চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য গমনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় যুক্তরাজ্য যেতে পারেন। তবে কবে যাবেন সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। এর আগে ঢাকা সফররত যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন…
Author: TMTV Desk
রাজশাহীতে ছিনতাইকারীদের হামলায় একজন ছাত্র আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধ ভূমিতে এই ঘটনাটি ঘটে। আহত মারুফ রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জানা যায়, মারুফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বাড়ি ফেরার সময় বদ্ধ ভূমিতে আসলে ছিনতাইকারীদের ছুরিকা ঘাতে মাথায় ও পিঠে জখম হয়। এরপর স্থানীয়রা তাকে আহতাবস্থায় রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন । এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে ০৮ নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ প্রদান করেন ।
বিভিন্ন সময়ে নির্যাতন ও গুমের ঘটনায় র্যাব ও পুলিশের নির্যাতনে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়া ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাত নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করেছেন। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথকভাবে এই অভিযোগ দাখিল করা হয়। এখনও একজন নিখোঁজ রয়েছেন। তার পক্ষে তার ভাই লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী পক্ষের আইনজীবী ড. আমানুল্লাহ আল জিহাদী (আদীব)। তিনি জানান, গুম, নির্যাতন, পঙ্গুত্ব বরণের মতো অমানবিক ও বর্বোচিত ঘটনায় জড়িত র্যাব-পুলিশ কর্মকর্তাসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল ও ভুক্তভোগী বাদীপক্ষের আইনজীবীরা জানান, অভিযোগকারীরা হলেন- পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আবাসিক শাখার…
ঢাকা মেডিকেল থেকে এবার পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসকে আটক করেছে আনসার সদস্যরা। রোববার (১৭ নভেম্বর) সকালে হাসপাতালটির পুরাতন ভবনের নাক, কান ও গলা বিভাগ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার মিজানুর রহমান। তিনি বলেন, রোববার সকালে একজন মেডিকেল শিক্ষার্থী জানায় তার নামের সাথে সঙ্গতিপূর্ণ বহিরাগত আরেক নারী চিকিৎসকের এপ্রোন পরে ঘোরাফেরা করছে। পরে বিষয়টি সন্দেহ হলে ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদেরকে ডেকে অভিযুক্ত ওই নারীকে দেখানো হয়। পরে তাকে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে সোপর্দ করা হয়। আটক পাপিয়া বলেন, পরণের এপ্রোনটি টেইলার্সের দোকান থেকে বানিয়েছি। আমার ভুল হয়েছে। কখনো…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারিকৃত ৪৬ জনের মধ্যে প্রথমবারের মতো আগামীকাল ১৪ জনকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, আসামি হাজির হলে তার সাথে একজন আইনজীবী ও স্বজন উপস্থিত থাকতে পারবে। তবে সেখানে কোনো সাধারণ মানুষ উপস্থিত থাকতে পারবে না বলেও জানান তিনি। রোববার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, কোর্ট বিল্ডিংকে নতুন করে ব্যবহারের প্রক্রিয়া শেষ হয়েছে। এখন ইন্টারনেট ও কম্পিউটার সংযোগ বাকি আছে তাই আগামীকালের কার্যক্রম এখানে হবে না। চিফ প্রসিকিউটর জানান, যে…
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবটির হয়ে তিনি যা ম্যাচ খেলেন, তার চেয়ে বেশি ম্যাচ করেন মিস। আল হিলালে নাম লিখিয়ে গত মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলে এসিএল চোটে ছিটকে যান এক বছরের জন্য। সম্প্রতি ফিরে দুই ম্যাচ খেলেই আবার চলে গেছেন মাঠের বাইরে। তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার। ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কিনা, এই প্রশ্নের উত্তরে পালমেইরাসের সভাপতি লেইলা করেননি কোনো রাখঢাক। নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে…
যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে। রোববার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস রূপরেখা ঘোষণা করবে আশা ব্রিটেনের। সেইসঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে…
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রতিপক্ষের কাছে ২-১ গোলের ব্যবধানে হারতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। দলের এমন হারের দিনে রেফারির সিদ্ধান্তে মাঠেই রাগ ঝেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই ফুটেজ নিয়েই শোরগোল শুরু হয়েছে নতুন করে। সেখানে মেসিকে রেফারির সাথে বেশ উচ্চ বাক্য বিনিময় করতে দেখা যায়। ঘটনাটি ঘটে প্যারাগুয়ে ম্যাচের ৩৩ মিনিটের সময়ে। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই ঘটনার ৪ মিনিট পর আবারও ফাউল করেন তিনি। এবার তার ফাউলের শিকার হন মেসি। আলবিসেলেস্তেদের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি…
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে মারা যান তিনি। টাঙ্গাইলের সন্তোষে তাঁর দাফন হয়। ব্রিটিশ ভারতের অন্যতম রাজনীতিবিদ তিনি। সাতচল্লিশে পাকিস্তান সৃষ্টি ও একাত্তরে বাংলাদেশের রাজনীতিতে ছিল তাঁর বড় অবদান। চুয়ান্নর যুক্তফ্রন্ট গঠনেও ছিলেন সামনের সারিতে। রাজনৈতিক জীবনে ছিলেন বামধারার অনুসারী। কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করে পান দেশব্যাপী জনপ্রিয়তা। দেশের স্বাধীনতা প্রশ্নে নিশ্চিত হয়েছিলেন পঞ্চাশের দশকেই। ১৯৫৭-তে কাগমারী সম্মেলনে পশ্চিমা শাসকদের দিয়েছিলেন স্বাধিকারের বার্তা। মুক্তিযুদ্ধে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভাপতিও ছিলেন মাওলানা ভাসানী। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মাওলানা ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে…
আবারও উন্মত্ত আততায়ী হামলার শিকার হতে হলো চীনের আমজনতাকে। এবারের ঘটনাস্থল চীনের উক্সি শহর। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সেখানে ২১ বছর বয়সি এক শিক্ষার্থী হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে আশপাশের লোকজনকে কোপাতে শুরু করেন! সেই ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ১৭ জন। স্থানীয় ইয়িক্সিং নগর পুলিশের তরফে এএফপি জানিয়েছে, চীনের জিয়াংসু প্রদেশের উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে শনিবার সন্ধ্যার সময় এ হামলার ঘটনাটি ঘটে। ঘটনায় হতাহতের সংখ্যাও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন। তারা জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ২১ বছরের এক ছাত্র। তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী। এ বছর তার স্নাতক হওয়ার কথা থাকলেও…

