেশের প্রায় সকল অফিস বন্ধ…

Read More

কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। এর আগে সোমবার (২০ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি খালেদা জিয়াকে অব্যাহতি দেন। বুধবার বিষয়টি জানাজানি হয়। অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় হরতালের সময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়।…

Read More

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছে আল নাসর। আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে রোনালদোর দল। সৌদি প্রো লিগে মঙ্গলবার প্রথমার্ধে কোন গোল পায়নি আল নাসর। ম্যাচের ৬৫ মিনিটে রোনালদোর গোলে প্রথম লিড পায় নাসর। ম্যাচে ৮০ মিনিটে সমতা আনে আল খালিজ। তবে এক মিনিট পর সুলতান আল-ঘানামের গোলে আবারো লিড নেয় নাসর। আর ইনজুরি সময়ে রোনালদো নিজের দ্বিতীয় গোল করলে ৩-১ এর জয় পায় নাসর। অন্যদিকে, এদিন গোল পাওয়ায়- ২০২৩ সালে আল নাসরে যোগ দেয়ার পর থেকে ক্লাবটির হয়ে ৯২ ম্যাচে ১০০ গোলে অবদান রেখেছেন রোনালদো। লিগে গোল করেছেন ৮২টি আর গোল করতে সহায়তা করেছেন ১৮টি।

Read More

ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা আগামী মাসে (ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে একটি দ্বিপাক্ষিক বৈঠক  আয়োজনের চেষ্টা করছেন। বৈঠক আয়োজনের আলোচনার বিষয়ে জানেন, ভারতীয় এমন দু’টি সূত্র বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। সূত্র বলেছে, চীনকে মোকাবিলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকদের সহজে দক্ষ কর্মী ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগত অংশীদার ভারত। দুই দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হলে তাদের এজেন্ডায় এ দুটি বিষয় থাকবে। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক…

Read More

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে হয়েছে ৯ গোলের মহারণ। যে ম্যাচে পিছিয়ে থেকেও পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়েছে বার্সেলোনা। মহানাটকীয় এই জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ঘোলো নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ঘরের মাঠ স্টাডিও দ্য লুসে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই বার্সেলোনাকে চমকে দেয় বেনফিকা। গ্রিস ফরোয়ার্ড ভাঙ্গেলিস পাভলিদিসের গোলে লিড নেয় স্বাগতিকরা। ম্যাচের ১৩ মিনিটে অবশ্য সমতা আনে কাতালান ক্লাবটি। পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন লেভানদোভস্কি। তবে এরপরই মাঠে ঘঠে একের পর এক নাটকীয়তা। তবে বাঁক বদলের এই ম্যাচে বার্সার জয়ের নায়ক রাফিনহা। ব্রাজিলিয়ান এই উইঙ্গার জোড়া গোল করেছে। এরমধ্যে তার জয়সূচক গোলটি এসেছে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে।…

Read More

জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার। বুধবার (২২ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে নরসিংদী জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। সে হিসেবে আমরা নব্য ফ্যাসিবাদের শিকার মনে হচ্ছে।’ জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘দেশ এখন সঠিকভাবে চলছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে— এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে হাহাকার উঠছে। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না।’…

Read More

কারা চালের বাজারে সিন্ডিকেট তৈরি করেছে, তাদের ধরতে পারছে না সরকার। এমন মন্তব্য করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন- সিন্ডিকেট ভাঙতে না পারায় চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না। বুধবার (২২ জানিয়ারি) রাজধানীর খামারবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদফতর পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কৃষি উপদেষ্টার দাবি, চিকন চালের দাম বাড়লেও কমেছে মোটাচালের দাম। বন্যার ক্ষতির কথা বলে কেউ কেউ দাম বাড়ানোর চেষ্টা করায় প্রচুর চাল আমদানি করছে সরকার। তিনি বলেন, বিমানে বোমা আতঙ্কের খবর পুরোপুরি মিথ্যা, যারা খবর ছাড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেয়া হবে। এসময় পুলিশ ও র‍্যাবের নতুন পোশাক বির্তক এড়িয়ে যান উপদেষ্টা। বলেন- শুধু পোশাক নয়,…

Read More

শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমান বীর উত্তম  এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে  এবং  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী জেলা  ছাত্রদল এর সদস্য সচিব আল- আমিন এর  পক্ষ থেকে রাজশাহী জেলার অন্তর্গত  পবা উপজেলার দারুল কুরআন আল- ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) দোয়া ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য, আসলাম, পারবেজ আহমেদ পলাশ,নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স,দূর্গাপুর পৌরসভার যুগ্ম আহ্বায়ক, শাহাদাৎ হোসেন, আল…

Read More