কম বয়সে টাক পড়ে যাওয়ার প্রবণতা তৈরি হলে ব্যস্ত হয়ে ছেলেরা নানা রকম জিনিসপত্র ব্যবহার করেন। কিন্তু গোড়ায় গলদ থেকে যাওয়ার ফলে অনেক টাকা খরচ হলেও লাভ কিছুই হয় না। তার কারণ অনুসন্ধান করতে যে কয়েকটি চুল বেঁচে থাকে, সেগুলোও উঠে যায়। যত্ন নিতে গিয়ে অনেক পুরুষই আসলে কিছু ভুল করে ফেলেন। সেগুলো এড়িয়ে চললে কম বয়সে একমাথা টাক নিয়ে ঘুরতে হবে না। ১) অনেকেই ভাবেন, ছোট চুল, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই প্রত্যেক দিনই শ্যাম্পু করে ফেলছেন? এতেই মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। প্রতিদিনের ধুলা-ময়লা-তেল পরিষ্কার করতে প্রত্যেক দিন শ্যাম্পু করলে চুল রুক্ষ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। চুল পড়ার সমস্যা…
Author: TMTV Desk
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) বাংলাদেশ থেকে যাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্র ‘বলী’। যার ইংরেজি নাম, ‘দ্য রেসলার’। আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে লড়বে সিনেমাটি। এর আগে কোরিয়ার নামকরা বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের (২০২২) নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি। নির্মাতা মতিন রহমানকে চেয়ারম্যান করে ৭ সদস্যের ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠন করা হয়েছে। এরপর অস্কারের জন্য ছবি আহ্বান করেছে এই কমিটি। যাচাই বাছাই শেষে ১ অক্টোবর সর্বসম্মতিক্রমে ‘বলী’ ছবিটিকে চূড়ান্ত করা হয়েছে ৯৭তম অস্কারে পাঠানোর জন্য। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয়…
বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ০৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ ০৩ অক্টোবর ২০২৪ পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ০৫ অক্টোবর ২০২৪ আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৪ অফিশিয়াল ওয়েবসাইট https://www.police.gov.bd/ আবেদন করার লিংক অফিশিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ…
পিয়েরে-মাউরি স্টেডিয়ামে বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে লিলের বিপক্ষে ১–০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এমন হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার জয়যাত্রা থেমে গেল। গত বছর মে মাসে ম্যানচেস্টার সিটির উয়েফা চ্যাম্পিয়ন লিগে সর্বশেষ হেরেছিল কার্লো আনচেলত্তির দল। লিলের মাঠে রিয়াল ফুটবলারদের পারফরম্যান্স ছিল বিবর্ণ। ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে হারানোর ক্রেডিট তো লিলে দিতেই হয়। তাই তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন হারের কোনো অজুহাতও দেননি রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ। আনচেলত্তি বলেন, ‘আমি খুব সৎ মানুষ! আজকের (বুধবার রাতের) ম্যাচে আমাদের নিয়ে সমালোচনা করাটা আপনাদের ন্যায্য অধিকার। আমাদের এটা মানতেই হবে। আমরা এই ম্যাচে ভালো…
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারত। এ অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি ছাত্র-জনতা প্রাণ হারিয়েছে। বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। আলোচনা চলছে- দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। গত মঙ্গলবার (১ অক্টোবর)…
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় তার ফুপাতো বোন তানিয়া তালুকদার সিএমএম কোর্টে মামলার আবেদন করেছেন। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সিএমএম কোর্টের আক্তারুজ্জামানের আদালতে এই আবেদন করেন তিনি। তবে এ ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা থাকায় আপাতত এই মামলার তদন্ত কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবী জিয়াউর রহমান। আগের মামলাটির তদন্ত সাপেক্ষে তোফাজ্জল পরিবারের মামলাটি সচল হবে। মামলার অপর আসামির হলেন জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আবদুস সামাদ, মোত্তাকিন সাকিন শাহ, আল হোসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসান উল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান ও মো. সুলতান। এরা সবাই…
লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরও একটি শিরোপা। নিজের ৪৬তম এবং ইন্টার মায়ামির ইতিহাসে দ্বিতীয় শিরোপা জয়ে বড় অবদান ছিল আর্জেন্টাইন কিংবদন্তির। তার জোড়া গোলে কলম্বাস ক্রুকে ৩-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাপোর্টারস শিল্ড জিতেছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মেসির ছাড়াও অন্য গোলটি করেন লুইস সুয়ারেজ। আর শেষ দিকে পেনাল্টি রুখে দিয়ে লিড ধরে রাখেন মায়ামি গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টারস শিল্ড ট্রফিটি জিতেছে মায়ামি। ২০২০ সালে এমএলএসে যোগ দেওয়ার পর এই টুর্নামেন্টে এটি তাদের প্রথম শিরোপা। এ…
আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিপো ইনচার্জ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০২ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রতিষ্ঠানের নাম আকিজ গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ২ অক্টোবর ২০২৪ পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ২ অক্টোবর ২০২৪ আবেদনের শেষ তারিখ ০৯ অক্টোবর ২০২৪ অফিশিয়াল ওয়েবসাইট https://www.akij.net/…
আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আর্জেন্ট ক্রাইসিস অ্যান্ড ডেভেলপমেন্টের অধীনে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর এলাকায় বন্যাদুর্গত হতদরিদ্র পরিবারের জন্য স্বল্প সময়ে ১ হাজার গৃহনির্মাণ প্রকল্পের জন্য চুক্তিভিত্তিক একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৭ থেকে ২২ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রতিষ্ঠানের নাম আস-সুন্নাহ ফাউন্ডেশন চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ০৩ অক্টোবর ২০২৪ পদ ও লোকবল ১টি…
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ এখনও দর্শকের নজর কাড়ছে। এই সিনেমার মাধ্যমে শাকিব খান পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়। নির্মাতা রাফী জানিয়েছিলেন, ‘তুফান’ কিছুই না, আসল চমক থাকবে ‘তুফান ২’তে। এবার জানা গেল আগামী কোরবানির ঈদে আসছে ‘তুফান ২’। বিষয়টি জানিয়েছেন ছবিটির পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, ‘রোজার ঈদে আসছে ‘লায়ন’ আর কোরবানির ঈদে আসবে তুফান।’ তবে তুফানের দ্বিতীয় কিস্তিতে শাকিব খান থাকবেন কি তা আপাতত গোপনই রাখলেন রায়হান রাফী। তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি। এরমধ্যে আলফা আই সূত্রে জানা যায়, তুফান-২র কিছু কাজ তুফানের প্রথম কিস্তির সঙ্গে হয়েছে। বাকি কিছু কাজ শেষ করে সিনেমাটা মুক্তির প্রস্তুতি নেওয়া হবে। অন্যদিকে, বছরের…

