Author: TMTV Desk

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। গতকাল সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম ১২ দিনেই ডেঙ্গুতে ৭০ জন মারা গেলেন। চলতি বছরে এখন পর্যন্ত ৩৬৭ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে গত অক্টোবর মাসেই ১৩৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৭৪ হাজার ৮০০ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী। মঙ্গলবার…

Read More

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের ডেটলাইন দিতে আপনাদের মধ্যে এতো দ্বিধা, এতো সংকোচ কেন। তিনি বলেন, ৫ আগস্টের চেতনাকে আপনারা ধারণ করতে পারছেন না। তাই স্বৈরাচারের আরেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন। আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখেছেন। তারাতো আপনাকে ব্যর্থ করবেই। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে এলাকায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন নতুন উপদেষ্টা বানানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনি আবার নতুন কিছু উপদেষ্টা করেছেন। নতুন উপদেষ্টা করার অধিকার আপনার আছে। কিন্ত গণতান্ত্রিক আন্দোলনের…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করার জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাসহ সব পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন,…

Read More

রাজবাড়ী পৌর শহরের বিনোদপুরে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধা‌রন সম্পাদক তানভীর মিয়াকে (২২) কু‌পিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিনোদপুর সার্বজনীন মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানভীর মিয়া ওই এলাকার বাবু শিকদারের ছেলে। জানা‌ গেছে, রাত সাড়ে ৯টার দিকে কিছু দুর্বৃত্তরা রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশ থেকে তানভীর মিয়ার পেটে ছুরিকাঘাত করে। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হ‌য়। সেখানে অবস্থার অবন‌তি হলে উন্নত চি‌কিৎসার জন্য তাকে ফরিদপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ‌তি‌নি মারা যান। রাজবাড়ীর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রা‌জীব জানান, এক যুবক মৃতের ঘটনা…

Read More

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। তবে নিয়োগের পর থেকে এই নির্মাতাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। যা নজর এড়ায়নি ফারুকীর। অভিযোগগুলোর প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন ফারুকী। সেখানে তিনি বলেন, প্রিয় ভাই-বোনেরা, ঘুণাক্ষরেও যা আগে ভাবি নাই এখন আমাকে সেটাই করতে হচ্ছে। যাই হোক, শুরু করি। আমি মাত্রই দুই দিন হলো কাজ করছি। এর মধ্যে আমার ধারণা আমার মন্ত্রণালয়ে সহকর্মীদের মাঝে এই ধারণা দিতে পেরেছি যে, আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই যেটা স্বল্প এবং…

Read More

চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ৬২ বছর বয়সী এক চালক। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকের এই ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪৩ জন। মঙ্গলবার চীনা পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ঝুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।’’ পুলিশ বলছে, ফ্যান নামের এক ব্যক্তি তার ছোট এসইউভি পথচারীদের ওপর চালিয়ে দিয়েছেন। ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে প্রতিবন্ধকতা গুঁড়িয়ে…

Read More

বিপিএল শুরুর ৪৮দিন আগে সূচি ঘোষণা করেছে বিসিবি। সভাপতি ফারুক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় টুর্নামেন্টে নতুনত্বের বার্তা দিয়ে উপভোগের ডাক দিয়েছেন। ৩০ নভেম্বর উদ্বোধনী ম্যাচে খেলবে চ্যাম্পিয়ন বরিশাল ও রাজশাহী। নতুন বাংলাদেশে নতুনত্ব নিয়ে আগেভাবে শুরু হল বিপিএল উন্মাদনা। ১১তম আসরের সূচি ঘোষণা করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৭ দলের ৪৬ ম্যাচের টুর্নামেন্ট। ৩০ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দিনের অন্য ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। ঢাকার প্রথম পর্বে ৮ ম্যাচ। তারপর সিলেটে যাবে ক্রিকেট অ্যাকশন। ৬ থেকে ১৩ জানুয়ারি চায়ের শহরে হবে ১২…

Read More

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা সরাসরি তদন্ত করতে চায় জাতীয় মানবাধিকার কমিশন। পাশাপাশি সমন জারির পরও কেউ হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার ক্ষমতাও চায় কমিশন। আজ মঙ্গলবার এমন কিছু বিষয় যুক্ত করে বর্তমান আইনটি সংশোধনের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে প্রস্তাব পাঠিয়েছে কমিশন। মঙ্গলবার (১২ নভেম্বর) মানবাধিকার কমিশনের সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্তের এখতিয়ার পেতে মানবাধিকার কমিশন আইনের ১৮ ধারা বাতিলের প্রস্তাব দেয়া হয়েছে। তাছাড়া, কমিশনের চেয়ারপারসন ও কমিশনারদের নিয়োগের জন্য বাছাই কমিটির সদস্য সংখ্যা ৯ জন করার…

Read More

রাজধানীর মতিঝিল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপুকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর)ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম মামলার অভিযোগ থেকে তাকে খালাস দেন। অপুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, মামলাটির সাক্ষ্য পর্যায়ে ছিল। তবে আদালত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে অপুসহ অন্যদের খালাস দেন। এটা একটা ভিত্তিহীন সাজানো মামলা ছিল, এই রায়ে তা প্রমাণিত হয়েছে। মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ওই বছরের ৪…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বেড়েই চলেছে বিটকয়েনের দাম। প্রতি দিনই দামে নতুন নতুন রেকর্ড ভাঙছে। বর্তমানে বিটকয়েনের দাম ৯০ হাজার মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এই ডিজিটাল মুদ্রা-বান্ধব নীতি নেবেন, এমন প্রত্যাশা থেকেই বাড়ছে বিটকয়েনের দাম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি মঙ্গলবার (১২ নভেম্বর) ৮৯ হাজার ৬৩৭ মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। নির্বাচনের দিন থেকে এই মুদ্রাটি ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা আশা করছেন, ট্রাম্পের অধীনে ওয়াশিংটন আরও ক্রিপ্টো-বান্ধব নীতির দিকে ঝুঁকবে। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প বিটকয়েনকে ভালো চোখে দেখেননি। একে ‘প্রতারণা’ বলে উল্লেখ করার পাশাপাশি ডলারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বলেও অভিযোগ…

Read More