সরকার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে, যেখানে চলতি বছরের মতো আগামী বছরও ঈদ ও পূজার উৎসবে দীর্ঘ ছুটির সংস্থান রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন…
Author: TMTV Desk
রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার’ সঙ্গে দেখা করতে গিয়ে নিহত কিশোর শিহাব আলী (১৭) হত্যার মূলহোতা রতন আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে র্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল বেলপুকুর বাইপাস এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে। তিনি গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রবিবার সকালে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোদাগাড়ীর বসন্তপুর গ্রামের কিশোর শিহাবের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০ অক্টোবর রাত সোয়া সাতটার দিকে শিহাব দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মেয়েটির সঙ্গে দেখা করতে বের হয়। রাত আটটার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে ওই কিশোরীর প্রতিবেশীরা তাদের…
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার রোববার (০৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনী পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার তিন সন্তানসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় আরও ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। রোববার (০৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন তারা। সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন—সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনির হোসেন, রাজউকের সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান লায়লা নূর বিশ্বাস, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আল মামুন মিয়া, রাজউকের সাঁট মুদ্রাক্ষরিক কাম অপারেটর মো. জাকির হোসাইন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মো. জহিরুল ইসলাম খান, রাজউকের উপ-সচিব তানজিলুর রহমান, দুদকের কনস্টেবল আজহারুল…
ইসলামী জীবনব্যবস্থায় মানুষে মানুষে সৌহার্দ্য, সহানুভূতি ও সম্মানের শিক্ষা সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত। সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের শিষ্টাচার মানুষের হৃদয়ে সৌন্দর্য ও স্নেহের বন্ধন সৃষ্টি করে। অতিথি বা মেহমানের সম্মান প্রদর্শন সেই শিষ্টাচারেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে।” (বুখারি, হাদিস ৬০১৮; মুসলিম, হাদিস: ৪৭)। এই সংক্ষিপ্ত বাণী ইসলামী আদর্শের গভীর মানবিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এতে বিশ্বাস ও আচরণের এমন এক সুন্দর সমন্বয় ফুটে ওঠে, যেখানে ঈমান কেবল অন্তরের বিষয় নয়; বরং তা আচরণের সৌন্দর্যেও প্রতিফলিত হয়। অতিথি সম্মান করা মানে কেবল খাওয়ানো বা থাকার…
১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা: আলি আজমত এবং নগরবাউল জেমস। বাংলাদেশ ও পাকিস্তানের দুই কিংবদন্তি রক তারকা আলি আজমত (জুনুন) এবং জেমস (নগর বাউল) একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। ইভেন্টটির আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন, এবং প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া। অ্যাসেন কমিউনিকেশন-এর সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়…
দিনকে দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ফেব্রুয়ারিতে ৪০ বছরে পা রাখার পর এখন পর্যন্ত ৩০ গোল করেছেন এই সুপারস্টার। এরই মধ্যে সাড়ে ৯ শতাধিক গোলের দেখাও পেয়েছেন সিআর সেভেন। হাজার গোলের মাইলফলক অর্জন করতে তার প্রয়োজন মাত্র ৪৭ গোল। এদিকে সৌদি প্রো লিগে ১ম বিদেশি ফুটবলার হিসেবে ১০০ গোল করা কীর্তিও গড়েছেন ৫ ব্যালন ডি অর জয়ী এই তারকা। মূলত, ফুটবলে সবকিছুই ক্ষণস্থায়ী। আলো, করতালি, জার্সি, পারফরম্যান্স— সবকিছুতেই ধীরে ধীরে জমতে থাকে ধুলা। কিন্তু কিছু নাম থাকে অমলিন। কারণ তারা নিজেরাই সময়কে বন্দী করেন ফ্রেমে। যার সবচাইতে বড় প্রমাণ ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স যে শুধু ক্যালেন্ডারের সংখ্যা একথাটিকে…
যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে বিমানবন্দরগুলোয় ভোগান্তি বাড়ছেই। দ্বিতীয় দিনে বাতিল হয়েছে প্রায় দেড় হাজার ফ্লাইট। এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। বিলম্বিত হয়েছে ৪ হাজারের বেশি ফ্লাইট। গত বুধবার, যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল কমানোর ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। শাটডাউনের জেরে বিমানবন্দরে কর্মী ঘাটতির কারণেই নেয়া হয়েছে এমন পদক্ষেপ। এর আগে একদিনে বাতিল হয়েছিল প্রায় ৫ হাজার ফ্লাইট। এ পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান চারটি এয়ারলাইন্স। চরম হয়রানির শিকার যাত্রীরা। শাটডাউন চলমান থাকলে সামনে ২০ শতাংশ ফ্লাইট বাতিলের কথাও জানিয়েছে মার্কিন প্রশাসন। কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউনের (অচলাবস্থা) মুখে পড়ায় যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল পরিষেবা…
মেহেরপুরে মসুরিভাজা বিল থেকে পদ্ম ফুল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জন শিশু-কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সদর উপজেলার রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা, চতুর্থ শ্রেণির ছাত্রী রাফিয়া, একই শ্রেণির আলিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম। তারা সবাই দুই আপন ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, দুপুরে চারজন একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্ম তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের…
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৩। রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ১৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৩৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭৮ জন, বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১৩…

