নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, ‘অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে। যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে অনুভূতি সৃষ্টি হয়েছিল, তা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হবে। মানুষ হতাশ হয়ে পড়বে। তাই আজ যারা সরকারে আছেন, তাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে…
Author: TMTV Desk
রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক শ্রমিক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। এছাড়া আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এ সহায়তা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়। এর আগে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর শিয়ালবাড়ি রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন…
ইতালির রোমে দুই দিনের সফল সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে তিনি দেশের পথে যাত্রা করেন। তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক ড. ইউনূস রোমে অবস্থানকালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) বিভিন্ন অধিবেশনে সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। তার এই সফরকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা,…
জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাস্তবতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। সর্বশেষ ১৯৯০ সালের নির্বাচনে প্যানেল হিসেবে ছাত্রদলের একক আধিপত্য দেখা গেলেও এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এককভাবে কাউকে এগিয়ে রাখার সুযোগ থাকছে কম। ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। এবারের রাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১১টি প্যানেল অংশ নিচ্ছে। এর বাইরে স্বতন্ত্র হিসাবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ। নির্বাচনে এবার অনেকটা ভিন্ন পরিস্থিতি। কেউই নিশ্চিত করে বলতে পারছে না শীর্ষ তিন পদে কে জয়ী হবেন। তবে ধারণা করা হচ্ছে রাকসুর শীর্ষ তিন…
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি’ চালুসহ ৫ দফা দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে আলুপট্টি এবং জিরো পয়েন্ট থেকে নিউমার্কেট রোড পর্যন্ত বিস্তৃত এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সহস্রাধিক নেতাকর্মী। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চলমান একদলীয় নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জন্য হুমকি। এ থেকে মুক্তি পেতে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা প্রয়োজন। এই পদ্ধতির মাধ্যমে সকল ভোটারের মতামতের মূল্যায়ন হয় এবং দলীয় মনোনয়ন বাণিজ্য, পেশীশক্তির দাপট ও রাজনৈতিক সহিংসতা হ্রাস পায়। বক্তারা আরও বলেন, পিআর পদ্ধতির…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না। আর ফ্যাসিস্ট দেখতে চাই না। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট তত দ্রুত কাটবে। দেশে গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হবে। তিনি বলেন, দানবীয় দুঃশাসনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে একটা গণতন্ত্র ফিরে এসেছে। অনেকে নির্যাতনের…
আমরা অনেক সময় এমন কিছু মানুষকে দেখি, যারা কোনো নিরীহ পরিস্থিতিতে হঠাৎ করেই তীব্র রেগে যান। মুখে ঘাম, চোখ লাল, গলা চড়িয়ে অস্পষ্ট বা সহিংস ভাষায় কথা বলেন। এমন বিস্ফোরক রাগের পর আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যান, অনুশোচনা করেন, কিন্তু পরবর্তীতে আবার একই আচরণে ফিরে যান। অনেকেই এ রকম আচরণকে ব্যক্তিত্বের অংশ বলে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, এই আচরণ হতে পারে একটি মানসিক রোগের লক্ষণ, যার নাম ‘ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার’ বা সংক্ষেপে IED। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি সাধারণত পুরো সময় স্বাভাবিক থাকেন, কিন্তু হঠাৎ করে সামান্য উত্তেজনাতেই রাগে বিস্ফোরিত হয়ে ওঠেন। বিষয়টি তখন আর সাধারণ রাগ…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪১ জন।মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩০১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে…
দেশের ভোটারদের পছন্দের তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে রয়েছে ছয়টি বিভাগে। জামায়াতে ইসলামী শীর্ষে রংপুর বিভাগে, আর বরিশাল বিভাগে এগিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এমন চিত্র উঠে এসেছে বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব-তৃতীয় খণ্ড’-এর প্রতিবেদনে। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত গোলটেবিল আলোচনায় জরিপের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানের বিষয় ছিল ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’। ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার জরিপের ফল উপস্থাপন করেন। জরিপে দেখা যায়, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে। ময়মনসিংহে বিএনপি ৪৫.৭%, জামায়াত ২৫.৮%, আওয়ামী লীগ ১৭.৩%…
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের শাসনামলে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বস্বান্ত করার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির তদন্ত দুদক নির্ভয়ে ও ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বানও জানান। এদিকে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৮…

