অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। শুধু জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করা হবে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিন অতিক্রম করেছি। জুলাই-আগস্টের বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি, যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র-শ্রমিক জনতার শহীদী মৃত্যু হয় এবং আহত হয় ১৯ হাজার ৯৩১ জন। প্রতিটি হত্যার বিচার আমরা করবো। আহতদের জন্য বিভিন্ন বিশেষায়িত…
Author: TMTV Desk
তিনদিন পার না হতেই ভারতে ফের গ্রেফতার হয়েছেন ৪ নারীসহ মোট ৯ জন বাংলাদেশি নাগরিক। তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তের তারালি ও বিথারী এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় কর্তব্যরত বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন তারা। পরে তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিথারি ও তারালি বর্ডার আউট পোস্টের বিএসএফ সদস্যরা। পরে সবাইকে রোববার (১৭ নভেম্বর) দুপুরে বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের মনোজ দাস ও মজনু সিকদার, মাদারীপুরের মো. হাওলাদার, সাতক্ষীরার সেলিম রাজা মন্ডল…
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে, এতদিন যা ছিল ৩০ নভেম্বর। রোববার (১৭ নভেম্বর) এক আদেশে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশে বলা হয়েছে, কোম্পানি ব্যতিত সব করদাতার জন্য জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। বিভিন্ন পেশার করদাতারা এনবিআরকে সময়সীমা বৃদ্ধির জন্য অনুরোধ করার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনবিআর আরও জানায়, চলতি বছর ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারা দেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সারা দেশের সব মোবাইল টেলিকম সেবাদানকারী…
রাজশাহী নগরীর সিএনবি মোড়ের কাছে রাজশাহী পুলিশ হেডকোয়ার্টার(আরএমপি)অফিসের বিপরীতে ২তলায় অবস্থিত পদ্মা ক্লিনিকে এক প্রসূতি নারীর সিজার করার পর রক্তখনন অবস্থায় আবারও দ্বিতীয়বার অপারেশন করা হয়। পরে প্রসূতির অবস্থা আরও অবনতি হলে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়। সেখানেও অবস্থা উন্নত না হওয়ায় ঢাকা বেসরকারি হাসপাতালে ২২দিনের ব্যবধানে তার মৃত্যু হয়। খোঁজ নিয়ে জানা যায়, গত (৮ অক্টোবর) মাহমুদা নামে একজন প্রসূতি নারী ডাঃ শিপ্রার কাছে সিজার করবে বলে এই পদ্মা ক্লিনিকে ভর্তি হয়। পরদিন (৯অক্টোম্বর) সকাল ১টার সময় ডাঃ শিপ্রার মাধ্যমে সিজার হয় তার। সিজারের পর রাতে সেলাই থেকে রক্তখনন শুরু হয়। রক্তখনন…
পলাতক আওয়ামী শক্তিকে এ জাতি আর কোনো দিন গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলীসহ জামায়াতের অনুসারী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত বাগেরহাট জেলা ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তি যখন রাজপথে মিছিল দিয়েছে, তখন তাদের গ্রেপ্তার করে বিভিন্ন নাটক মঞ্চায়িত হতে দেখেছি। পড়ার টেবিল থেকে শিবিরকে পড়ার টেবিলকে…
সময় যত যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। কতগুলো মৌলিক বিষয় সংস্কার করে উপযুক্ত পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করা অন্তবর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (জেটেব) সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, চ্যালেঞ্জ শুধু বর্তমান সরকারের নয় এটি সবার। নির্বাচন, আইন, আইনশৃঙ্খলা ব্যবস্থা ও নির্বাচনকেন্দ্রীক প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। রাজনীতি, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখছে। তাই প্রযুক্তিকে ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, আন্দোলন এখনও শেষ…
দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায়। যা শাস্তিযোগ্য অপরাধ। তাদের এমন অপকর্ম বন্ধ হওয়া দরকার। এসব বন্ধ করতে যথাসাধ্য চেষ্টা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে এই বিটে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এ কথা জানান। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিং (ইভিএম) ব্যবহারে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন। ইভিএম ত্রুটিপূর্ণ ও দুর্বল যন্ত্র। অনেক দেশ ইভিএম থেকে বের হয়ে আসছে। আমরা শুধু আগামী নির্বাচনের কথা ভাবছি না। নির্বাচন ব্যবস্থা যেন কার্যকর হয় সেদিকে দৃষ্টি রেখেই আমরা কাজ করছি।…
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হতে চলেছেন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। শনিবার (১৬ নভেম্বর) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নব–নির্বাচিত ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদের জন্য ক্যারোলিনের নাম ঘোষণা করেছেন। বলা হচ্ছে, তিনিই হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। বিবিসির প্রতিবেদন অনুসারে, এরআগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন। যদিও ট্রাম্প তার সিদ্ধান্ত সম্পর্কে আরও বিশদ তথ্য প্রদান করেননি, তবে মনে করা হচ্ছে, প্রশাসন পুনর্গঠনে ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি নতুন প্রতিভা এবং নতুন নেতৃত্ব তৈরির মনোনিবেশ। সামাজিকমাধ্যমে শুক্রবার…
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শনিবার (১৬ নভেম্বর) সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১৪৮ রানের টার্গেট দেয় অজিরা। জবাবে ১৩৪ রানে থামে রিজওয়ানের দল। নির্দিষ্ট রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় সফরকারীরা। দলীয় ১৭ রানেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় পাকিস্তান। রিজওয়ান ও ফারহান দুজনকেই সাজঘরের পথ দেখান অজি পেসার স্পেন্সার জনসন। বাবর আজমকে প্যাভিলিয়নের পথ দেখান জেভিয়ার বার্টলেট। উসমান খান তুলে নেন অর্ধশতক। জনসনের চতুর্থ শিকার হয়ে মাঠ ছাড়ার আগে খেলেন ৫২ রানের ইনিংস। ইরফান খান অপরাজিত থাকেন ৩৭ রানে। বাকি ব্যাটারদের…
চ্যাম্পিয়নস ট্রফির অনিশ্চয়তা যেন কাটছেই না। কোথায় হবে, কখন হবে, সব দল অংশ নেবে কি-না তা নিয়ে এখনো কাটেনি জটিলতা। অতীতে পাকিস্তান বারবার ভারতের চাওয়া, চাহিদাকে প্রাধান্য দিয়ে সমঝোতায় অংশ নিলেও এবার বেঁকে বসেছে। ভারতও তাদের কথায় অনড়। পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন নিয়ে তাই শঙ্কা এখনো কাটেনি। এতসব অনিশ্চয়তার মাঝে চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল ট্যুর শুরু করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গতকাল (শুক্রবার)) পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ট্রফিটি। আগামী ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবে দ্বিতীয় বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। দশদিনের সফরে ট্রফিটি পাকিস্তানের মুরি, হুনজা, মুজাফফরাবাদ এবং স্কারদুতে নিয়ে যাওয়া হবে। সফরের অংশ হিসেবে আরোহণ করবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ…

