আসি আসি করছে শীত, এই সময় থেকেই বাজারে সবজির দাম কম থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। এখনও চড়া সবজির বাজার। ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। দুই একটি সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে থাকলেও বেশিরভাগ সবজিই এখনও বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দামই দেখা আছে। আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, সিম প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের নতুন ফুল ফুলকা প্রতি কেজি ১০০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৮০…
Author: TMTV Desk
তাবলীগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দেয় সাদপন্থীরা। ফলে ভোর থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাদপন্থীদের কাউকে মারকাজ মসজিদে প্রবেশ করতে দেখা যায়নি। জানা গেছে, গত ৪ নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ৫৮তম বিশ্ব ইজতেমা দুই দফায় আয়োজিত হবে। প্রথম দফার ইজতেমা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় শুরু হবে ৭ ফেব্রুয়ারি। তবে ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে…
২২ গজে ভারত-পাকিস্তান দ্বৈরথ আইসিসির স্বস্তির কারণ হলেও এই দু’দলের মাঠের বাইরের দ্বন্দ্ব রীতিমতো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে। অনেকটা শ্যাম রাখি না কুল রাখি অবস্থান আইসিসির জন্য। আর সেটি আরও প্রকট হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। পাকিস্তানে খেলতে যাবে না ভারত, এমন সিদ্ধান্ত স্পষ্ট হওয়ার পর এবার কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পাকিস্তানি গণমাধ্যম ডেইলি টাইমস জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে আইসিসি ব্যর্থ হলে সব ধরণের চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি আছে সম্প্রচার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর। ভারতের এমন সিদ্ধন্তের বিপরীতে বিকল্প হাইব্রিড মডেলেও সায় মেলেনি পিসিবির। শেষ পর্যন্ত ভারত যদি তাদের সিদ্ধান্তে…
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ (১৪ নভেম্বর)। ডায়াবেটিস সম্পর্কে বিশ্ববাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৪ নভেম্বর দিবসটি পালন হয়। বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’। ডায়বেটিস নিয়ে সচেতনতা সৃষ্টি করতে প্রতিনিয়ত কাজ চললেও বেড়েই চলেছে এই রোগে আক্রান্তের সংখ্যা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, একটি আন্তর্জাতিক গবেষণা বলছে, গত ৩০ বছরে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়ে ৮০ কোটির বেশি হয়েছে। ল্যানসেট-এ প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, ১৯৯০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বজুড়ে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার প্রায় ৭% থেকে ১৪% এ উন্নীত হয়েছে, যেখানে…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। এ লক্ষ্যে তারা কাজ করছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বুধবার (১৩ নভেম্বর) সংবাদসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা বলেন। নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘এটি একটি প্রতিশ্রুতি; যা আমরা করেছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।’ তিনি আরও বলেন, আগে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। এদিকে সম্মেলনের সাইডলাইনে…
গান নিয়ে শ্রোতাদের মন জয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। কেবল গান নয় মানবিকতার জন্য প্রশংসা পান এই গায়ক। দেশের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। জুলাই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে থেকেছেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিয়ে সবর ছিলেন। ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের দায়িত্বভার গ্রহণ করে অন্তবর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছে এই সরকার। বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় সমন্বয়কদের। এমন অবস্থায় তৃতীয় পক্ষের কোনো ফাঁদে পা না দিতে ভক্তদের প্রতি আহ্বান জানালেন…
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আবদুল্লাহ (২৩) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মারা যান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সদস্য ইয়ামিন বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোল। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের শুরু থেকেই আবদুল্লাহ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জানা গেছে, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে। এমন অবস্থায় প্রায় দুই থেকে তিন ঘণ্টা তিনি রাস্তায় পড়ে থাকেন। প্রথমে তাকে মিটফোর্ড এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।…
বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে। তিনি বলেন, আহতদের পরিস্থিতি এখনো ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়। তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আহতদের ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদের সহযোগিতা করা হয়েছে। এ সময় ফ্যাসিবাদী শক্তি কীভাবে মুক্ত বাতাসে…
বলিউডের ভাইজানের সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা এখনও পিছু ছাড়েনি। যার জেরে কুখ্যাত লরেন্স বিষ্ণোই তাকে বারবার খুনের হুমকি দিচ্ছে। আর এবার সামনে এল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগ। ইন্ডিয়া টুডে বলছে, ‘দ্য কপিল শর্মা শো’-এ গিয়েই এ ঝামেলার শুরু হয়। এর সঙ্গে সালমানের প্রযোজনা সংস্থা জড়িত, এমনই দাবি কলকাতার বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের। সেই ঘটনাটা কেন্দ্র করেই তারা আইনি নোটিশও পাঠান অভিনেতাকে। বুধবার (১৩ নভেম্বর) ‘ভাইজান’-এর তরফ থেকে এক বিবৃতি দেয়া হয়েছে। এতে জানানো হয়েছে, তিনি বা তার প্রযোজনা সংস্থা আর শো-টির সঙ্গে যুক্ত নন। ভারতীয় পত্রিকাগুলো…
চকবাজার থানার হত্যা মামলায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। তিনি একই আসনের সাবেক এমপি হাজী সেলিমের পুত্র। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত একটার দিকে চকবাজার থানার একটি দল সোলায়মান সেলিমকে গ্রেফতার করে। ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সোলাইমান সেলিমের বিরুদ্ধে হত্যা…

