ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ‘বাংলাদেশের যে মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা বিদ্যমান, তা ভারতের প্রেসক্রিপশন ও ব্রিটিশ আমলের শিক্ষা কাঠামোর ভিত্তিতে গঠিত হয়েছে। এই শিক্ষা ব্যবস্থার কারণে স্বদেশপ্রেমিক নাগরিক তৈরি করা সম্ভব হচ্ছে না, ফলে আমাদের মুক্তির পথ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। শনিবার (১৫ নভেম্বর) ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাকসু ভিপি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো জনগণের প্রকৃত মুক্তি আসেনি। এই মুক্তি না আসার মূল কারণ দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা। আমাদের যে শিক্ষাদর্শন অনুসরণ করার কথা ছিল,…
Author: TMTV Desk
মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর মূল পর্বের কার্যক্রম শুরু হয়েছে টোকিওতে। ১৩ নভেম্বর (মঙ্গলবার) শুরু হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম। ২৭ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জেসিয়া ইসলাম। যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে। সামাজিক দায়িত্ববোধ আর মানবিকতার বিষয়টি তাঁর যাত্রাকে দিয়েছে আরও গাঢ়তা। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেসিয়া জানান, তিনি টপ-২০ এর তালিকায় পৌঁছতে চান। এ জন্য সবার ভালোবাসা ও ভোট প্রত্যাশী তিনি। মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে জেসিয়াকে ভোট…
বাংলাদেশের টেস্ট যাত্রা পেরিয়েছে এক চতুর্থাংশ শতাব্দী। দীর্ঘ এই পথচলায় শতাধিক ক্রিকেটার সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে মিরপুরে ১৯ নভেম্বর লেখা হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার পা রাখছেন শততম টেস্টে। সেই মাইলফলকের নাম—মুশফিকুর রহিম। দুই দশকের সঙ্গী মুশফিকের সেই বিবর্ণ টেস্ট ক্যাপটিও যেন অপেক্ষায় নতুন উজ্জ্বলতার। গত ৮ নভেম্বর শনিবার নিজের সোশ্যাল পোস্টে ক্যাপের ছবিসহ তিনি লিখেছিলেন—“সকল উত্থান-পতনের সঙ্গী।” টেস্ট ক্যাপ নিয়ে ক্রিকেটারদের আবেগও আলাদা। রিকি পন্টিং বিমানবন্দরে নিজের ব্যাগি গ্রিন হারিয়ে বলেছিলেন—“ওটা হারানো মানে আত্মার এক অংশ হারানো।” কুমার সাঙ্গাকারা মনে করিয়ে দিয়েছিলেন—“পুরোনো টেস্ট ক্যাপের ইতিহাস কখনো কেনা যায় না।” আর রাহুল…
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী আজ ১৫ নভেম্বর শনিবার সকালে বিশাল মোটরসাইকেল র্যালি আয়োজন করেছে। শনিবার ১৫ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাস টার্মিনাল থেকে র্যালিটি শুরু হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় চার থেকে পাঁচ হাজার মোটরসাইকেল অংশ নেয়। র্যালিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-০২ (সদর) আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, নগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মহা. সেলিম, সেক্রেটারি মো. এমাজউদ্দিন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারসহ সংগঠনের শীর্ষ নেতারা। নওদাপাড়া থেকে যাত্রা শুরু করে র্যালিটি আমচত্ত্বর, রেলগেট, সিটি বাইপাস মোড়, কোর্ট স্টেশনসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ…
রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রী আহতের ঘটনায় অভিযুক্ত লিমন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ায় বক্তব্য দিয়েছেন। এই ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আগামী ১৯ নভেম্বর উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার (১৫ নভেম্বর) মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামুনুর রশীদ এই আদেশ দেন। আদেশে বলা হয়, বিভিন্ন মিডিয়ার খবরে দেখা গেছে গত বৃহস্পতিবার মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে। এরপর রহমানের পুত্র তাওসিফ রহমানকে (১৭) ধারালো ছুরি দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে লিমন। এছাড়া তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরি দিয়ে আঘাত করা…
বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে- এটাই স্বাভাবিক। তবে, নির্বাচিত সরকার না থাকলে দাবি আদায় সম্ভব হয় না। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টনকে গুরুত্ব দেবে। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার সম্পর্ক থাকবে; দাদাগিরির সুযোগ নেই।
বিবিসি দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে প্যানোরামা তথ্যচিত্রে তার বক্তব্য ভুলভাবে সম্পাদনার অভিযোগে তিনি আগামী সপ্তাহেই ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। ২০২১ সালের ৬ জানুয়ারির এক ভাষণ থেকে কয়েকটি আলাদা অংশ নিয়ে প্যানোরামা একত্রে সম্পাদনা করে। এই সম্পাদনা দেখে এমন ধারণা তৈরি হয় যে ট্রাম্প সরাসরি সহিংসতার ডাক দিয়েছেন। পরে বিবিসি স্বীকার করে—সম্পাদনাটি অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর হয়েছে। তারা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করলেও আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি। শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘সম্ভবত আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে…
উন্নত দেশের মতো বাংলাদেশেও উদ্ভাবন ও উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন— এমনটাই মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত জব ফেয়ারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, চাকরির বাজারে টিকে থাকতে শুধু সার্টিফিকেটই নয়, বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান ও দক্ষতা থাকাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অন্যান্য পেশার মতো রাজনীতিকেও একটি পেশা হিসেবে দেখা দরকার। ঘুষ-চাঁদাবাজি নয় বরং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা উচিত। এসময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, টেকসই উন্নয়নের জন্য, ক্ষুদ্র শিল্পেও অর্থায়ণ আর…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহী জেলার মোহনপুর উপজেলা মিষ্টি পানের জন্য বিখ্যাত। এই ঐতিহ্যবাহী কৃষি পণ্য ৩১ আগস্ট ২০২৩-এ জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) স্বীকৃতি লাভ করে, যা স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। উপজেলায় প্রায় ৪৫-৫০ হাজার মানুষ প্রত্যক্ষ -পরোক্ষভাবে পান চাষের সঙ্গে যুক্ত রয়েছে। ১৩১৭ হেক্টর জমিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পানের বরজ, যা কৃষকদের প্রধান আয়ের উৎস। অতিবৃষ্টি ও রোগবালাইয়ের চ্যালেঞ্জ সত্ত্বেও কৃষি কর্মকর্তাদের পরামর্শে ফলন ভালো হয়েছে। আজ ১৫.১১.২০২৫, শনিবার চিকন পান বিড়ায় ২০-২৫ টাকা, মাঝারি ৪০-৫০ টাকা এবং বড় আকারের ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা পূর্ববর্তী সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। পান চাষের লাভজনকতা ক্রমশ বাড়ছে, ফলে বরজের সংখ্যা প্রতিনিয়ত…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কার্যকলাপের প্রতিবাদে আজ ১৩.১১.২০২৫ রোজ বৃহস্পতিবার রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। মিছিলের নেতৃত্ব দেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশীদ এবং ছাত্রদলের উপজেলা আহ্বায়ক আ. রাজ্জাক। সকাল ১০টার দিকে উপজেলা কলেজ গেট থেকে শুরু হওয়া মিছিলটি মোহনপুর বাজার পর্যন্ত মিছিল করেন। আওয়ামী লীগের সদস্যদের সাম্প্রতিককালীন ধ্বংসাত্মক কাজকর্মের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। বিএনপির নেতারা অভিযোগ করেছেন, নিষিদ্ধ দলটির লোকেরা স্থানীয়ভাবে সরকারি সম্পত্তি লুণ্ঠন করছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে, যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি রাখেন বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক…

